Dhaka , Thursday, 23 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’এর উদ্বোধন রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও বেগমগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযানে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা – বগুড়ায় কুপিয়ে-পিটিয়ে হত্যা, দিনের আলোতেই নৃশংসতা শিকার রকি ০৩ জন পেশাদার মাদক কারবারির পরিহিত স্যান্ডেল হতে ৩২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শহরকে ভালোবাসতে না পারলে উন্নয়ন টেকসই হবে না”:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে সোচ্চার বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন জঙ্গল সলিমপুরের ত্রাস ‘নলা কাসেম’ বিদেশি পিস্তলসহ গ্রেফতার মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান অপহরণ মামলায় গ্রেফতার ৫ জরাজীর্ণ টিনের ঘরেই চলছে পাঠদান কার্যক্রম, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ ৩২ বছরেও সরকারীকরণ হয়নি দারোয়ানের কক্ষে বিদেশি মদের আস্তানা, আটক ১ রামু থানার ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে ১৬ ঘণ্টার অভিযানে অপহৃত রুস্তম আলী উদ্ধার কালীগঞ্জে জ্বালানি কার্ড যাচাইয়ে ইউএনও’র কড়াকড়ি: বিভ্রান্তি কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক পাইকগাছায় জেলা প্রশাসকের দিনব্যাপী কর্মসূচি: মতবিনিময়, পরিদর্শন ও রোভার মুট উদ্বোধন বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি ; খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি শ্রীমঙ্গলে রক্তদান সংগঠনের নতুন কমিটি ঘোষণা ডেমরায় পাম্প থেকে তেল সরিয়ে ড্রামে করে যাচ্ছে কালোবাজারে লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “চন্দনাইশে ব্রাকের ভ্রাম্যমাণ ক্লিনিকে বিনামূল্যে গবাদিপশু চিকিৎসা সেবা প্রদান” রূপগঞ্জে ১১৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে পুলিশের পরিচয়ে সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি \ ১৭ লক্ষাধিক টাকা মাল লুট ডিকেএমসি হসপিটাল চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে ৪০ বছরে উদ্ধার হয়নি ৩৩০ ফুট সরকারি রাস্তা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:49:14 am, Monday, 19 August 2024
  • 124 বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জে ৪০ বছরে উদ্ধার হয়নি ৩৩০ ফুট সরকারি রাস্তা।।

হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ -গাইবান্ধা- প্রতিনিধি।।
   
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৩৩০ ফুট সরকারি রাস্তা প্রায় ৪০ বছর ধরে জবরদখল করে রাখার অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তাটি পুনরুদ্ধারের জন্য বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও দখলমুক্ত হয়নি।
অভিযোগ সূত্রে জানা যায়, সুন্দরগঞ্জ পৌরসভার উপজেলা সড়কের কলেজ মোড় থেকে ৬২.৫ ফুট পশ্চিমে ৩৩০ ফুট দৈর্ঘ্য এবং গড়ে ১৫ ফুট প্রস্থ ০১ নম্বর খাস খতিয়ানভুক্ত সরকারী রাস্তাটি সৈয়দ জহুরুল হক ও সৈয়দ শামস উদ্দিন এবং সাধন কুমার ত্রিবেদী দীর্ঘ ৪০ বছর ধরে জবরদখল করে রেখেছেন। এতে সুন্দরগঞ্জ পৌরভবনের পার্শ্ববর্তী ৯ নম্বর ওয়ার্ডের বৈরাগীপাড়ার ২৫টি পরিবারের লোকজনসহ প্রায় ৩ হাজার মানুষ চরম বিপাকে পড়েছে। এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে যাতায়াতে সমস্যা সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে আরও জানা যায়- রাস্তাটি পুনরুদ্ধারে উপজেলা সহকারী কমিশনারের -ভূমি- দপ্তরে অভিযোগ দিয়ে বারবার যোগাযোগ করা হলেও কোন সুরাহা হয়নি। এছাড়া পৌর কর্তৃপক্ষের কাছে আবেদনের প্রেক্ষিতে গত ২০২২ সালের ২৩ জুন পৌরসভার সার্ভেয়ার ও ভূমি অফিসের সার্ভেয়ার রাস্তাটি মাপযোগ করে সীমানা নির্ধারণ করেন। পরে সংশ্লিষ্টদের অবৈধ স্থাপনা ও গাছপালা জরুরি ভিত্তিতে অপসারণের নির্দেশ দেন।
তৎকালীন সময়ে সংশ্লিষ্টরা ২০২২ সালের ১৫ জুলাই তারিখের মধ্যে অবৈধ স্থাপনা ও গাছপালা স্ব-উদ্যোগে অপসারণ করবেন মর্মে উপজেলা সহকারী কমিশনারের -ভূমি- কাছে সময় চেয়ে আবেদন করেন। অদ্যাবধি সরকারি রাস্তা থেকে অবৈধ স্থাপনা ও গাছপালা অপসারণ না করে জবরদখলকারীরা ভোগ দখল করে আসছেন।
ভুক্তভোগীরা জানান- বাড়ির সামনে রাস্তা না থাকার কারণে আমরা পড়েছি বিপাকে। আমাদের পরিবারের কেউ অসুস্থ হলে নিয়ে যেতে হয় কাঁধে করে। পাশেই সনাতনী ধর্মাবলম্বীদের একটি মন্দির রয়েছে। সেখানে যাতায়াতে রাস্তা না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে সনাতনী ধর্মাবলম্বীদের।
বৈরাগীপাড়ার বাসিন্দা জয়নাল আবেদীন বলেন- ৪০ বছর ধরে দখলে রাখা সরকারি রাস্তাটি পুনরুদ্ধারে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়ার পরে রাস্তাটি উদ্ধার করা হয়নি। এবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে রাস্তাটি পুনরুদ্ধারে আবেদন করা হয়েছে।
সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু বলেন- রাস্তাটি উদ্ধারের জন্য ইতোপূর্বে জবরদখলকারীদের নোটিশ দিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে। খুব তারাতারি রাস্তাটি পুনরুদ্ধার করে যাতায়াতের উপযোগী করা হবে।
এবিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও- মো. তরিকুল ইসলাম বলেন- রাস্তাটি পুনরুদ্ধার করার জন্য একটি আবেদন পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন

সুন্দরগঞ্জে ৪০ বছরে উদ্ধার হয়নি ৩৩০ ফুট সরকারি রাস্তা।।

আপডেট সময় : 10:49:14 am, Monday, 19 August 2024