Dhaka , Thursday, 23 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’এর উদ্বোধন রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও বেগমগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযানে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা – বগুড়ায় কুপিয়ে-পিটিয়ে হত্যা, দিনের আলোতেই নৃশংসতা শিকার রকি ০৩ জন পেশাদার মাদক কারবারির পরিহিত স্যান্ডেল হতে ৩২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শহরকে ভালোবাসতে না পারলে উন্নয়ন টেকসই হবে না”:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে সোচ্চার বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন জঙ্গল সলিমপুরের ত্রাস ‘নলা কাসেম’ বিদেশি পিস্তলসহ গ্রেফতার মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান অপহরণ মামলায় গ্রেফতার ৫ জরাজীর্ণ টিনের ঘরেই চলছে পাঠদান কার্যক্রম, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ ৩২ বছরেও সরকারীকরণ হয়নি দারোয়ানের কক্ষে বিদেশি মদের আস্তানা, আটক ১ রামু থানার ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে ১৬ ঘণ্টার অভিযানে অপহৃত রুস্তম আলী উদ্ধার কালীগঞ্জে জ্বালানি কার্ড যাচাইয়ে ইউএনও’র কড়াকড়ি: বিভ্রান্তি কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক পাইকগাছায় জেলা প্রশাসকের দিনব্যাপী কর্মসূচি: মতবিনিময়, পরিদর্শন ও রোভার মুট উদ্বোধন বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি ; খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি শ্রীমঙ্গলে রক্তদান সংগঠনের নতুন কমিটি ঘোষণা ডেমরায় পাম্প থেকে তেল সরিয়ে ড্রামে করে যাচ্ছে কালোবাজারে লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “চন্দনাইশে ব্রাকের ভ্রাম্যমাণ ক্লিনিকে বিনামূল্যে গবাদিপশু চিকিৎসা সেবা প্রদান” রূপগঞ্জে ১১৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে পুলিশের পরিচয়ে সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি \ ১৭ লক্ষাধিক টাকা মাল লুট ডিকেএমসি হসপিটাল চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যস্ত সময় কাটাচ্ছেন দখিনের মৃৎ শিল্পীরা

  • Reporter Name
  • আপডেট সময় : 07:10:21 pm, Saturday, 17 September 2022
  • 240 বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যস্ত সময় কাটাচ্ছেন দখিনের মৃৎ শিল্পীরা

মনির হোসেন, বরিশাল ব্যুরো ॥

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন দখিনের মৃৎ শিল্পীরা। সেইসঙ্গে মন্দিরের সাজসজ্জাসহ সার্বিক কাজও চলছে এগিয়ে। বিভাগের ৬ জেলায় এ বছর ১৭শ’ ৬৬টি মন্ডপে এবার পূজা অনুষ্ঠিত হবে। আগামী ১ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। গত বছর থেকে এবার মন্ডপগুলোতে আয়োজনের ভিন্নতা থাকার পাশাপাশি জমকাল হবে দুর্গাপূজার আয়োজন হবে বলে জানিয়েছেন জানিয়েছেন আয়োজক ও পূজা উদযাপন কমিটির নেতারা।

এদিকে পূজামন্ডপে আইনশৃঙ্খলা পরিপন্থী কোনো ধরনের কার্যক্রম হলে কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিতে কিছু দিকনির্দেশনা দেওয়া হয়েছে পূজা উদযাপন কমিটির নেতাদের। আবার পূজা উদযাপন পরিষদ থেকেও মন্দিরগুলোতে সিসি ক্যামেরা স্থাপনসহ কঠোর নিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জী জানান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্র থেকে পাঠানো ২৬ দফার নির্দেশনা সব মন্দির ও পূজা কমিটির কাছে পাঠানো হচ্ছে। এ নির্দেশনা মেনেই সবাইকে পূজা উদযাপন করার অনুরোধ করা হয়েছে। এরইমধ্যে সেচ্ছাসেবক নির্ধারণসহ মন্ডপ ও মন্দিরের আঙিনার নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে।

তিনি জানান, বরিশাল জেলায় এ বছর মোট ৬০০ মন্দিরে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। তার মধ্যে বরিশাল মহানগরীতে ৪৫টি পূজামন্ডপ রয়েছে। এছাড়া বরিশাল জেলায় নতুন ১১টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। ধর্ম যার যার উৎসব সবার এ বিশ্বাসে সব মিলিয়ে এবারের পূজাতেও কোনো কমতি থাকবে না বলেন তিনি।

বরগুনা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন কর্মকার বলেন, এবার সব মিলিয়ে জেলায় ১৬১টি প্রতিমা গড়া হচ্ছে। জেলার ছয় উপজেলার মধ্য সব থেকে বেশি পূজার আয়োজন করা হচ্ছে পাথরঘাটাতে।

ঝালকাঠির পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অসীম কুমার সাহা জানান, ঝালকাঠি সদর উপজেলায় সর্বোচ্চ ৭২টি মন্ডপসহ তাদের গোটা জেলার চার উপজেলায় ১৬৮ মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে।

এদিকে বৃহৎ আকারে পূজার আয়োজন হওয়া পিরোজপুর জেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখরঞ্জন মাস্টার বলেন, জেলার সাত উপজেলায় ৫৩৬টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। জেলার মধ্যে নাজিরপুর উপজেলায় সবচেয়ে বেশি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এ জেলায় সনাতন ধর্মাবলম্বীরা দুর্গোৎসব সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হবে বলে আশা করি।

অপরদিকে ভোলায় ১১৬টি মন্ডপে এবং পটুয়াখালী জেলায় ১৮৫টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে বলে জানিয়েছেন আয়োজকরা।

এদিকে পূজা উদযাপন কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম পূজামন্ডপে আইনশৃঙ্খলা পরিপন্থী কোনো ধরনের কার্যক্রম হলে সংশ্লিষ্ট কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, পূজামন্ডপগুলোতে সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করা ও আমাদের নিরাপত্তা পরিকল্পনার পাশাপাশি পূজা উদযাপন কমিটিসহ মনোনয়নকৃত ভলান্টিয়ারদের সজাগ থাকতে হবে এবং আমাদের মোতায়েনকৃত পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

বিএমপি কমিশনার বলেন, সাদা পোশাকে আমাদের পুলিশি টহল থাকবে। এছাড়া র‌্যাব-আনসার বাহিনীসহ অন্যান্য সংস্থা নিয়োজিত থাকবে, তবে কোথাও কোনো ব্যত্যয় ঘটলে আমাদের অবগত করবেন। যত বেশি আপনারা তথ্য দিয়ে সহায়তা করবেন তত বেশি নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

এদিকে গোটা বিভাগজুড়ে পূজার সময় নিজ নিজ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট নিরাপত্তার দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে রেঞ্জ পুলিশ। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা রোধে যেকোনো ধরনের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য পুলিশের পক্ষ থেকে সকলকে আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যস্ত সময় কাটাচ্ছেন দখিনের মৃৎ শিল্পীরা

আপডেট সময় : 07:10:21 pm, Saturday, 17 September 2022