Dhaka , Saturday, 6 December 2025
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামগঞ্জে বেগম জিয়ার মিলাদ মাহফিলে অঝোরে কাঁদলেন নেতাকর্মীরা কাজের বৈচিত্রতা দিয়েই বেগমগঞ্জে উন্নয়ন করবো ; সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে নতুন ইউএনও  মধুপুরে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় গণ দোয়া মাহফিল। স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ততা ছাড়া বড় দুর্যোগ মোকাবিলা সম্ভব নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা নগরীর কাজীর দেউড়ি স্টেডিয়াম মার্কেটে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন রূপগঞ্জে ভুয়া অনলাইন অ্যাপস VBSZ দেখিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রক্তক্ষয়ী সংঘাতে রণক্ষেত্র রূপগঞ্জ! ছাত্রদল কার্যালয়ে হামলা, ভাঙলো জিয়ার ছবি; আহত ৮ খালেদা জিয়ার সুস্থতা কামনায় তৈমুর আলম খন্দকারের উদ্যোগে রূপগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্রীপুরে নাকোল ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় পবিত্র কোরআন ও খতম দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে পৌরসভা এবং ১৪ ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন জাগায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা নাভারণে ট্রেনে কাটা পড়ে বাবু নামে এক যুবকের মৃত্যু জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করলেন নবাগত ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী রায়পুরে মর্মান্তিক দুর্ঘটনা: অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু আদেশ সংযুক্ত চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার পাইকগাছায় দাঁড়িপাল্লার গণসংযোগ: কালভার্ট নির্মাণে অনুদান দিলেন মাঃ আবুল কালাম আজাদ পাইকগাছার চাঁদখালীতে দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার রূপগঞ্জে ছাত্রদলের কার্যালয়ে সশস্ত্র হামলা, আহত ৮ পাইকগাছায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় ইউএনও হিসেবে যোগদান করলেন ওয়াসিউজ্জামান চৌধুরী চবির অবসরপ্রাপ্ত প্রফেসর ড. তোফায়েল আহমেদ ও প্রফেসর ড. এম. আব্দুল ওয়াহ্হাব এর শোকসভা অনুষ্ঠিত। রামগঞ্জ মার্চ ফর দাঁড়িপাল্লা অনুষ্ঠানে   সরকারি সকল অফিসে ঘুষ এবং হয়রানি বন্ধ করা হবে: নাজমুল হাসান পাটোয়ারী লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত, মরদেহ হস্তান্তর নিয়ে ধোঁয়াশা রূপগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল সরাইলেপালিত হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কমপ্লিট শাটডাউন পাবনায় ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১১ বছর পর জয়দেবপুরে গ্রেপ্তার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় পবিত্র কোরআন ও খতম দোয়া মাহফিল রূপগঞ্জে ৭০কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক দুর্যোগ প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে -ডিসি সারওয়ার ৯.৫০ লাখ টাকার শাড়ি ও মাদক জব্দ: কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সফল সাড়াশি অভিযান

সাতকানিয়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সামসুজ্জামান

  • Reporter Name
  • আপডেট সময় : 12:36:48 am, Wednesday, 22 October 2025
  • 223 বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় প্রায় এক মাস ২৫ দিন শূন্য থাকার পর নতুন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন সামসুজ্জামান।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের রাজস্ব শাখা থেকে গত ১৩ অক্টোবর ২০২৫ তারিখে জারি করা প্রজ্ঞাপন (নং: ০৫.৪২.০০০০.০০০.২৮.০০১.২৪.১৭৬) অনুযায়ী বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত ও যোগদানের অপেক্ষায় থাকা সহকারী কমিশনার (ভূমি) সামসুজ্জামানকে সাতকানিয়া উপজেলায় পদায়ন করা হয়। উক্ত প্রজ্ঞাপনে মোট ১৯ জন সহকারী কমিশনার (ভূমি)-এর বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। এর মধ্যে ৫ নম্বরে রয়েছেন সামসুজ্জামান (১৯৯০), যিনি পূর্বে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত ছিলেন। নতুন কর্মস্থলে যোগদান করে-
সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে “AC Land Satkania” নামের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে সাতকানিয়াবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দেন এসি ল্যান্ড সামসুজ্জামান।
পোস্টে তিনি লেখেন- “প্রিয় সাতকানিয়াবাসী, আসসালামু আলাইকুম। আমি সামসুজ্জামান, আপনাদের প্রিয় উপজেলা সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছি। মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যে গড়া এই উপজেলায় কাজ করার সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। সাতকানিয়ার ভূমি ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়নে আপনাদের সর্বাত্মক সহযোগিতা ও ভালোবাসা কামনা করছি।”
এর আগে চলতি বছরের ২১ আগস্টে এসিল্যান্ড কফিল উদ্দিন মাহমুদের বদলির পর থেকে সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের এই পদটি শূন্য ছিল। তারও আগে ফারিস্তা করিম প্রায় ১১ মাস এসি ল্যান্ড হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এক বছরের ব্যবধানে দুইজন এসি ল্যান্ড বদলির ফলে উপজেলার ভূমি সংক্রান্ত কাজ, প্রশাসনিক কার্যক্রম এবং ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব একাই সামলাতে হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানকে।
নবাগত এসি ল্যান্ড সামসুজ্জামানের আগমনে স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেছেন যে, তাঁর নেতৃত্বে সাতকানিয়ায় ভূমি সেবা, খাস জমি ব্যবস্থাপনা, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ ও জনসেবা কার্যক্রমে স্বচ্ছতা ও গতি আসবে। পাশাপাশি উপজেলা প্রশাসনের সেবামূলক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে আশা করছেন তারা।
এসি ল্যান্ড সামসুজ্জামানের শুভেচ্ছা বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে মন্তব্যে তাঁকে স্বাগত জানিয়ে সফল কর্মজীবনের শুভকামনা জানিয়েছেন। কেউ কেউ দালালমুক্ত ও স্বচ্ছ ভূমি সেবা নিশ্চিত করতে তাঁর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামগঞ্জে বেগম জিয়ার মিলাদ মাহফিলে অঝোরে কাঁদলেন নেতাকর্মীরা

সাতকানিয়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সামসুজ্জামান

আপডেট সময় : 12:36:48 am, Wednesday, 22 October 2025