Dhaka , Monday, 20 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ওআইসি দেশগুলোর উদ্যোগে ১০০০ দুর্গতের মাঝে ত্রাণ বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন জনগণই দেশের প্রকৃত মালিক, আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সীতাকুণ্ডে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার পথে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে STP Association-এর প্রতিবাদ পূবাইলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সরাইলে জিহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ চায়না জাল ধ্বংস রূপগঞ্জে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করা হবে:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচি পাইকগাছায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা সভা পাইকগাছায় ৪ লাখ প্রাকৃতিক উৎসের চিংড়ি পিএল জব্দ; নদীতে অবমুক্ত পাইকগাছায় কুটির শিল্পের সাফল্যের গল্প: মাদুর বুনে স্বাবলম্বী গ্রামের অর্ধেক মানুষ বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় কনসার্ট, মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান ইয়ামালকে নিয়ে স্বস্তির খবর জানাল স্পেন কুয়েতে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা হালাল সনদ পেতে ঘুষ ও অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ ব্যবসায়ীদের জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল প্রতিটি ক্যাম্পে নিরাপদ পানি, ফ্রি চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে: আমিনুল হক রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নূর নবী ভূঁইয়াকে সংবর্ধনা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রেমিট্যান্স কার্যক্রমের নেতৃত্বে শাহ ইউসুফকে নিয়োগ দিল বৈশ্বিক ফিনটেক প্রতিষ্ঠান লেমফাই রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে \ বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি মধুপুরে গোসল করতে গিয়ে আদিবাসী যুবকের মৃত্যু চন্দনাইশ সমিতি-ইউএই এর উদ্যোগে মেহনতী মানুষের মাঝে ত্রাণ বিতরণ লিজেন্ড ফাউন্ডেশনের ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি আশরাফুর, সম্পাদক রবিন পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযান; ইয়াবা সহ আটক – ১ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া:- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নিখোঁজের একদিন পর পুকুরে পাওয়া গেল তুহিন সরদারের মরদেহ প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে চরভদ্রাসনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

মৌলভীবাজার পিটিআইয়ে প্রশিক্ষণে এসি ও খাবারের মান নিয়ে অসন্তোষ

  • Reporter Name
  • আপডেট সময় : 11:16:24 am, Tuesday, 9 June 2026
  • 42 বার পড়া হয়েছে

রাশেদ আহমেদ, মৌলভীবাজার,

মৌলভীবাজার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)-এ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার বছর বয়সী শিশুদের আনন্দমুখর শিক্ষাদান, পাঠকৌশল ও পাঠপদ্ধতি বিষয়ে সাত দিনব্যাপী ‘ফোর প্লাস প্রাক-প্রাথমিক বিশেষায়িত প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হচ্ছে। গত ৫ জুন শুরু হওয়া এ প্রশিক্ষণ আগামী ১১ জুন পর্যন্ত চলবে। জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে নির্বাচিত ৩০ জন শিক্ষক-শিক্ষিকা এতে অংশ নিচ্ছেন।

তবে প্রশিক্ষণের পরিবেশ ও সুযোগ-সুবিধা নিয়ে অংশগ্রহণকারী কয়েকজন শিক্ষক অসন্তোষ প্রকাশ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা জানান, প্রশিক্ষণ কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত হলেও প্রশিক্ষণের প্রথম কয়েক দিন এসি চালু রাখা হয়নি। ৫ থেকে ৭ জুন পর্যন্ত তাপদাহের মধ্যেই তাঁদের প্রশিক্ষণে অংশ নিতে হয়েছে। পরে প্রশিক্ষণার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ৮ জুন থেকে এসি চালু করা হয় বলে তাঁরা জানান।

প্রশিক্ষণার্থীদের অভিযোগ, শুধু কক্ষের পরিবেশ নয়, খাবারের মান নিয়েও তাঁদের মধ্যে অসন্তোষ রয়েছে। তাঁদের দাবি, সকালের নাশতা ও চায়ের মান প্রত্যাশার তুলনায় নিম্নমানের ছিল। একই সঙ্গে দুপুরের খাবারের গুণগত মান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

জানা গেছে, দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত এ প্রশিক্ষণে আবাসিক ও অনাবাসিক—দুই ধরনের প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের ভাতা (টিএ/ডিএ) থেকে চা-নাশতা ও খাবারের ব্যয় সমন্বয় করা হবে বলে তাঁদের জানানো হয়েছে। এ কারণে প্রশিক্ষণার্থীরা মানসম্মত খাবার ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রত্যাশা করেছিলেন।

অংশগ্রহণকারী শিক্ষকদের মতে, শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত্তি আরও শক্তিশালী করতে শিক্ষকদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের গুরুত্ব অনেক। তাই এ ধরনের প্রশিক্ষণে উপযুক্ত পরিবেশ, পর্যাপ্ত সুযোগ-সুবিধা এবং মানসম্মত খাবারের ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। এতে প্রশিক্ষণের কার্যকারিতা বাড়বে এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওআইসি দেশগুলোর উদ্যোগে ১০০০ দুর্গতের মাঝে ত্রাণ বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

মৌলভীবাজার পিটিআইয়ে প্রশিক্ষণে এসি ও খাবারের মান নিয়ে অসন্তোষ

আপডেট সময় : 11:16:24 am, Tuesday, 9 June 2026