Dhaka , Sunday, 18 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের পাঁচবিবিতে দুর্গোৎসব উপলক্ষে ১,৮০০ পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ লালমনিরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা: জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও অ্যাডভোকেসির ওপর জোর মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ফতুল্লায় শ্রমিক দলের প্রতিবাদ মিছিল দুর্গাপূজায় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে ৬২ বিজিবি কক্সবাজারে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার মামলার ১ নম্বর পলাতক আসামি গ্রেপ্তার এক দেশ এক কিউআর এই স্লোগান সামনে রেখে মাদারীপুরে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬, ইয়াবাসহ আটক মাদক কারবারি নেত্রকোনার মোহনগঞ্জে রামকৃষ্ণ মন্দিরের পাশে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত উখিয়ায় টুপটুপ রিসোর্টে আগুনে ১০ পর্যটকের মৃত্যু, মালিক-ম্যানেজারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় নিহত ৫, একই পরিবারের ৩ জন অজয় দেবগনের বাংলো ভেঙে দিল বিএমসি রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি দুর্গাপুরে সাংবাদিক হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের  দাবিতে সাংবাদিকদের মানববন্ধন পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: মীর হেলাল কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় পূর্বধলায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নেত্রকোনা স্বরমুশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন। বন্ডে সই করে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার দায়ে আটক ৯ জন চন্দনাইশে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও বস্ত্র বিতরণ পাইকগাছায় সুপারির ভরা মৌসুম, জমজমাট হাট-বাজার পাইকগাছায় এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত উখিয়ায় কিশোর হুমায়ুন হত্যা ও মানব পাচার মামলা: মরিচ্যা থেকে ২ নম্বর পলাতক আসামি গ্রেফতার

দেবহাটার রাস্তার পাশে শুকনো গাছ প্রাণ ঝুঁকিতে পথচারীরা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:44:46 pm, Friday, 7 June 2024
  • 180 বার পড়া হয়েছে

দেবহাটার রাস্তার পাশে শুকনো গাছ, প্রাণ ঝুঁকিতে পথচারীরা।।

দেবহাটা প্রতিনিধি।।
  
সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের দেবহাটার বিভিন্ন এলাকায় রাস্তার পাশের হেলে পড়া শুকনো গাছ থেকে প্রতিনিয়ত ডালপালা ভেঙে পড়ছে। ব্যাস্ততম সড়কটির পাশে দীর্ঘদিন ধরে এ অবস্থা থাকায় প্রতিনিয়ত আহত হচ্ছে পথচারীরা। এমনকি ডালপালা ভেঙে পড়ে ক্ষয়ক্ষতি হচ্ছে যানবহনের।
জানা গেছে- বিভিন্ন সড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগের গাছগুলো মরে পড়ে আছে বহুদিন ধরে। সরকারি নিয়মতান্ত্রিক জটিলতায় এসব গাছ অপসরণ সম্ভব হচ্ছে না। আর সেকারণে মরে পড়ে থাকা গাছগুলো ভেঙে পড়লেও কেটে ফেলার অনুমতি মিলছে না। এতে করে রাস্তায় উভয়পাশে বাজার, স্কুল-কলেজ ও একাধীক ধর্মীয় প্রতিষ্ঠান থাকায় প্রতিদিন এ এলাকা দিয়ে যাতায়াত করে কোমলমতি শিক্ষার্থীসহ সবধরনের মানুষ ঝুঁকিতে চলাচল করছে। তাছাড়া হেলে পড়া গাছটির নিচ দিয়ে বৈদ্যুতিক লাইন থাকায় দূর্ঘটনার আশঙ্কা তীব্র হয়ে উঠেছে জনসাধারনের। দেবহাটার সখিপুর মোড় থেকে উপজেলা মোড় পর্যন্ত অসংখ্য গাছ শুকিয়ে গেছে। হালকা ঝড়-বৃষ্টি হলেই গাছের ছোট বড় ডালপালা ভেঙে পড়ছে। কোন কোন সময় মরা গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়ে বাড়ছে দূর্ভোগ। 
দেবহাটা উপজেলার বাসিন্দা রফিকুল ইসলাম জানান- এই গাছগুলোর নিচ দিয়ে যাওয়ার সময় খুবই ভয় করে। কারণ না জানি কখন ভেঙে পড়ে। কিছুদনি আগে পারুলিয়া গরুহাটে মরাগাছের ডাল পড়ে জাল ব্যবসায়ীর মৃত্যু হয়। আমরা বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনকে বললেও তারা কোন উদ্যোগ নিতে পাচ্ছেন না। সড়ক ও জনপদ বিভাগ এবং জেলা পরিষদের গাছ হওয়ায় সরকারি নিয়মে আটকে আছে মরা গাছ অপসরণ। আমরা চাই বর্ষার আগেই এই গাছগুলো কেটে ফেলা হোক।
সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির দেবহাটা সাব-জোনালের এজিএম জহুরুল ইসলাম জানান- সড়কের পাশে মরা গাছ থাকায় বিভিন্ন সময় তা বিদ্যুতের তারের উপরে পড়ছে। এতে সংযোগ তা ছিড়ে যাচ্ছে। আবার কোথাও বিদ্যুতের খুঁটি পড়ে ব্যাপক ক্ষতি হচ্ছে। যার ফলে দূর্ঘটনা এড়াতে আবহাওয়ার খারাপ অবস্থা জানা মাত্র সংযোগ বন্ধ করতে হচ্ছে। এতে করে গ্রাহক ভোগান্তি বাড়ছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান- সড়কের পাশে মড়া গাছ নিয়ে আমরা খুব ঝুঁকিতে আছি। না জানি কখন কি বিপদ হয়। মরা গাছগুলোর মালিকানা ও অনুমতি না হওয়ায় অপসরণ করা যাচ্ছে না। তবে সাধারণ জনগনের নিরাপত্তার স্বার্থে অতিঝুঁকিপূর্ণ গাছের ডাল কেটে সংশ্লিষ্ট ভ‚মি অফিস বা ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করার জন্য চেয়ারম্যানদেরকে মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। তবে দূর্ঘটনা এড়াতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের

দেবহাটার রাস্তার পাশে শুকনো গাছ প্রাণ ঝুঁকিতে পথচারীরা।।

আপডেট সময় : 02:44:46 pm, Friday, 7 June 2024