
কাজল খান, স্টাফ রিপোর্টার,
মাদারীপুর শহরের চৌরাস্তায় ১২ কোটি ৪০ লাখ টাকা ব্যায়ে ৭৮ শয্যা বিশিষ্ট নির্মিত নতুন ডায়াবেটিক হাসপাতালের দৃষ্টিনন্দন আধুনিক ভবন আজ শনিবার সকালে উদ্বোধন করেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। ভবন উদ্বোধন উপলক্ষে সকাল থেকেই বিনামূল্যে রোগীদের ডায়াবেটিস পরীক্ষা করা হয়। মাদারীপুর ডায়াবেটিক সমিতির সভাপতি কাজী হুমায়ন কবির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খান মো. শহীদ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, মাদারীপুর সদর হাসপাতালের আরএমও ডায়াবেটিক বিশেষজ্ঞ ডাক্তার অখিল সরকার। মাদারীপুর গণপূর্ত বিভাগের তত্বাধানে নির্মিত আধুনিক হাসপাতালে চক্ষু অপারেশন কক্ষ, আইসিইউ বেড, অপারেশন থিয়েটার, কিডনি ডায়লেসেস কক্ষ, আধুনিক অপারেশন থিয়েটার, এসিযুক্ত কেবিন, সাধারন বেড, দুটি লিফট, প্যাথলজী পরীক্ষাগারসহ আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে।
























