Dhaka , Sunday, 17 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাসপাতালে রোগীর মৃত্যুর পর চিকিৎসকের ওপর হামলা, আটক ২ তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে জাগরণ সৃষ্টি করেছি: এ্যানি সংকট মোকাবিলায় মুসলিম দেশগুলোর মধ্যে কাঠামোগত সমন্বয় এখন সময়ের দাবি: মালয়েশিয়ায় গোলাম পরওয়ার চট্টগ্রামের কষ্ট দূর করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার :- অর্থমন্ত্রী আমির খসরু চট্টগ্রামের কষ্ট দূর করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার :- অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প-শি শীর্ষ সম্মেলন : কার জয়, কার পরাজয় নাকি ড্র? কোরবানির হাটে এবার দরপতন, রাজস্ব হারানোর শঙ্কায় চসিক হাম ও উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু কৃষককে পাশে বসিয়ে সুখ-দুঃখের কথা শুনলেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে তিস্তা নদীর ৪নং স্পার বাঁধে মর্মান্তিক দুর্ঘটনা: গোসল করতে নেমে দুই মেধাবী ছাত্রের প্রাণহানি আপনিই আমাকে মুখ্যমন্ত্রী করেছেন: মিঠুনকে শুভেন্দু ১৮ মিলিয়ন ডলারে মার্কিন মামলা মেটাচ্ছেন আদানি ৭ সতর্কবার্তা- যে কারণে আজ থেকেই নেক আমল করার তাগিদ দিলেন রাসুল (সা.) শরীয়তপুরে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলা, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ ব্যক্তির চেয়ে দেশ বড়”— শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন:- ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রিয়াল মাদ্রিদে আগুন, ‘গ্রুপিং’ সমস্যা প্রকাশ্যে ট্রাম্পের উঁকি দেওয়া নোটবুকটি আসলে কার, যা জানা গেল স্বামীকে হত্যার পর হাড়-মাংস আলাদা করে রাখতে যান ফ্রিজে সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা চৌমুহনীতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী ; নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে পলাশে যুবক গ্রেপ্তার রূপগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক ও শীতলক্ষ্যার ঘাটে ঘাটে আবর্জনার স্তুপ \ পঁচা-দুর্গন্ধে বিপর্যস্ত পরিবেশ  রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য জামায়াত আমিরের ইরান-আমিরাত সমঝোতায় ভারতের মধ্যস্থতা চায় রাশিয়া উন্নয়নমূলক কাজের মানে কাউকে ছাড় নয়: ডেপুটি স্পিকার রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

নরসিংদী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

  • Reporter Name
  • আপডেট সময় : 02:18:17 pm, Sunday, 15 March 2026
  • 24 বার পড়া হয়েছে

অরবিন্দ রায়,

নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকনগুনিয়া ঝুঁকি মোকাবিলা, মশার বংশবিস্তার রোধে পারিচ্ছনতা অভিযান শুরু হয়েছে। পলাশ উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা ও পৌরসভার বিভিন্ন সড়ক, বাজার, ড্রেন ও জনবসতিপূর্ণ এলাকা থেকে এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার পলাশ উপজেলা প্রাঙ্গণে এ অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়।
মশক নিধন স্প্রে করে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলার ঘোড়াশাল শহর বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা সহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ডেঙ্গু প্রতিরোধে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে সড়ক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও অংশ নেন।

‎এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সবাইকে বাসাবাড়ি এবং আশপাশ পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার আলোকে নরসিংদীর পলাশ উপজেলাকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে সক্রিয় অংশগ্রহণই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নানা পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের সবাইকে মিলে ডেঙ্গু প্রতিরোধে গৃহস্থালি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে জনগণকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সপ্তাহে অন্তত একবার বাড়ি এবং আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি।
‘টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ডোবা বা বাড়ি ও ছাদে পানি জমতে দেওয়া যাবে না। পানির ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখতে হবে।প্রতিসপ্তাহে অন্তত একবার পরিচ্ছন্নতা নিশ্চিত করুন। ’
বক্তারা আরও বলেন ‘যদি আমরা সবাই সচেতন হই, তাহলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। বর্ষাকালে জমে থাকা পানি এডিস মশার প্রজননের জন্য উপযুক্ত। মাত্র তিন দিন পানি জমলেই মশা জন্ম নিতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এই নির্দেশনা পাওয়ার পর পরই পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেন স্থানীয় প্রশাসন, পৌরসভা, বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে রোগীর মৃত্যুর পর চিকিৎসকের ওপর হামলা, আটক ২

নরসিংদী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

আপডেট সময় : 02:18:17 pm, Sunday, 15 March 2026