Dhaka , Wednesday, 22 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নান্দাইলে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত গাজীপুর মহানগর মহিলা বিভাগের রক্তাক্ত জুলাইয়ের চেতনা ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত শহীদ হৃদয় তরুয়াকে স্মরণে চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে চবিতে ফুটসাল টুর্নামেন্ট বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২ দুর্যোগে বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনে ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা রায়পুরে অস্বাস্থ্যকর ও ভেজাল শিশু খাদ্যে সয়লাব, ঝুঁকিতে কোমলমতি শিশুরা। নরসিংদীতে অনিয়মের দায়ে দুইটি হাসপাতালকে জরিমানা নারায়ণগঞ্জে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে স্মারকলিপি নতুনধারা বাংলাদেশের সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের নিরাপত্তার দাবি রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ ‎​হরিপুরে ৭২৪তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায়- মুচলেকায় মুক্তি অভিযুক্ত রামগঞ্জ পৌরসভায় ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান এমপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে হবে:- সালাউদ্দীন আলী পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত: ওয়ার্ল্ড ভিশনের ছাতা বিতরণ পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ রায়পুরে ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ। চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক প্ল্যাটফর্মেই মিলবে জেলা প্রশাসনের বিভিন্ন সেবা শিখা অনির্বাণে বিদায়ী নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত : অপরাধ দমনে কঠোর পদক্ষেপের নির্দেশনা। অসহায় মানুষের পাশে মানবিক উদ্যোগ: চরভদ্রাসনে ১০৭ পরিবারে আর্থিক সহায়তা রূপগঞ্জে পানিবন্দী শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাদী অভিযোগ আসামীর চার জন, এজহারে ডবলমুরিং থানা পুলিশ নাম দিল সাত জন রাঙ্গুনিয়া থেকে অপহৃত ৭ বছর বয়সী শিশু উদ্ধার,অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার বন্যায় কবলিত এলাকার শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ সহয়তা প্রদান করেন প্রবাসী অনলাইন গ্রুপ-সৌদি আরব (দাম্মাম) বাদী অভিযোগ আসামীর চার জন, এজহারে ডবলমুরিং থানা পুলিশ নাম দিল সাত জন মাদারীপুরে র‌্যাবের হাতে জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ১

গাজীপুর মহানগর মহিলা বিভাগের রক্তাক্ত জুলাইয়ের চেতনা ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 07:01:15 pm, Wednesday, 22 July 2026
  • 1 বার পড়া হয়েছে

উৎপল রক্ষিত,

রক্তাক্ত জুলাইয়ের শহীদদের স্মরণ, তাঁদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাইয়ের চেতনা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাজীপুর মহানগর মহিলা বিভাগের উদ্যোগে সোমবার জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তিলাওয়াত করেন গাজীপুর মহানগর তালীমুল কুরআন বিভাগের সেক্রেটারি মুহতারামা কাজী মাসুমা আমিন এবং বাংলা অর্থ উপস্থাপন করেন টঙ্গী পশ্চিম থানার সহকারী সেক্রেটারি মুহতারামা জাকিয়া সুলতানা।

উদ্বোধনী বক্তব্যে গাজীপুর মহানগর মহিলা বিভাগের সেক্রেটারি ও কেন্দ্রীয় শূরা সদস্যা মুহতারামা আমেনা বেগম বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতিকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। তাঁদের রক্তের ঋণ আদর্শিক সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়েই পরিশোধ করা সম্ভব।

অনুষ্ঠানে শিশু শিল্পী নুসাইবার কণ্ঠে জুলাইয়ের গান, গাজীপুর মহানগর শিল্পগোষ্ঠীর পরিবেশনায় দেশাত্মবোধক ও দলীয় সংগীত, পুঁথি পাঠ, গীতি-আলেখ্য, আবৃত্তি এবং নাট্যাভিনয় উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অ্যাডভোকেট কামরুন নাহার রুমি ও প্রভাষক ফেরদৌসী। বিষয়ভিত্তিক আলোচনায় গাজীপুর মহানগরের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় শূরা সদস্যা মুহতারামা মারুফা শহীদ “রক্তাক্ত জুলাইয়ের পটভূমি, আত্মত্যাগ ও প্রাপ্তি” বিষয়ে আলোচনা করেন। অপরদিকে সহকারী সেক্রেটারি মুহতারামা নাজমুন নাহার লাভলী “জুলাই থেকে আমাদের শিক্ষা ও করণীয়” শীর্ষক বক্তব্যে জুলাইয়ের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

অনুষ্ঠানের অন্যতম আবেগঘন পর্ব ছিল শহীদ পরিবারের সদস্যদের স্মৃতিচারণ। তাঁদের বেদনাময় স্মৃতিচারণে উপস্থিত অতিথিরা গভীরভাবে আবেগাপ্লুত হন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা অঞ্চল উত্তরের পরিচালিকা ও কেন্দ্রীয় শূরা সদস্যা মুহতারামা নাজমুন নাহার নাজমা বলেন, “আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু ২০২৪ সালের জুলাই আন্দোলন আমরা প্রত্যক্ষ করেছি। এই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ধারণ করে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ আলোচনা সভায় গাজীপুর মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের দায়িত্বশীল, কর্মী ও সহযোগী শুভাকাঙ্ক্ষী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নান্দাইলে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুর মহানগর মহিলা বিভাগের রক্তাক্ত জুলাইয়ের চেতনা ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 07:01:15 pm, Wednesday, 22 July 2026