Dhaka , Friday, 1 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে রামু থেকে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

পাঁচবিবিতে পাম্পে মিলছে না তেল, কোথাও মিললেও বাইকে মাত্র ২ লিটার যানবাহনের দীর্ঘ সারি

  • Reporter Name
  • আপডেট সময় : 07:06:45 pm, Tuesday, 10 March 2026
  • 25 বার পড়া হয়েছে

ফারহান ইসলাম হিলি ও পাঁচবিবি প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেল না পাওয়ায় বিপাকে পড়েছেন যানবাহন চালক ও কৃষকরা। কোথাও মিলছে পেট্রোল কোথাও মিলছে অংকেট বিপাকে ক্রেতা। অতিরিক্ত চাহিদার কারণে উপজেলার বেশিরভাগ পাম্পেই তেল মিলছে না। ফলে তেল নিতে এসে অনেক চালকই খালি হাতে ফিরে যাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাম্পগুলোতে পুলিশের কড়া নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা যায়, তেল সংগ্রহ করতে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি। কোথাও কোথাও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে যেসব পাম্পে তেল পাওয়া যাচ্ছে, সেখানেও একেকটি মোটরসাইকেলে সর্বোচ্চ ২ লিটারের বেশি তেল দেওয়া হচ্ছে না।
জানা গেছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে তেল না পাওয়ার আতঙ্কে অনেকেই আগেভাগে তেল সংগ্রহ করতে পাম্পে ভিড় করছেন।

এদিকে জ্বালানি তেলের সংকটে বিপাকে পড়েছেন কৃষকরাও। সেচ পাম্প ও কৃষি যন্ত্রে ব্যবহারের জন্য তেল না পাওয়ায় অনেক কৃষক সময়মতো জমিতে চাষাবাদ করতে পারছেন না। এতে নির্ধারিত সময়ে ফসল উৎপাদন সম্ভব হবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

উপজেলার একাধিক কৃষক বলেন, ডিজেল না পাওয়ায় সেচ পাম্প চালানো যাচ্ছে না। জমিতে চাষাবাদ করতে দেরি হচ্ছে। এভাবে চলতে থাকলে সময়মতো ফসল ফলানো কঠিন হয়ে পড়বে।

তেল নিতে আসা কয়েকজন ক্রেতা বলেন, তেলের দাম এখনো না বাড়লেও পাম্পগুলোতে সংকট দেখা দিয়েছে। প্রতিদিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে। অনেক পাম্পে আবার ২ লিটারের বেশি তেল দেওয়া হচ্ছে না।

পাম্প সংশ্লিষ্ট বিক্রেতা কনক ও হাবিবুর রহমান জানান, তেলের পাম্পে সরবরাহ কার্যত বন্ধ রয়েছে। ডিপোতে পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়ায় এ সংকট তৈরি হয়েছে। বর্তমানে পাম্পে প্রায় ৮০০ থেকে ১ হাজার লিটার তেল মজুত আছে, যা মূলত সরকারি যানবাহনের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

তারা আরও বলেন, ডিপো থেকে তেল সরবরাহ পাওয়া গেলে আগের মতো স্বাভাবিকভাবে বিক্রি শুরু করা হবে। মজুত সীমিত থাকায় সবার মধ্যে সমানভাবে সরবরাহ নিশ্চিত করতে প্রতিটি মোটরসাইকেলে সর্বোচ্চ ২ লিটার করে তেল দেওয়া হচ্ছে। তবে নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত কোনো টাকা নেওয়া হচ্ছে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা

পাঁচবিবিতে পাম্পে মিলছে না তেল, কোথাও মিললেও বাইকে মাত্র ২ লিটার যানবাহনের দীর্ঘ সারি

আপডেট সময় : 07:06:45 pm, Tuesday, 10 March 2026