Dhaka , Saturday, 17 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দেয়াল তুলে পথ বন্ধ, ফেলা হচ্ছে ময়লা: বাড়তি ভাড়াসহ চরম ভোগান্তিতে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা বিলুপ্ত ইতিহাস এখন মৃৎশিল্পী ও তাদের শিল্পকর্ম : এই প্রথম মলিন হলো বরিশালের সম্মেলন রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ রূপগঞ্জের কোনো ভূমি অফিসে দালাল থাকবে না: জেলা প্রশাসক প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উখিয়ার ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৫ পর্যটক রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ সাইবার অপরাধ ঠেকাতে সচেতনতার বিকল্প নেই, নিরাপদ থাকতে পুলিশের পরামর্শ। শারদীয় দুর্গাপূজায় মোস্তফাপুরবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আফিকুল ইসলাম সোহাগ চরভদ্রাসনে ৪৯ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ, ইলিশ বিতরণ হিন্দু ভাইয়েরা আগের চেয়ে অনেক বেশি সুখে ও শান্তিতে আছেন – এমপি খোকন তালুকদার কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যা, ঘটনাস্থলেই মৃত্যু সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭

মৃত্যু নিয়ে ধূম্রজাল ঈশ্বরদীতে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:35:18 am, Wednesday, 2 October 2024
  • 205 বার পড়া হয়েছে

মৃত্যু নিয়ে ধূম্রজাল ঈশ্বরদীতে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার।।

পাবনা প্রতিনিধি।।
    
পাবনার ঈশ্বরদীতে আমেনা আক্তার আলফি -১১- নামের ওই কিশোরীর মৃতদেহটি ঝুলন্ত অবস্থায় পেয়েছে পরিবারের সদস্যরা এমন দাবি করলেও প্রতিবেশীদের দাবি মারা হয়েছে আলফিকে। কিশোরীর এ মৃত্যু নিয়ে এলাকায় ধূম্রজালের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার -০১ অক্টোবর- রাত ১০টায় উপজেলার সাড়া ইউনিয়নের গোপালপুর এলাকা থেকে কিশোরীর মৃতদেহটি উদ্ধার করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম।
নিহত আমেনা আক্তার আলফি উপজেলার গোপালপুর এলাকার মো: আলমগীর হোসেন এবং নিলুফা ইয়াসমিন দম্পতির প্রথম সন্তান এবং আসনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল।
নিহতের পরিবার এবং থানা সূত্রে জানা যায়- ঘটনার দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে নিহত আলফিকে তার শয়ন কক্ষের বাঁশের আঁড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখেন তার মা নিলুফা ইয়াসমিন। 
মেয়েকে ঝুলতে দেখে নিলুফা ইয়াসমিন চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে ঝুলন্ত আলফিকে নামায়। সে সময় আলফি জীবিত আছে ভেবে তাকে দ্রুত পার্শ্ববর্তী নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। 
সেখানকার কর্তব্যরত চিকিৎসক আলফিকে মৃত ঘোষণা করলে স্বজনরা চুপিসারে মৃতদেহ নিয়ে হাসপাতাল থেকে সটকে পড়েন এবং বাড়িতে ফিরে প্রসাশনকে অবহিত না করেই দ্রুত লাশ দাফনের প্রক্রিয়া শুরু করেন।
আত্মহত্যা করা মৃতদেহ প্রসাশনকে না জানিয়ে দাফন করা হচ্ছে এমন খবর পেয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ -ওসি- শহীদুল ইসলাম এবং এস আই সেলিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের দাফন প্রক্রিয়া বন্ধকরে দেন। এসময় মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঘটনাস্থল থেকে পুলিশ হেফাজতে নেন।
নিহতের চাচা ইপিজেড কর্মী আলী রাজ বলেন, কাজ থেকে বাড়ীতে ফিরে গোসলের সময় হঠাৎ ভাবীর চিৎকার শুনতে পাই। দ্রুত ছুটে গিয়ে দেখি ঝুলন্ত আলফিকে নামানোর আপ্রান চেষ্টা করছে ভাবি। আলফির ঝুলন্ত দেহটি নামিয়ে তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
নিহত আলফির মা নিলুফা ইয়াসমিন এবং চাচা আলী রাজ উভয়ই আলফির মৃত্যুর কারন হিসেবে তার মানুষিক সমস্যার কারন জানালেও মানুষিক চিকিৎসার কোন প্রকার তথ্য প্রমান দেখাতে পারেননি তারা। তারা কবিরাজ দিয়ে চিকিৎসার কথা বললেও কবিরাজের নাম ও ঠিকানা বলতে পারেননি।
আসনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা স্বর্ণা খাতুন এবং আলফির শ্রেনী শিক্ষক সালেহা খাতুন বলেন, আলফি অত্যন্ত শান্ত স্বভাবের শিক্ষার্থী ছিলেন। নম্র এবং ভদ্রতায়ও ছিলেন অতুলনীয়। তবে আমরা তার মানুষিক কোন সমস্যা কোনদিন পাইনি। 
নাম প্রকাশ না করার শর্তে আলফির এক প্রতিবেশী বলেন, আলফি মরার পর তার পরিবারের লোক হঠাৎ করে পাগল বলছে কেন সেটা আমরা বুঝতে পারছি না। সে খুবই শান্ত স্বভাবের মেয়ে ছিলো। সে আত্মহত্যা করতে পারে সেটা আমাদের বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। 
তবে আলফি যখন গলায় দড়িদেয় তখন তাদের বাড়ি পুরোটাই ফাঁকা ছিলো। আসলে তার মৃত্যু নিয়ে এলাকায় ধূম্রজালের সৃষ্টি হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ওসি শহীদুল ইসলাম বলেন, মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সকালে মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেয়াল তুলে পথ বন্ধ, ফেলা হচ্ছে ময়লা: বাড়তি ভাড়াসহ চরম ভোগান্তিতে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা

মৃত্যু নিয়ে ধূম্রজাল ঈশ্বরদীতে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার।।

আপডেট সময় : 09:35:18 am, Wednesday, 2 October 2024