Dhaka , Monday, 27 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা। মাদারীপুরে মোবাইল কোর্ট পরিচালনায় দুই প্রতিষ্ঠানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা চট্টগ্রামে ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১.৫৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদী শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য র‍্যালি সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ১৯ বছরেই বহুমাত্রিক সাফল্যের গল্প: কথাসাহিত্যিক, কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট ও উদ্যোক্তা মেহেদি হাসান রাসেল ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চান তাসনুভা তিশা, কিন্তু কেন? সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুর ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতির অভিযোগ পরিদর্শন করলেন এমপি জাহান্দার আলী মিয়া প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ চন্দনাইশে ১৫০০ ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি নগরীর খুলশীতে অভিযানে শীর্ষ সন্ত্রাসীর ছুরিকাঘাতে ২ এসআই গুরুতর আহত এআই ব্যবহারে ব্যক্তিগত সুরক্ষা, যা জানা জরুরি রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে চউকের সহায়তা অব্যাহত মেসির সেই বিতর্কিত মুহূর্তের নেপথ্য কাহিনী ফাঁস ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: চসিক মেয়র নিপীড়ক নয়, জনগণের পুলিশ হতে চাই :- সিএমপি কমিশনার শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, আরও তিন দাবি ককরোচ জনতা পার্টির মাদারীপুরে ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন

মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:55:32 pm, Monday, 27 July 2026
  • 1 বার পড়া হয়েছে

কাজল খান,

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুর পৌরসভার উদ্যোগে “নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর পৌরসভার প্রশাসক (উপসচিব) মোছাঃ জেসমিন আক্তার বানু। কর্মশালার মূখ্য আলোচক ছিলেন মাদারীপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

কর্মশালায় নিরাপদ খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, পরিবহন, বিপণন এবং ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য গ্রহণ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি খাদ্যে ভেজাল, ক্ষতিকর রাসায়নিক, ফরমালিন ও কৃত্রিম রঙের অপব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রির কারণে জনস্বাস্থ্যের ওপর যে বিরূপ প্রভাব পড়ছে, সে বিষয়েও অংশগ্রহণকারীদের সচেতন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, “নিরাপদ খাদ্য মানুষের মৌলিক অধিকার। সুস্থ, কর্মক্ষম ও উন্নত জাতি গঠনে নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি সংস্থার পাশাপাশি ব্যবসায়ী, উৎপাদক, বাজার ব্যবস্থাপনা কমিটি এবং সাধারণ ভোক্তাদেরও সমন্বিতভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য আইন যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি নিয়মিত তদারকি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে খাদ্যে ভেজাল রোধ করা সম্ভব। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক মোছাঃ জেসমিন আক্তার বানু বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়; এটি ব্যবসায়ী, উৎপাদক, বিক্রেতা ও ভোক্তা-সবার যৌথ দায়িত্ব। খাদ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা মান কঠোরভাবে অনুসরণ করতে হবে।

মূখ্য আলোচক জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম নিরাপদ খাদ্য আইন, খাদ্য নিরাপত্তা বিধিমালা এবং খাদ্য ব্যবসায়ীদের করণীয় সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করেন। তিনি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে লাইসেন্স গ্রহণ, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, মানসম্মত কাঁচামাল ব্যবহার এবং ভোক্তাদের সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় বক্তারা বলেন, বর্তমানে খাদ্যে ভেজাল, ক্ষতিকর রাসায়নিক, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত, অনিরাপদ সংরক্ষণ এবং মান নিয়ন্ত্রণের অভাব জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। এসব প্রতিরোধে নিরাপদ খাদ্য আইন কার্যকর বাস্তবায়ন, নিয়মিত বাজার তদারকি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, খাদ্য ব্যবসায়ীদের প্রশিক্ষণ এবং ভোক্তাদের সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হলে খাদ্যবাহিত রোগ, অপুষ্টি, ক্যানসারসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এজন্য প্রতিটি খাদ্য ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং সচেতনভাবে খাদ্য ক্রয় ও গ্রহণের অভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, নিরাপদ খাদ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

কর্মশালার সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ, নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম এবং আইনের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে একটি নিরাপদ ও সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব। এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করা হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক পরিবর্তন আসবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা।

মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা।

আপডেট সময় : 01:55:32 pm, Monday, 27 July 2026