Dhaka , Thursday, 26 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জঙ্গল সলিমপুরে নতুন করে সন্ত্রাসী আস্তানা গড়তে দেওয়া হবে না: ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ রামগঞ্জে গভীর রাতে আগুনে পুড়লো জননী পরিবহনের বাস ​বিভেদ ভুলে নৈরাজ্য ঠেকাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এসএম জাহাঙ্গীর আলমের ঈদগাঁওয়ে ড্রোন উড়িয়ে পুলিশের বিশেষ টহল, নেতৃত্বে ওসি শিফাতুল মাজদার কক্সবাজারে সিআইডি ও সাংবাদিকদের প্রশিক্ষণ, মানবপাচার চক্রের মূল হোতাদের শনাক্তের আহ্বান সিলেটে পথশিশু ও ছিন্নমূল শিশুদের মাঝে UYBDS-এর অন্নছায়া প্রজেক্টের মাধ্যমে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ বেগমগঞ্জে ৬ মাদক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী ভিএআরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে পচেত্তিনোর ক্ষোভ চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে শেয়ার বিজের বর্ষপূর্তি পালন ১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্মসূচি ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যা: মাদক সম্রাট ডেভিড-আব্দুল্লাহসহ গ্রেপ্তার ৬, পাঁচজনের ৫ দিনের রিমান্ড ​কৌশলে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা গায়েব! দুর্গাপুরে গ্রেপ্তার ২ গণশুনানিতে ৩৭ জনের সমস্যা শুনলেন বরিশালের ডিসি: তাৎক্ষণিক সহায়তা পেলেন ২৫ জন সাইনবোর্ড মিতালী মার্কেটে বিদ্যুৎ বিল নিয়ে বিরোধ, ব্যবসায়ী সমিতির সভাপতিকে পিটিয়ে আহত পাইকগাছায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ পাইকগাছায় ইয়াবাসহ মাদক কারবারি আটক কক্সবাজারে সিআইডি ও সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা: মানব পাচারকারী চক্রের মূল হোতাদের শনাক্তের আহ্বান জমিয়তুল ফালাহ মসজিদে জনগণের স্বার্থে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে: ডা. শাহাদাত হোসেন দক্ষিণ খুলশীতে আত্মগোপনে থাকা সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ফের ঢাকা-দিল্লির সম্পর্কে বড় ধরনের ছন্দপতন মধ্যনগরে সেচ লাইন নিয়ে জমির বিরোধ, বিপাকে কৃষকেরা হাতেগোনা সিনেমা হলেও নেই দর্শক: শুধু সিনে কমপ্লেক্স নয়, মানসম্পন্ন সিনেমা তৈরির দাবি টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে দেশীয় অস্ত্র ও গুলিসহ ৩ জন গ্রেফতার ঈদগাঁওয়ে যাত্রীবাহী হানিফ পরিবহন ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে ৫ জনের মৃত্যু রামুর কাউয়ারখোপে বিজিবির অভিযান, ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় ফেরিঘাট পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ, ধর্মীয় প্রতিষ্ঠানে ৩০ লাখ টাকা অনুদান

পবিপ্রবির এনাটমি মিউজিয়ামে দেশের দ্বিতীয়- রয়েল বেঙ্গল টাইগারের কঙ্কাল।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:38:28 am, Thursday, 24 October 2024
  • 164 বার পড়া হয়েছে

পবিপ্রবির এনাটমি মিউজিয়ামে দেশের দ্বিতীয়- রয়েল বেঙ্গল টাইগারের কঙ্কাল।।

জান্নাতীন নাঈম জীবন
পবিপ্রবি প্রতিনিধি।।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের -পবিপ্রবি- এ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের এনাটমি ও হিস্টোলজি বিভাগের ল্যাবরেটরিতে নতুন করে সংযোজন হলো রয়েল বেঙ্গল টাইগারের কঙ্কাল।  
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম কঙ্কালটি উদ্বোধন করেন। 
   
