Dhaka , Tuesday, 14 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এব্য চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড রেলওয়ের প্রকল্পের কাজ শেষ না হতেই বিলের টাকা ঠিকাদারের হাতে মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১ হাজার মানুষের মাঝে মাঝে চাল বিতরণ ক্যাজুয়াল লুক থেকে শাড়ি, মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল সেমিফাইনালের আগে সুখবর পেল ফ্রান্স নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১ সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সাইন্সল্যাব–ঢাবি–উত্তরায় তীব্র যানজট রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সিএমপি, ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা, উদ্বৃত ৩কোটি টাকা টানা বর্ষণে রূপগঞ্জের গোলাকান্দাইলে জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগেলো চসিককে হস্তান্তর করা হবে: – প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সবার সম্মিলিত প্রচেষ্টাই আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব ।। অধ্যাপক মামুন মাহমুদ…।। ‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল আর নেই বেলিংহামের চোট, আর্জেন্টিনা ম্যাচে খেলবেন তো? খামেনিসহ সব হত্যার বিচার নিশ্চিত করবে ইরান দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন প্রোগ্রাম হবে: অর্থমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম আর নেই কুড়িগ্রামে একসঙ্গে যমজ তিন বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ২৫ কোটি বৃক্ষায়ন, সবুজ হোক দেশ, সুন্দর হোক পরিবেশ

সংশয় জাগানো ভিনিসিয়ুসের আন্তর্জাতিক মঞ্চে উত্থান

  • Reporter Name
  • আপডেট সময় : 03:07:36 pm, Sunday, 5 July 2026
  • 39 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

গত কয়েক বছরে নিজেকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। ফ্ল্যামেঙ্গোর একাডেমি থেকে উঠে আসা এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে মাত্র ১৮ বছর বয়সে ৩৮ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। সে সময় অনূর্ধ্ব-১৯ কোনো ফুটবলারের জন্য এটিই ছিল সর্বোচ্চ ট্রান্সফার ফি। রিয়ালের বিশ্বাস ছিল, একদিন তিনি বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা হবেন। সময় প্রমাণ করেছে, সেই বিশ্বাস ভুল ছিল না।

রিয়ালের জার্সিতে ভিনিসিয়ুস এখন অপরিহার্য। লা লিগায় ২৪২ ম্যাচে ৭৭ গোল ও ৪১ অ্যাসিস্টের পাশাপাশি জিতেছেন তিনটি লা লিগা, দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি কোপা দেল রে। ২০২২ ও ২০২৪ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করে বড় ম্যাচের খেলোয়াড় হিসেবেও নিজের পরিচয় দিয়েছেন। ২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ের খুব কাছাকাছিও পৌঁছেছিলেন।

তবে ক্লাবের মতো জাতীয় দলে তার পথচলা এতটা মসৃণ ছিল না। দীর্ঘদিন ধরে ব্রাজিলের সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা মিলিয়ে ৬১৭ মিনিট খেলে করেছিলেন মাত্র তিন গোল ও দুটি অ্যাসিস্ট। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল পেতেও খেলতে হয়েছিল ১৯ ম্যাচ।

ব্রাজিলিয়ান ফুটবল বিশ্লেষক মার্কাস আলভেসের মতে, সবাই আশা করেছিল ভিনিসিয়ুস অনেক আগেই সেলেসাওদের মূল ভরসায় পরিণত হবেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণে সময় লেগেছে। সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার ফাবিও লুসিয়ানোও মনে করেন, নেইমারের অনুপস্থিতিতে নিজেকে তার বিকল্প হিসেবে প্রমাণ করার অতিরিক্ত চাপই ভিনিসিয়ুসের পারফরম্যান্সে প্রভাব ফেলেছিল।

তবে ২০২৬ বিশ্বকাপে যেন বদলে গেছেন এই ব্রাজিলিয়ান তারকা। প্রথম চার ম্যাচেই করেছেন চার গোল ও একটি অ্যাসিস্ট। গোল্ডেন বুটের লড়াইয়েও রয়েছেন শীর্ষ সারিতে। তার চেয়ে বেশি গোল করেছেন কেবল কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি, আর্লিং হালান্ড ও হ্যারি কেন।

পরিসংখ্যানও বলছে, আগের যেকোনো সময়ের চেয়ে বেশি কার্যকর হয়ে উঠেছেন ভিনিসিয়ুস। বল পায়ে দৌড়, ড্রিবলিং এবং প্রতিপক্ষের রক্ষণ ভাঙার দক্ষতা তাকে বিশ্বসেরাদের কাতারে নিয়ে গেছে। ২০১৮-১৯ মৌসুম থেকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে বল ক্যারি করার পর শট তৈরির ক্ষেত্রে তার চেয়ে এগিয়ে আছেন কেবল এমবাপে। আর চ্যাম্পিয়ন্স লিগে এই তালিকার শীর্ষে আছেন ভিনিসিয়ুস নিজেই।

চলতি বিশ্বকাপেও বল ক্যারি করে শট নেওয়ার ক্ষেত্রে তিনি যৌথভাবে সবার ওপরে। প্রতিপক্ষের পেনাল্টি বক্সে সবচেয়ে বেশি বল নিয়ে ঢুকেছেন তিনিই। একই সঙ্গে টুর্নামেন্টে সর্বোচ্চ এক্সপেক্টেড গোল (৩.৮৭) তৈরি করা খেলোয়াড়ও ভিনিসিয়ুস।

অপ্টার সুপারকম্পিউটার ব্রাজিলের পরবর্তী নকআউট ম্যাচে জয়ের সম্ভাবনা দেখছে ৬৪.৭ শতাংশ। আর ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ৯.১ শতাংশ। ব্রাজিল যদি সেই স্বপ্ন ছুঁতে পারে, তবে তার কেন্দ্রে থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র। ক্লাবের মতো জাতীয় দলেও নিজেকে প্রতিষ্ঠিত করে তিনি প্রমাণ করতে পারেন—তিনি শুধু ভবিষ্যতের নয়, বর্তমানেরও অন্যতম সেরা ফুটবলার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান

সংশয় জাগানো ভিনিসিয়ুসের আন্তর্জাতিক মঞ্চে উত্থান

আপডেট সময় : 03:07:36 pm, Sunday, 5 July 2026