
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঁদার দাবিতে ব্যবসায়ীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসী। বুধবার বিকেলে বিক্ষোভ মিছিলটি গোপালদী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালদী বাজার বাসস্ট্যান্ডে এসে মানববন্ধন করেন। মানববন্দনে বক্তব্য রাখেন বাজারের ব্যবসায়ী আমির হোসেন, রনি খন্দকার, মিয়া চাঁন, আমিন মিয়া, জামাল মিয়া।
এ সময় বক্তারা বলেন, গত ২১ জুন সন্ধ্যায় চাঁদার দাবিতে গোপালদী বাজার বালুর মাঠে স্থানীয় ব্যবসায়ী জহিরুল ইসলাম, ফারুক, আলমগীর সহ স্থানীয় ব্যবসায়ীদের উপর হামলা করে স্থানীয় মাদককারবারী
আক্তার হোসেন, কামাল হোসেন, বিল্লাল হোসেন, জুবায়ের, সুজন, সুজন, সোহাগ, সিয়াম, ফাহিম সহ অঙ্গাত আরও ৭/৮জন সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় গুরুত্বর আহত হন ব্যবসায়ী জহিরুল ইসলাম, ফারুক, আলমগীর হোসেন। হামলার ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলেও ঘটনার ১ মাসেও পুলিশ আসামিদের গ্রেফতার করতে না পারায় আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। দ্রুতই আসামীদের গ্রেফতার না করা হলে আরো বৃহৎ আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

























