Dhaka , Wednesday, 22 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নান্দাইলে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত গাজীপুর মহানগর মহিলা বিভাগের রক্তাক্ত জুলাইয়ের চেতনা ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত শহীদ হৃদয় তরুয়াকে স্মরণে চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে চবিতে ফুটসাল টুর্নামেন্ট বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২ দুর্যোগে বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনে ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা রায়পুরে অস্বাস্থ্যকর ও ভেজাল শিশু খাদ্যে সয়লাব, ঝুঁকিতে কোমলমতি শিশুরা। নরসিংদীতে অনিয়মের দায়ে দুইটি হাসপাতালকে জরিমানা নারায়ণগঞ্জে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে স্মারকলিপি নতুনধারা বাংলাদেশের সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের নিরাপত্তার দাবি রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ ‎​হরিপুরে ৭২৪তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায়- মুচলেকায় মুক্তি অভিযুক্ত রামগঞ্জ পৌরসভায় ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান এমপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে হবে:- সালাউদ্দীন আলী পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত: ওয়ার্ল্ড ভিশনের ছাতা বিতরণ পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ রায়পুরে ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ। চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক প্ল্যাটফর্মেই মিলবে জেলা প্রশাসনের বিভিন্ন সেবা শিখা অনির্বাণে বিদায়ী নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত : অপরাধ দমনে কঠোর পদক্ষেপের নির্দেশনা। অসহায় মানুষের পাশে মানবিক উদ্যোগ: চরভদ্রাসনে ১০৭ পরিবারে আর্থিক সহায়তা রূপগঞ্জে পানিবন্দী শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাদী অভিযোগ আসামীর চার জন, এজহারে ডবলমুরিং থানা পুলিশ নাম দিল সাত জন রাঙ্গুনিয়া থেকে অপহৃত ৭ বছর বয়সী শিশু উদ্ধার,অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার বন্যায় কবলিত এলাকার শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ সহয়তা প্রদান করেন প্রবাসী অনলাইন গ্রুপ-সৌদি আরব (দাম্মাম) বাদী অভিযোগ আসামীর চার জন, এজহারে ডবলমুরিং থানা পুলিশ নাম দিল সাত জন মাদারীপুরে র‌্যাবের হাতে জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ১

নতুনধারা বাংলাদেশের সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের নিরাপত্তার দাবি

  • Reporter Name
  • আপডেট সময় : 06:53:53 pm, Wednesday, 22 July 2026
  • 2 বার পড়া হয়েছে

এস এম রনি, স্টাফ রিপোর্টার,

নতুনধারা বাংলাদেশ (এনডিবি) নারায়ণগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য জামান সরকারের ওপর হামলা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামানসহ দলীয় নেতাকর্মীদের হুমকির প্রতিবাদ এবং তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুনধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী অভিযোগ করেন, জামান সরকারের ওপর হামলা চালানো হয়েছে এবং দলের অন্যান্য নেতাকর্মীদেরও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য গাজী মনসুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, সহ-সাংগঠনিক সম্পাদক আফতাব মণ্ডল, হাশেম মোল্লা, তাসরিফুল ইসলাম রাজন ও রমজান দেওয়ানসহ অন্যান্য নেতারা।
বক্তারা দাবি করেন, ফতুল্লার টাগারপাড় এলাকার এক নেতা ও তার সহযোগীরা জামান সরকারকে নতুনধারার রাজনীতি থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দিয়ে আসছিলেন। তাদের দাবি, সেই চাপ উপেক্ষা করে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ায় গত ১৮ জুলাই বেলা ১১টার দিকে জামান সরকারের ওপর হামলা চালানো হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সরে গেলেও পরে তাকে দেখে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় থানায় অভিযোগ করা হলেও নিরাপত্তাজনিত কারণে অভিযুক্তদের নাম উল্লেখ করা হয়নি।
নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে তারা জনস্বার্থে রাজপথে আন্দোলন করে আসছেন। বর্তমানে একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে নতুনধারাকে সম্পৃক্ত করে নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন ও হামলার শিকার করার চেষ্টা চলছে বলে তারা অভিযোগ করেন।
তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা, নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজনৈতিক সহিংসতা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নান্দাইলে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

নতুনধারা বাংলাদেশের সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের নিরাপত্তার দাবি

আপডেট সময় : 06:53:53 pm, Wednesday, 22 July 2026