Dhaka , Wednesday, 29 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ডাকাতির প্রস্তুতিকালে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার। মানুষের সেবা করার জন্য বিএনপি ক্ষমতায় আসছে-এমপি খোকন তালুকদার সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড বিলাসপুরে আবারও ককটেল বিস্ফোরণ, প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক বিধ্বস্ত মাধবদীতে দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ৩ জনকে জরিমানা মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত চলন্ত স্ক্র্যাপবাহী লরিতে আগুন, এক ঘণ্টা যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জুলাই শহীদদের স্বজনদের সঙ্গে সিএমপি’র মতবিনিময় সভা মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল’:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল রামগঞ্জে সরকারি কোষাগারে টাকা ফেরত দিলেন ইউএন সৌদি আরবে নিহত দুই ভাইয়ের দাফন সম্পন্ন ২৮ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ সিডি’র, ১৪ হাজার বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করলেন চেয়ারম্যান চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে টীম স্প্ল্যাশ, পুনর্বাসনে কাজ করছেন অন্যের ব্যথা বুঝতে না পারলে সুস্থ সমাজ গড়া সম্ভব নয়: ডিসি জাহিদ হারায়ে খুঁজি রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১ সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল, দ্রুত সংস্কারের দাবি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ৮ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মাদ হোসেন গ্রেফতার মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম চায়না অর্থায়নে নির্মিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বায়েজিদ বোস্তামী থানার অভিযানে বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ চিহিৃত সন্ত্রাসী ডেভিড ইমন’র ২ সহযোগী গ্রেফতার চট্টগ্রামের ‎আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সেই সড়কের মেরামতের কাজ শুরু

মেহেরপুরে বিএডিসি খামারে কর্মরত শ্রমিকের অবস্থান কর্মসূচি 

  • Reporter Name
  • আপডেট সময় : 10:05:58 pm, Saturday, 8 March 2025
  • 171 বার পড়া হয়েছে

মেহেরপুরে বিএডিসি খামারে কর্মরত শ্রমিকের অবস্থান কর্মসূচি 

স্টাফ রিপোর্টার, মেহেরপুর
  
মেহেরপুর বীজ উৎপাদন খামার, বিএডিসি বারাদীতে কর্মরত শ্রমিকেরা  তাদের বেতন প্রতি মাসের ৫ তারিখে মধ্যে দেওয়া ও ঈদ বোনাসসহ ৩ টি দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন।
শনিবার -৮ মার্চ- সকালের দিকে শ্রমিকরা তাদের প্রতি মাসের বেতন ৫ তারিখের মধ্যে পরিশোধ, ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে ঈদ বোনাসসহ ৩ টি দাবিতে আন্দোলন করেন। পরে বেলা ১২ টার দিকে বিএডিসি উপ-পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
এসময় শ্রমিকরা জানান, বিগত বছরগুলোতে খামারে কর্মরত সকল শ্রমিক ঈদ বোনাস পেলেও এবারে ভীন্নতা লক্ষ্য করা যাচ্ছে। ৫ আগষ্টের পর থেকে নিয়মিত বেতন পাওয়া যাচ্ছে না। তাছাড়া ৫ আগষ্ট পরবর্তী শ্রমিকেরা রীতিমতো ঈদ বোনাস থেকে বঞ্চিত হতে যাচ্ছেন। তবে বিগত বছরগুলোতে সকলেই ঈদ বোনাস পেয়েছেন বলে শ্রমিকদের দাবি।
তিনারা জানান, প্রতি মাসে ১০ দিন, কেউ কেউ ২০ দিন কাজ পেয়ে থাকে এতে করে সংসার চলেনা। তাছাড়া ফসলের আগাছা নিধনে কীটনাশক প্রয়োগ করা হচ্ছে। আগাছা নাশক স্প্রেতে জমির উর্বরতা কমছে, ধান গাছও দূর্বল ও কমজোরি হয়ে পড়ছে। এক্ষেত্রে আগাছা নিধনে শ্রমিকেরও প্রয়োজন হচ্ছে না। প্রতি একর জমিতে আগাছা নিধনে মাত্র ৬ জন শ্রমিকের চাহিদা থাকায় বাকী শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছে। এক্ষেত্রে আগাছা নাশক স্প্রে বাদ দিয়ে শ্রমিকদের কাজে লাগানো হলে তারা কর্মহীন হবেনা। এসময় নতুন পুরাতন মিলে প্রায় ২’শ শ্রমিক অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
এদিকে মেহেরপুর বীজ উৎপাদন খামার, বারাদী বিএডিসি’র উপ-পরিচালক কৃষিবিদ মিনহাজ উদ্দীন আহমেদ চৌধুরী শ্রমিকদের এ দাবি অযৌক্তিক বলে জানান। তিনি জানান, বছরে ২৪০ দিন যেসব শ্রমিক কাজ করবে একমাত্র তারাই ঈদ বোনাস পাবেন। আগাছা নাশক স্প্রের বিষয়ে তিনি জানান, টেন্ডারের মাধ্যমে কি আগাছা নাশক স্প্রে করা হবে তা নির্ধারিত। অন্য কোন আগাছা নাশক ব্যবহার করা হবেনা। প্রতি মাসের ৫ তারিখে বেতন দেওয়ার বিষয়ে তিনি বলেন, এটা ঠিক এমন নয় ইতিপূর্বে প্রতি মাসের ৬ তারিখ, কখনো ২২ তারিখ, কখনো বা ২৬ তারিখে দেওয়া হয়েছে। এটা আমার বিষয় নয়, এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা সাড়ে ১২ টার দিকে আন্দোলনরত শ্রমিকদের বেশ কয়েকজনকে ডেকে পাঠান এবং শ্রমিকদের দাবি দাবা শুনে নিয়মিত কর্মে যোগদানের আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডাকাতির প্রস্তুতিকালে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার।

মেহেরপুরে বিএডিসি খামারে কর্মরত শ্রমিকের অবস্থান কর্মসূচি 

আপডেট সময় : 10:05:58 pm, Saturday, 8 March 2025