Dhaka , Tuesday, 24 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘শাহরুখ খানের কথাই আমার অনুপ্রেরণা’ লাল কার্ডের প্রতিশোধ নিতে ছুরি হাতে মাঠে ফিরলেন ফুটবলার রাজারকুল আজিজুল উলুম প্রাক্তন ছাত্র পরিষদের প্রীতি সমাবেশ ও সাধারণ সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে জমি বিরোধে বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙচুর, প্রতিবাদে সড়ক অবরোধ পাইকগাছায় সরকারি আদেশে গড়ইখালীর চেয়ারম্যান অপসারিত; পদ শূন্য ঘোষণা পাইকগাছা ক্লাইমেট জাস্টিস ফোরামের সঙ্গে ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের প্রতিনিধিদের মতবিনিময় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক   হাফিজুর রহমান সজীব  গ্রেফতার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রিভলবার, গুলি ও চাবুকসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার শ্রীপুরে কৃষকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ধর্মপাশায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির শেখ হাসিনা দেশ ছাড়লেও তার উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল আজ রাতের মধ্যেই চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি স্বর্ণদ্বীপ থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে আহত মাদ্রাসা ছাত্রের মৃত্যু পাইকগাছায় পুশবিরোধী অভিযান; ৪ চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা বায়েজিদে নাশকতার ষড়যন্ত্র: মহিউদ্দীন ও ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা পাইকগাছা থানার ওসির সঙ্গে মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে ৩ জন নিহত, আহত ২ ঈদগাঁওয়ের কালিরছড়ায় প্রশাসনের অভিযান: জব্দ ২ লাখ ঘনফুট অবৈধ বালু, উন্মুক্ত নিলামে বিক্রি ধর্মপাশার বৌলাম গ্রামে চীনা যুবককে বিয়ে করলেন কুশবু বেগম দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন প্রায় এক হাজার রোগী দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৭৯ বোতল ভারতীয় মদ জব্দ সন্তানদের সঠিক পরিচর্যাই উন্নত জাতি গঠনের মূল ভিত্তি: ডেপুটি স্পিকার মধুপুরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ১১ ডিসেম্বর শুরু হচ্ছে ‘গোল হান্টার নাইট ফুটবল টুর্নামেন্ট’ সিজন-২, চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা রামুর ইয়াবাকারবারী কচ্ছপিয়ার মনির আহম্মেদ ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা নিয়ে আটক সাতকানিয়ায় এসআরবি-১৫-এর বিশেষ অভিযান, হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মো. ফারুক গ্রেপ্তার ৪৪ তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের চট্টগ্রাম রেঞ্জে স্টাডি ট্যুর উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে :- চট্টগ্রাম জেলা প্রশাসক

  • Reporter Name
  • আপডেট সময় : 12:22:42 pm, Saturday, 24 January 2026
  • 183 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ২৩ জানুয়ারি ২০২৬ শুক্রবার সীতাকুণ্ড ডিগ্রি কলেজ, সীতাকুণ্ড, চট্টগ্রামে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুর রহমানেল মাছউদ, মাননীয় নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. মোঃ জিয়াউদ্দীন, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ও রিটার্নিং অফিসার, ২৮১ চট্টগ্রাম-৪। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, চট্টগ্রাম অঞ্চল ও রিটার্নিং অফিসার, ২৮৮ চট্টগ্রাম-১১ এবং জনাব মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, পুলিশ সুপার, চট্টগ্রাম। সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় নির্বাচন কমিশনার জনাব আব্দুর রহমানেল মাছউদ রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারদের দায়িত্বের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সততা, দক্ষতা ও নিরপেক্ষতার কোনো বিকল্প নেই। তিনি নির্বাচন কমিশনের নির্দেশনা ও আইনানুগ প্রক্রিয়া শতভাগ অনুসরণ করে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তার প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রিজাইডিং অফিসার ও ভোট গ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন “ আপনাদের সামনে সুযোগ এসেছে দেশকে কিছু দেয়ার এবং দেশ এটি গ্রহণ করতে চায়। এই সুযোগ কাজে লাগাতে হলে আমাদের মেরুদণ্ড শক্ত করতে হবে এবং বিবেক কে মজবুত রেখে কাজ করতে হবে অন্যথায় আমাদের দেশপ্রেম দেশ গ্রহণ করবে না। এই সুযোগকে কাজে লাগিয়ে দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে।”
তিনি আরও বলেন “ একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া আপনাদের পবিত্র দায়িত্ব।” জাতির প্রত্যাশিত উৎসবমুখর নির্বাচন উপহার দিতে তিনি সকলকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন সরকার যে দায়িত্ব দিয়েছে তা যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা সেজন্য সকল কর্মকর্তাকে মনিটরিং করা হচ্ছে। তিনি আশা করেন ভোটগ্রহণকারী কর্মকর্তাগণ দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করে সরকারের প্রত্যাশিত সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারবেন।
সভাপতি আরও জানান, গণভোট সংক্রান্ত বিষয়ে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে গণভোট সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জনের নির্দেশনা প্রদান করেন, যাতে ভোটারদের কোনো বিষয়ে অস্পষ্টতা থাকলে তারা সঠিকভাবে পরামর্শ প্রদান করতে পারেন।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে সামনে রেখে সীতাকুণ্ড উপজেলার প্রায় ২০০০ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারকে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শাহরুখ খানের কথাই আমার অনুপ্রেরণা’

দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে :- চট্টগ্রাম জেলা প্রশাসক

আপডেট সময় : 12:22:42 pm, Saturday, 24 January 2026