প্রফেসর ড. মোঃ সাইদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী এবং গবেষকদের দীর্ঘ দিনের পরিশ্রমের পর প্রস্তুত হয় বহুল আকাঙ্ক্ষিত কঙ্কাল। বন্যপ্রাণী গবেষণার ক্ষেত্রে বাঘের কঙ্কাল উক্ত অনুষদের শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের আরেকটি নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা রাখছেন বিভাগের শিক্ষকবৃন্দ। কঙ্কাল প্রস্তুতে সার্বিকভাবে সহায়তা করেছেন এনাটমি এন্ড হিস্টোলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. তোফাজ্জল হোসেন এবং তৈরিতে অংশগ্রহণ করেছেন ডাঃ তারিকুর রহমান তারেক- সানজিদ- বাতেন- লোকমান- আশরাফ- পিয়াস- আমিনুল- আঃ রওফ- জামিনসহ আরো শিক্ষার্থীবৃন্দ। 
রয়েল বেঙ্গল টাইগারটি ২০২২ সালে রংপুর চিড়িয়াখানায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করে। পরে  প্রাণিসম্পদ অধিদপ্তরের  তৎকালীন মহাপরিচালকের  অনুমতিক্রমে একই বছরের অক্টোবর মাসে মৃতদেহ উত্তোলনের প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। দীর্ঘদিনের পরিশ্রমে বিভিন্ন প্রক্রিয়া ও কর্মকান্ড অবলম্বনের মাধ্যমে পূর্ণাঙ্গ কঙ্কাল প্রস্তুত হয়। পাশাপাশি বাঘের কঙ্কালটি শিক্ষা ও গবেষণার জন্য উন্মুক্ত করা হয়।
কংকাল প্রস্তুতকরণ সদস্য ডাঃ মোঃ তারিকুর রহমান তারেক বলেন- এনাটমি ল্যাব সমৃদ্ধ করার জন্য দুর্লভ বন্য প্রাণি সংগ্রহ ও প্রস্তুতকরণে আমরা বরাবরের মত অংশ নেবো। পবিপ্রবির এনাটমি ল্যাব হবে বন্য প্রাণির কঙ্কাল গবেষণার অন্যতম তীর্থভূমি।
কংকাল প্রস্তুতকরণে সার্বিক তত্ত্বাবধায়ক প্রফেসর ড. মো. সাইদুর রহমান বলেন- আমি খুবই আনন্দিত একটি তারুণ্যদীপ্ত উদ্যমী দল নিয়ে বাঘ এবং জলহস্তীর কংকালের কাজটি শেষ করতে পেরেছি। ভবিষ্যতে নতুন কংকাল সংযোজন করে ল্যাবকে সমৃদ্ধ করার এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করবো।
এনাটমি এন্ড হিস্টোলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন- বাঘের কংকালটি জ্ঞান অর্জনের অমূল্য ভান্ডার হয়ে থাকবে। এভাবেই পবিপ্রবি শিক্ষা ও গবেষণায় এগিয়ে গিয়ে দক্ষ ভেটেরিনারিয়ান তৈরী করবে।
বাঘের এই কঙ্কাল সন্নিবেশন একটি দুর্লভ কাজ বলে আখ্যায়িত করেছেন পবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম । তিনি আরও বলেন-এধরনের গবেষণামূলক ব্যতিক্রমধর্মী কাজে কঙ্কাল তৈরির সাথে সংশ্লিষ্ট ছাত্র ও শিক্ষক দলটির স্বতঃস্ফূর্ত অবদান বিশ্ববিদ্যালয়ের একটি অনন্য সম্পদ হয়ে থাকবে। যা ভবিষ্যতে শিক্ষার্থী ও গবেষকদের জন্য অনুপ্রেরণা যোগাবে”।  এছাড়াও এনাটমি এন্ড হিস্টোলজি ল্যাব সমৃদ্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন অতীতের ন্যায় সর্বোচ্চ সহায়তা করবে বলেও তিনি আশ্বস্ত করেছেন।
উল্লেখ্য যে- গত বছর পবিপ্রবির এনাটমি মিউজিয়ামে দেশের একমাত্র জলহস্তির কঙ্কাল উম্মোচিত করা হয়। তবে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম বাঘের কঙ্কাল তৈরী করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জঙ্গল সলিমপুরে নতুন করে সন্ত্রাসী আস্তানা গড়তে দেওয়া হবে না: ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ

পবিপ্রবির এনাটমি মিউজিয়ামে দেশের দ্বিতীয়- রয়েল বেঙ্গল টাইগারের কঙ্কাল।।

আপডেট সময় : 11:38:28 am, Thursday, 24 October 2024