Dhaka , Tuesday, 22 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সামাজিক ও মানবিক সংগঠন ‘এমআরটি ফাউন্ডেশন’র চেয়ারম্যান নির্বাচিত রাইহান ইসমাইল প্রথমবার রজনীকান্তের সিনেমায় বিদ্যা, সিগারেট হাতে ফার্স্ট লুকেই চমক পাইকগাছায় ১২শ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন টেস্ট ক্রিকেটে সেরা ৫ দলীয় সংগ্রহ বাল্যবিবাহ রোধে নতুন অঙ্গীকার, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন ‘বাল্যবিবাহমুক্ত’ ঘোষণা অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ যদুনন্দী ইউপি চেয়ারম্যানের বক্তব্যের ভিডিও ভাইরাল, অস্বীকার করে বললেন—‘ভিডিও এডিট করা’ দুপুরে ঘরের দরজা বন্ধ, সন্দেহে গিয়ে দেখা গেল গলায় ফাঁস দেওয়া বৃদ্ধের মরদেহ পাইকগাছায় ৪ লাখ চিংড়ি পোনা জব্দ; শিবসায় অবমুক্ত পাইকগাছায় কমিউনিটি ওয়াটার ব্যাংক হস্তান্তর নারীকে নিয়ন্ত্রণ করাই কি সংস্কৃতি: রাহুল গান্ধী ডলার-রুপির বিপরীতে শক্তিশালী টাকা, এখন কত? লংমার্চে গিয়ে কিছু গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী ইবিতে জব কর্নার-২ চালু: সন্তুষ্ট শিক্ষার্থীরা, জানালেন আরও দাবি ফরিদপুরের চরভদ্রাসনে নজরুল বৎসর উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির সখিপুর থানার সখিপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান রাজীব সরদার জনপ্রিয়তার শীর্ষে প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার টিমের করণীয় বিষয়ে জেলা পুলিশের সভা সোনারগাঁওয়ে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই, আহত ২ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু চাষাড়ায় শুভ হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জে হাইকোর্টের বিচারপতির আদালত পরিদর্শন কারাগারে বন্দিদের মাদকবিরোধী সচেতনতা ও গার্মেন্টস প্রশিক্ষণ শীতলক্ষ্যায় খণ্ডিত মরদেহের অংশ দেখার পরও উদ্ধার হয়নি চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ মাদকসম্রাজ্ঞী আটক- অন্য একজনকে মাদক মামলায় ৬ মাসের সাজা- সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার ২ রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন এসএমপি’র জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিব লিংক রোডে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শরীয়তপুরে মা ইলিশ রক্ষা অভিযানে নৌ পুলিশের কঠোর সতর্কবার্তা সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘পজিটিভ সরাইল’ এর উদ্যোগে সংবর্ধনা

লালমনিরহাটে ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও কুপিয়ে ছিনতাই মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

  • Reporter Name
  • আপডেট সময় : 05:03:10 pm, Monday, 27 July 2026
  • 62 বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চঞ্চল,

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় এক পাথরবাহী ট্রাকচালককে প্রলোভন দেখিয়ে অপহরণ, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম এবং রুপি ছিনতাইয়ের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামিকে একই সাথে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এস. এম. শফিকুল ইসলাম দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—পাটগ্রাম উপজেলার উফারমারা সোনারভিটা এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মোঃ সবুজ মিয়া (পলাতক), একই উপজেলার হাদীসপাড়া গ্রামের মোহাম্মদ আলী ওরফে বুলুর ছেলে মোঃ রমজান আলী এবং ভাটিয়াবাড়ি এলাকার শামছুল হক ওরফে সামছুর রহমানের ছেলে মোঃ আরিফুল ইসলাম ওরফে তানজিদ।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে প্রধান আসামি সবুজ মিয়া মামলার সূচনালগ্ন থেকেই আত্মগোপনে রয়েছেন।

মামলার এজাহার ও ইতিহাসের বিবরণ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২১ আগস্ট দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর হয়ে পাথর বহনকারী একটি ভারতীয় ট্রাক বুড়িমারী সড়কে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। ওই দিন গভীর রাতে (রাত আনুমানিক ১টার দিকে) আসামিরা পরিকল্পিতভাবে পে-লোডার বা ক্রেন এনে ট্রাকটি উদ্ধার করে দেওয়ার প্রলোভন দেখায়। তাদের মিষ্টি কথায় বিশ্বাস করে ভারতীয় ট্রাকচালক লক্ষ্মীনন্দর সিং (৩৭) একটি মোটরসাইকেলে ওঠেন। আসামিরা তাকে কোনো গ্যারেজে না নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাতের আঁধারে একটি নির্জন স্থানে নিয়ে যায়।
পরদিন ২২ আগস্ট রাত ৩টার দিকে পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর ভোটবাড়ী এলাকার একটি নির্জন পয়েন্টে নিয়ে চালক লক্ষ্মীনন্দর সিংকে ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করা হয়। মৃত্যু নিশ্চিত ভাবার পর তার কাছে থাকা ৮ হাজার ভারতীয় রুপি ছিনিয়ে নিয়ে রক্তঝরা অবস্থায় তাকে রাস্তার পাশে ফেলে আসামিরা চম্পট দেয়।

পরবর্তীতে বিজিবি, টহল পুলিশ ও স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। খবর পেয়ে দেশের ভাবমূর্তি ও একজন আন্তর্জাতিক নাগরিকের সুরক্ষার কথা বিবেচনা করে শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. মতিয়ার রহমান বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত দণ্ডবিধির ৩৬৫ (অপহরণ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩৯৪ (দস্যুতা ও মারাত্মক আঘাত) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। রায়ে উল্লেখ করা হয়, আসামিদের উভয় সাজা একই সাথে কার্যকর হবে।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট সামসুল আলম মিলন বলেন, “বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে আজ যে রায় দিয়েছেন, তাতে আমরা অত্যন্ত সন্তুষ্ট। একজন বিদেশি নাগরিককে অপহরণ ও বর্বরোচিত আক্রমণের মতো ন্যক্কারজনক ঘটনার এই রায় সমাজে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সামাজিক ও মানবিক সংগঠন ‘এমআরটি ফাউন্ডেশন’র চেয়ারম্যান নির্বাচিত রাইহান ইসমাইল

লালমনিরহাটে ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও কুপিয়ে ছিনতাই মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : 05:03:10 pm, Monday, 27 July 2026