Dhaka , Wednesday, 12 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নির্মাণাধীন মাদরাসার তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ শ্রীপুরে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের গোলাপগঞ্জ থেকে অনলাইন জুয়া চক্রের ০৪ জন সদস্য গ্রেফতার মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন জহিরুল আলম সৈরাচারী সরকারের মদতে খাল বেদখল ও ভরাট হয়ে গেছে- পানি সম্পদ প্রতিমন্ত্রী সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে :- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল রামগঞ্জে শিক্ষক সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান রামগঞ্জের ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি বিগত স্বৈরাচারী সরকারের পরোক্ষ মদতে খাল গুলো দখল ও ভরাট হয়ে গিয়েছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রূপগঞ্জে এসএসসি পরীক্ষায় তিন বিদ্যালয়ে শতভাগ পাস যে কারণে আত্মহত্যার কথা ভেবেছিলেন ব্র্যাড পিট গোল উদযাপন করতে গিয়ে সুড়ঙ্গে পড়ে গেলেন ব্রাজিলের ফুটবলার, এরপর… ইরান নিজেদের অপরাজেয় শক্তি হিসেবে প্রমাণ করেছে: আরাগচি ১১ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা শামারুহ মির্জার শেখ হাসিনার ছায়া পেরিয়ে ঢাকা-দিল্লির সম্পর্ক কি নতুন পথে? ​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদে মির্জাপুর ক্যাডেট কলেজে এসএসসিতে দুর্দান্ত সাফল্য: ৫১ জনের ৫০ জনই জিপিএ-৫ নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ নোয়াখালীতে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৫ দোকান এসএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯৯.৫৯, জিপিএ ৫ পেয়েছে ৭৯৩ জন কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রাজাপুরে চার বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ, অসচ্ছল ৭ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ এসএসসিতে MCPSC-এর কৃতিত্ব, ৩৮৮ পরীক্ষার্থীর ২৪১ জনই জিপিএ-৫ সাইকেলের চাকায় জামশেদের জীবন বদলে দিলেন মানবিক ডিসি জাহিদ আওয়ামী লীগের নেতাদের গলায় ডেলিগেট কার্ড, ১৭ বছরের ত্যাগীরা রেডিসনের বাইরে—চট্টগ্রামে ‘কার্ড বাণিজ্য’ নিয়ে তোলপাড় চট্টগ্রাম নেত্রকোণায় মাদক ও বাল্যবিবাহ কে লাল কার্ড প্রদর্শন শিক্ষার্থীদের নরসিংদী নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে রূপগঞ্জে মামলা করায় শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা-ভাংচুর ও হুমকির প্রতিবাদে মানববন্ধন রূপগঞ্জে পিকনিক ট্রলারে মাদক ও নারী নিয়ে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হওয়ার কারণে মুড়াপাড়া ইউপি সদস্যসহ ২০ জন গ্রেফতার

রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:47:46 pm, Monday, 24 February 2025
  • 229 বার পড়া হয়েছে

রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

মোঃ আবু কাওছার মিঠু, নারায়ণগঞ্জ প্রতিনিধি
 
 নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিউ এশিয়া সিনথেটিক্স লি: নামের একটি কোম্পানির জমি জোরপূর্বক অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে ট্রাইকম ফ্রেইট এন্ড লজিস্টিকস লি: নামের একটি কারখানার বিরুদ্ধে। 
জানা যায়, বিগত আওয়ামী শাসনামলে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বকভাবে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমাছ বাহিনীর সহযোগিতায় নিউ এশিয়া সিনথেটিক্স লি: নামের একটি কোম্পানির উপজেলার ব্রাহ্মণগাও মৌজা শীতলক্ষা নদীর তীরে ৪০ শতাংশ জমি ও সরকারি হালটভুক্ত রাস্তা দখল করে পাকা জেটি নির্মাণ করেন। এতে করে এলাকাবাসীর চলাচলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুধু তাই নয় কোম্পানিটি ইচ্ছামতো নদীর পাড়ের জমি, ফোরশোর ভূমি এবং সংলগ্ন ভূমির আকার, আকৃতি ও অবস্থান পরিবর্তন করে দখল করে নিয়েছে ট্রাইকম ফ্রেইট এন্ড লজিস্টিকস লি: নামের একটি কোম্পানি।
নিউ এশিয়া সিনথেটিক্স লি: কোম্পানির ঘাট ম্যানেজার আমানুল্লাহ বলেন, উপজেলার ব্রাহ্মণগাও মৌজায় শীতলক্ষা নদীর পূর্ব তীরের আর, এস দাগ ৩৬১০, ৩৬১১, ৩৬১২,৩৬১৩, ৩৬১৪, ৩৬১৫, ৩৬১৬, ৩৬১৭, ৩৬১৮ এবং ৩৬১৯ এ দাগের মোট ১৫০  বিঘা জমি ক্রয় করে আমাদের কোম্পানি। ১৫০ বিঘা জমির মাঝ থেকে প্রায় ৪০ শতাংশ জমি ট্রাইকম ফ্রেইট এন্ড লজিস্টিকস লি: কোম্পানি গত ২০২২ সালে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাসের সন্ত্রাসী ধারা জোরপূর্বক দখলে নেয়। পরে আমাদের কোম্পানি নারায়ণগঞ্জ আদালতে একটি মামলা করেন। এরপরও ওই কোম্পানিটি জোরপূর্বক সকল প্রকার সিরামিক, খাদ্য, পাথর, বালু, কয়লা এবং অন্যান্য ভারী মেশিনারী আমদানি করে চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে চরগন্ধবপুর, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ বন্দর দিয়ে ফ্যাক্টরী, গোডাউন, প্রজেক্ট সাইটে মালামাল আনা নেওয়া চালিয়ে যান। এ ঘটনায় মামলা চলমান রয়েছে। 
এ বিষয়ে ট্রাইকম ফ্রেইট এন্ড লজিস্টিকস লি: কোম্পানির ম্যানেজার মেহেদী বলেন, এ জমিটি আমাদের ক্রয়কৃত না। আমারা কারো জমি দখল করিনি আমাদের কোম্পানি বিআইডব্লিউটিএ এর কাছ থেকে ভাড়া নিয়ে  স্থাপনা নির্মাণ করে ঘাটটি পরিচালনা করে আসছে।
নারায়ণগঞ্জ নদী বন্দর বিআইডব্লিউটিএ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার বলেন, নিউ এশিয়া সিনথেটিক্স লি: ও ট্রাইকম ফ্রেইট এন্ড লজিস্টিকস লি: নামের দুইটি কোম্পানি আমাদের থেকে লাইসেন্স নিয়েছে। সীমানা নিয়ে দুটি প্রতিষ্ঠানের মামলা আদালতে চলমান রয়েছে। আদালতের রায় না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নির্মাণাধীন মাদরাসার তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭

রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

আপডেট সময় : 08:47:46 pm, Monday, 24 February 2025