Dhaka , Monday, 9 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ওসমান হাদি হত্যার বিচার না হলে আন্দোলন চলবে: বোন মাসুমা হাদির হুঁশিয়ারি বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ ‎রামগঞ্জে সরকারি খাল দখল করে অবৈধ সেতু নির্মাণ লালমনিরহাট ও কুড়িগ্রামে ১৫ বিজিবির বিশেষ অভিযান: ৩ মাদককারবারী আটকসহ বিপুল মাদক জব্দ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সেনাবাহিনীর সাথে মধুপুরে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত খুলনা জেলা পুলিশের নির্বাচনী ব্রিফিং; সততা ও নিরপেক্ষতার বার্তা দিলেন পুলিশ সুপার ২৬ বছরের সাহিত্যযাত্রা: পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের রজত জয়ন্তী উদযাপন চট্টগ্রাম বন্দরের ধর্মঘটের প্রতি সর্বাত্মক সমর্থন : পেশাজীবী নেতৃবৃন্দ নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা ন্যায়-ইনসাফের লড়াইয়ে শহীদ হাদির আদর্শে দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান ডাকসু ভিপি সাদিক কায়েমের আবেগ নয় বিবেককে কাজে লাগিয়ে যোগ্য প্রতিনিধি নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের সম্প্রীতির ডাক: একটি হাত ‘হিন্দু’, অন্যটি ‘মুসলিম’- ব্যারিস্টার কায়সার কামাল সকল ধর্মের অনুসারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার অঙ্গীকার; মাওঃ আবুল কালাম আজাদ ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় চৌরঙ্গী বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে  রামগঞ্জে পুলিশের দাপট, বেড়া দিয়ে একমাস যাবত অবরুদ্ধ করে রেখেছে একটি পরিবার সকলকে সম্পৃক্ত করে  হাটহাজারীর উন্নয়ন নিশ্চিত করতে চাই:- মীর হেলাল। আলেম সমাজ বিএনপির পাশে, ব্যালেটেই মিলবে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রমাণ: সালাহউদ্দিন আহমদ শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ছাত্র-জনতার অবস্থান উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক চট্টগ্রাম প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক উদ্ধার ঈদগাঁওতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু কলোনি’ নয় এখন থেকে ‘শহীদ শাহজাহান নিবাস’; ভাড়াটিয়া প্রার্থী দিয়ে লালমনিরহাটকে অপমান করা হয়েছে: আসাদুল হাবিব দুলু ইবিতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ও সমাবেশ ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভোটের মাধ্যমেই নির্ধারণ হবে আগামীর বাংলাদেশ ইনসাফ নাকি জুলুমের পথে চলবে: আল্লামা মামুনুল হক রূপগঞ্জে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ চন্দনাইশে দোহাজারীতে অবৈধ রোহিঙ্গা কলোনীতে যৌথবাহিনীর অভিযানে ৩৪৫ জন নারী পুরুষ আটক বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশ দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন হয়েছে: সৈয়দ রেজাউল করীম আগামীকাল শুক্রবার ঝালকাঠি আসছেন জামায়াত আমির, অর্ধলক্ষাধিক মানুষের জনসমাগমের প্রস্তুতি

রাষ্ট্রের দায়িত্ব হলো সব নাগরিকের জন্য মৌলিক শিক্ষা নিশ্চিত করা:- ইদ্রিস আলী

  • Reporter Name
  • আপডেট সময় : 11:54:10 am, Monday, 26 January 2026
  • 23 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম:

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী বলেছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। পড়াশোনার কোনো বিকল্প নেই। শিক্ষা হচ্ছে জাতি গঠনের প্রধান ভিত্তি। শিক্ষাকে অগ্রাধিকার দিয়েই একটি শক্তিশালী ও নৈতিক সমাজ বিনির্মাণ সম্ভব। মেধাবী শিক্ষার্থীদের সঠিক পৃষ্ঠপোষকতা ও সুযোগ নিশ্চিত করা গেলে তারাই আগামীর আলোকিত বাংলাদেশ গড়বে। শিক্ষাবৃত্তি কেবল আর্থিক সহায়তা নয়, বরং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, প্রতিযোগিতামূলক মনোভাব ও ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। মেধাবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়বে, তারা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের দায়িত্ব হলো সব নাগরিকের জন্য মৌলিক শিক্ষা নিশ্চিত করা, কিন্তু শিক্ষাকে নাগরিক অধিকার হিসেবে স্পষ্টভাবে স্বীকৃতি দেয়া হয়নি।

তিনি রবিবার (২৫ জানুয়ারী) বিকেলে নগরীর পাঁচলাইশ ওয়াজেদিয়া মাদ্রাসা সংলগ্ন ল্যাবরেটরী স্কুল মাঠে চট্টগ্রাম ব্রাইট ফিউচার স্কলারশিপের বৃত্তি পরীক্ষার সনদ প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত সরকারের সঠিক পরিকল্পনার অভাব এবং শিক্ষার উচ্চব্যয়ের কারণে মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার সবচেয়ে বেশি। শিক্ষার যে বিষয়গুলোতে প্রকৃতপক্ষে গুরুত্ব দেয়া প্রয়োজন, বিগত সরকারের সময় সেগুলোতে গুরুত্ব দেয়া হয়নি। বিভিন্ন প্রকল্প নিলেও সেগুলো অনেক ক্ষেত্রেই রাজনৈতিক উদ্দেশ্যে নেয়া হয়েছিল। এসব প্রকল্পে ছিল স্বচ্ছতার অভাব।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্যরা ব্রাইট ফিউচার স্কলারশিপ পাওয়া ৪০টি স্কুল ও মাদ্রাসার মোট ৪৮জন শিক্ষার্থীকে সনদ ও পুরস্কার তুলে দেন।

চট্টগ্রাম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাবিব রহমত উল্লাহর সভাপতিত্বে ও ব্রাইট ফিউচার স্কলারশিপের সাধারণ সম্পাদক এস এম জিয়া কুতুবীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আবদুর রহিম, নুর উদ্দিন কোম্পানি ফাউন্ডেশনের পরিচালক মোরশেদুল আলম, পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নেজামুল হক, রাজনীতিবিদ আনিসুদ্দৌল্লাহ সোহেল, জানে আলম সোহেল, নাজিম উদ্দীন হিরু, পাঁচলাইশ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এড. জাহেদুল আলম, রাজনীতিবিদ আ.জ.ম. নাজের, আবদুর রহিম, ব্রাইট ফিউচার স্কলারশিপের সভাপতি এখলাছ উদ্দিন, সহ সভাপতি আবদুল জব্বার, মো. আলমগীর প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদি হত্যার বিচার না হলে আন্দোলন চলবে: বোন মাসুমা হাদির হুঁশিয়ারি

রাষ্ট্রের দায়িত্ব হলো সব নাগরিকের জন্য মৌলিক শিক্ষা নিশ্চিত করা:- ইদ্রিস আলী

আপডেট সময় : 11:54:10 am, Monday, 26 January 2026