Dhaka , Saturday, 11 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নতুন সিনেমার প্রচারে কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জয়া আহসান দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা সরাইল থানাপুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৬ জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, জুলাইয়ের পরেও ভোট চুরি হয়েছে: নোয়াখালীতে হাসনাত আব্দুল্লাহ নোয়াখালীতে মাদকবিরোধী গণসমাবেশ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে ইউএনও মোঃ জুবায়ের হোসেনকে বিদায় সংবর্ধনা পাইকগাছায় সড়ক নির্মাণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ; ইউএনওর কাছে আবেদন রাজধানীর পরিবহনে বড় রদবদল: সায়েদাবাদে থাকবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস কাঁচপুরে সীতাকুণ্ডের শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ড রায় “আজকের গৃহীত ছোট ছোট সচেতন পদক্ষেপই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবীর নিশ্চয়তা:- ড. মোঃ জিয়াউদ্দিন কুতুবপুরে জনি হত্যা: বাকি আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাঘে ধরলে ছাড়ে, কিন্তু আমি ধরলে ছাড়ি না, সাংবাদিকদের বিএনপি নেতার হুমকি ঢাকা-সিলেট মহাসড়কে যানজট, যতবিপর্যয় বৃষ্টির পানি অসুস্থ গ্রাম পুলিশ রনি দেব পাশে মনসুরনগর ইউনিয়ন পরিষদ, চিকিৎসা সহায়তায় ৩০ হাজার টাকা প্রদান সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি: প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্বকাপের একটি টিকিট প্যাকেজ প্রায় ৫০ কোটি, মুহূর্তেই সোল্ড আউট রেকর্ডভাঙা মেসির সঙ্গে ফোনকলে যা বললেন ক্লোসা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখী মানুষের পাশে সবসময় আছেন, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে :- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এ আই দিয়ে এমপির ভুয়া ছবি প্রকাশ করায় রামগঞ্জে বিএনপি’র প্রতিবাদ সভা খুলনায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের মাঝে সরকারি অনুদান প্রদান দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন দক্ষিণ মিঠাছড়ির পানিবন্দি এলাকা পরিদর্শনে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত রামুর খুনিয়াপালং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিপুল পরিমান নেশাজাতীয় স্ক্যাপ সিরাপসহ ১ জন গ্রেপ্তার, ট্রাক ও অটোরিক্সা জব্দ পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ

লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির ৩টি সফল অভিযান: ২ লাখ টাকার ফেন্সিডিল ও ফেয়ারডিলসহ মাদক জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:06:32 pm, Monday, 6 July 2026
  • 15 বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চঞ্চল,

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান সুনির্দিষ্ট গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে পৃথক তিনটি সফল মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। বিজিবির তিনটি বিশেষ আভিযানিক দলের এই ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ফেন্সিডিল, ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।

আজ সোমবার (০৬ জুলাই) দুপুরে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি ও বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে জানা গেছে, চোরাকারবারীরা সীমান্ত গলিয়ে মাদকের বড় চালান বাংলাদেশে প্রবেশ করাবে-এমন খবরের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় তিনটি স্পর্শকাতর পয়েন্টে ফাঁদ পাতেন বিজিবি জোয়ানরা।

তথ্যানুযায়ী, আজ ৬ জুলাই রাত ১২টা ৪০ মিনিটে হাতীবান্ধা উপজেলার পূর্ব আমঝোল সীমান্তে বনচৌকি বিওপির একটি দল প্রথম অভিযান চালায়।

এর আগে গত ৫ জুলাই দুপুর পৌনে ১টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পূর্বটারী সীমান্তে গোড়কমন্ডল বিওপি এবং একই দিন রাত পৌনে ৯টায় আদিতমারী উপজেলার কর্ণপুর সীমান্তে মোগলহাট বিওপির বিশেষ টহল দল পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানগুলো চলাকালীন বিজিবি সদস্যরা কতিপয় সন্দেহভাজন ব্যক্তিকে ভারতের দিক থেকে বস্তা মাথায় আসতে দেখে ধাওয়া করেন। বিজিবি জোয়ানদের ক্ষিপ্র গতি ও তাড়া খেয়ে চোরাকারবারীরা আটকের ভয়ে তাদের সাথে থাকা মালামাল ফেলে অন্ধকারের সুযোগে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে সেসব স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৯৩ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৫০ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ১৭১ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে ২৯৩ বোতল ফেন্সিডিলের আনুমানিক সিজার মূল্য ১,১৭,২০০ টাকা, ৫০ বোতল ফেয়ারডিল সিরাপের মূল্য ২০,০০০ টাকা এবং ১৭১ বোতল ইস্কাফ সিরাপের মূল্য ৬৮,৪০০ টাকাসহ সর্বমোট সিজার মূল্য ২,০৫,৬০০ টাকা। এই মাদক চোরাচালান চক্রের সাথে জড়িত স্থানীয় চোরাকারবারীদের সুনির্দিষ্ট তথ্য ও নাম-ঠিকানা সংগ্রহপূর্বক তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খামেনিকে উৎসর্গ করে আদনান সামির ৪ গান

লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির ৩টি সফল অভিযান: ২ লাখ টাকার ফেন্সিডিল ও ফেয়ারডিলসহ মাদক জব্দ

আপডেট সময় : 06:06:32 pm, Monday, 6 July 2026