Dhaka , Monday, 20 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ওআইসি দেশগুলোর উদ্যোগে ১০০০ দুর্গতের মাঝে ত্রাণ বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন জনগণই দেশের প্রকৃত মালিক, আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সীতাকুণ্ডে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার পথে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে STP Association-এর প্রতিবাদ পূবাইলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সরাইলে জিহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ চায়না জাল ধ্বংস রূপগঞ্জে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করা হবে:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচি পাইকগাছায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা সভা পাইকগাছায় ৪ লাখ প্রাকৃতিক উৎসের চিংড়ি পিএল জব্দ; নদীতে অবমুক্ত পাইকগাছায় কুটির শিল্পের সাফল্যের গল্প: মাদুর বুনে স্বাবলম্বী গ্রামের অর্ধেক মানুষ বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় কনসার্ট, মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান ইয়ামালকে নিয়ে স্বস্তির খবর জানাল স্পেন কুয়েতে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা হালাল সনদ পেতে ঘুষ ও অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ ব্যবসায়ীদের জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল প্রতিটি ক্যাম্পে নিরাপদ পানি, ফ্রি চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে: আমিনুল হক রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নূর নবী ভূঁইয়াকে সংবর্ধনা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রেমিট্যান্স কার্যক্রমের নেতৃত্বে শাহ ইউসুফকে নিয়োগ দিল বৈশ্বিক ফিনটেক প্রতিষ্ঠান লেমফাই রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে \ বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি মধুপুরে গোসল করতে গিয়ে আদিবাসী যুবকের মৃত্যু চন্দনাইশ সমিতি-ইউএই এর উদ্যোগে মেহনতী মানুষের মাঝে ত্রাণ বিতরণ লিজেন্ড ফাউন্ডেশনের ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি আশরাফুর, সম্পাদক রবিন পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযান; ইয়াবা সহ আটক – ১ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া:- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নিখোঁজের একদিন পর পুকুরে পাওয়া গেল তুহিন সরদারের মরদেহ প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে চরভদ্রাসনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

রামুর ঈদগড়ে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 01:22:38 pm, Monday, 18 May 2026
  • 40 বার পড়া হয়েছে

নুর মুহাম্মদ, কক্সবাজার,

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি (আগ্নেয়াস্ত্র) ও দুই রাউন্ড ব্যবহৃত গুলির খোসাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৭ মে) ভোররাত সাড়ে ৩টার দিকে রামুর দুর্গম পাহাড়ি অঞ্চল ঈদগড় ইউনিয়ন-এর কোদালিয়াকাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. তারেক (২৫) ঈদগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করলিয়ামুড়া (সোলেমানের পাড়া) এলাকার মো. নুরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী জানতে পারে, ঈদগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কোদালিয়াকাটা এলাকার মো. হাসান প্রকাশ বাটু মিয়ার বসতঘরে এক অস্ত্রধারী অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে রামু থানার ঈদগড় ক্যাম্পের এএসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি দল ওই বাড়িতে আকস্মিক অভিযান চালায়। অভিযানকালে ঘর থেকে মো. তারেককে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য ও শনাক্তকরণের ভিত্তিতে শয়নকক্ষের খাটের নিচ থেকে সুকৌশলে লুকিয়ে রাখা একটি দেশীয় তৈরি এলজি (আগ্নেয়াস্ত্র) এবং দুইটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুর্গম পাহাড়ি এলাকাসহ পুরো উপজেলায় অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্র ও মাদকবিরোধী বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওআইসি দেশগুলোর উদ্যোগে ১০০০ দুর্গতের মাঝে ত্রাণ বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

রামুর ঈদগড়ে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

আপডেট সময় : 01:22:38 pm, Monday, 18 May 2026