Dhaka , Sunday, 25 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
তরুণ ও করপোরেট পেশাজীবীদের মেলবন্ধনে ঢাকায় LCB-এর ‘Get-together 3.0’ আদালতের রায়ে মেয়র, শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ কড়া সমালোচনা করলেন বারাক ওবামা পরীমনিকে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে শিউলি ফুল পাঠিয়েছেন, ব্যক্তিটি কে? বার্সেলোনা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ: মেসি ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট অবরোধ-সংঘাতে পর্যটকশূন্য সাজেক, দিনে ক্ষতি দেড় কোটি টাকা।১০ দিন বন্ধ থাকলে ক্ষতি ছাড়াতে পারে ৫ কোটি টাকা, জীবিকা নিয়ে শঙ্কায় কয়েক হাজার পরিবার ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু ধর্মীয় অনুশাসন, আত্মশুদ্ধি ও ফানুস উৎসবের ঐতিহ্য ঈদগড়–ঈদগাঁও সড়কে চাঞ্চল্যকর ডাকাতি: এসআরবি-১৫-এর অভিযানে সন্দেহভাজন গ্রেপ্তার চাঁদপুরে মেঘনায় নিষিদ্ধ জালের ব্যবহার: ৮ জেলে আটক, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ আজও নষ্ট ৯টি লিফট, শেবাচিমে কাটেনি লোকবল সংকট: উদাসীন পরিচালক ও সভাপতিসহ সংশ্লিষ্ট প্রশাসন চরভদ্রাসনে এনসিপির সমন্বয় সভা ও ইউনিয়ন আহ্বায়ক কমিটি ঘোষণা- আমরা ‘সরকারের বন্ধু, শত্রু নয়—ভালো কাজের প্রশংসা, অন্যায়ের সমালোচনা করব বন্দরে দেশীয় অস্ত্রসহ ১১ মামলার আসামি খোকন ডাকাতসহ গ্রেপ্তার ৩ রাজনগরে প্যানেল চেয়ারম্যানের অর্থায়নে ৭০০ ফুট রাস্তা ইট সলিং পাখপাখালির ছড়া ও গ্রন্থের জন্য শিশুসাহিত্য উৎসবে সেরা লেখক সম্মাননা পেলেন হলেন কবি এনামূল হক পলাশ চসিকে’র পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন নোয়াখালী বেগমগঞ্জে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৬ পর্তুগালে বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের ১৮১ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা বাংলাদেশি বংশোদ্ভুত কাভানকে দলে টানার সুযোগ খুঁজছে বার্সা চট্টগ্রামে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা তারা আমাকে টার্গেট করেছে, কিন্তু মিস হয়ে গেছে: আসিফ আকবর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ১২ দলীয় জোটের মতবিনিময় মধুপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ঈদগাঁওয়ে এসআরবি-১৫-এর অভিযানে ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ নোয়াখালীতে শান্তি-সম্প্রীতিতে দুর্গাপূজা উদ্‌যাপন লিবিয়ায় জিম্মি করে ২৫ লাখ টাকা আদায়, দেশে ফিরেও হামলার শিকার প্রবাসী সাজেক পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার দাবিতে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের বিক্ষোভ

হোমনায় মা-ছেলেসহ তিন জনকে হত্যা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:43:18 am, Thursday, 5 September 2024
  • 159 বার পড়া হয়েছে

হোমনায় মা-ছেলেসহ তিন জনকে হত্যা।।

তিতাস- কুমিল্লা- প্রতিনিধি।।
  
কুমিল্লার হোমনায় বসতঘর থেকে এক নারী এবং তার ছেলে ও ভাতিজির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার ঘাগুটিয়া গ্রামের ভুইয়া বাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাহফুজা আক্তার -৩৫- তার ছেলে সাদ -৯- স্বামীর ফুফাতো ভাইয়ের মেয়ে তিশা মনি -১৬-। নিহত তিশা মনি দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্থানীয়রা জানান- বড় ঘাগুটিয়া গ্রামের মো. শাহপরান ঢাকায় একটি চাকরি করেন- এবং সেখানেই তিনি থাকেন।তার স্ত্রী ও সন্তান বাড়িতে একা থাকতেন- সেই সুবাদে শাহপরানের ফুফাতো ভাই রেজাউল করিমের ছোট মেয়ে তাইফা সিনহা মিম -১৫- বহুদিন যাবত চাচির সাথে রাতে থাকতেন। কিন্তু গত বৃহস্পতিবার থেকে বড় মেয়ে তিশা তার চাচির রাতে ঘুমাতে শুরু করলেন। এরপর গতকাল বুধবার রাতে তার স্ত্রী-ছেলে ও ফুফাতো ভাইয়ের মেয়ে তিশা ঘুমিয়ে ছিল। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাদেরকে হত্যা করে পালিয়ে যায়। পুলিশের সুরতহাল অনুযায়ী- প্রাথমিক তথ্যে তাদের মাথায় ও মুখে জখম পাওয়া গেছে বলে জানা গেছে।চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের খবর শুনে স্থানীয় পুলিশ,সেনাবাহিনী ও কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার -ক্রাইম- ঘটনাস্থলে আসেন। এদিকে- উপজেলা যুবলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজাউল করিম জানান- মৃত হোসেন মিয়ার পুত্রবধূ মাহফুজা রাতে একা থাকায় তিশা মনিকে নিয়ে একসাথে রাত্রীযাপনের জন্য নিয়ে যায়। আজ সকালে তিশাকে নাস্তা খাওয়ার জন্য ছোট মেয়েকে বলি ডেকে আনতে। পরে শুনি মিম দরজা খুলতে না পেরে আশে পাশের লোকজনকে ডাক দিলে দরজা খুলে দেখে তিনজনের মৃতদেহ। আমি এই হত্যাকন্ডের সঠিক বিচার চাই।নিহত মাহফুজা বেগমের স্বামী শাহপরান জানান- আমি ঢাকায় থাকি। আমার স্ত্রী বাড়িতে থাকে।
আমি বাড়ি না থাকলে মাঝে মধ্যে আমার দুই ভাতিজি তিশা মনি ও মিম রাতে আমার বাড়িতে থাকে। আজ সকালে খবর পেয়ে বাড়িতে আসছি। আমার সাথে কারও কোন শত্রুতা নেই। সঠিত তদন্ত সাপেক্ষে আমি এর বিচার চাই। স্থানীয়দের বরাতে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- জয়নাল আবেদিন সাংবাদিককে জানান- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যে ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেটির সামনের দরজা বন্ধ ছিল। কিন্তু পেছনের দরজা খোলা ছিল। তদন্ত সাপেক্ষে বলা যাবে মৃত্যুর কারণ কি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তরুণ ও করপোরেট পেশাজীবীদের মেলবন্ধনে ঢাকায় LCB-এর ‘Get-together 3.0’

হোমনায় মা-ছেলেসহ তিন জনকে হত্যা।।

আপডেট সময় : 11:43:18 am, Thursday, 5 September 2024