Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ ৪ জলদস্যু আটক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের বিশাল যোগদান চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম’র দায়িত্বভার গ্রহণ রূপগঞ্জে খাল পুনঃখননের দাবিতে কৃষক-গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে মাদকসহ নারী কারবারি আটক রংপুর বিভাগের দুই জেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযান: ৯৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩ ইসরাইলি বোমা হামলায় লেবাননে- নিহত দিপালীর লাশ নিজ বাড়ীতে- জানাজা শেষে দাফন সম্পন্ন। লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা

তিন যুগেরও বেশি সময় পর রামগঞ্জের বিরেন্দ্র খালে প্রাণের সঞ্চার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:05:15 am, Sunday, 15 September 2024
  • 132 বার পড়া হয়েছে

তিন যুগেরও বেশি সময় পর রামগঞ্জের বিরেন্দ্র খালে প্রাণের সঞ্চার।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
  
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিরেন্দ্র খাল তিন যুগেরও বেশি সময় ধরে  পরিস্কার না করায় ময়লা আবর্জনার ভাগাড়ে পরিনত হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের ফেলা প্রতিদিনকার ময়লা আবর্জনার কারনে খালটি নালায় পরিনত হয়েছে। পানিবন্দি অবস্থায় চরম দূর্ভোগে পড়েছেন এ উপজেলার কয়েক লাখ মানুষ। বিগত ১৮ দিন যাবত রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবের সভাপতি মাহমুদ ফারুকের উদ্যোগে
রামগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে প্রায় ৪০ বছর পর উক্ত খাল পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবসহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।  ফলে খালটিতে এসেছে প্রাণের সঞ্চার দৃশ্যমান হয়েছে খালের দুই কিলোমিটার এলাকা।
এখন দ্রুত বেগে পানি নামছে খালের র্দুগন্ধ আর নেই। এ কাজে আর্থিক ব্যয়ভার বহন করছেন রামগঞ্জ-সোনাপুর ও মৌলভী বাজারের ব্যবসায়ীরা। আরো ১০দিন কাজ করার পর খালটি পুরোপুরিই দৃশ্যমান হবে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক তত্বাবধানে গত ১৮ দিন থেকে খাল পরিস্কার অব্যাহত রেখেছেন স্বেচ্ছাসেবী- ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী।
গত ২৮ আগস্ট বুধবার সকাল ১১টায় স্বেচ্ছাশ্রমের এ কার্যক্রমের উদ্বোধন করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাশ ও রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমানসহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন ইসলাম বলেন, তরুণ- যুবকদের এমন কাজকে স্বাগত জানাই। আজ তারা যে উদ্যোগ নিয়েছে তা স্মরণীয় হয়ে থাকবে। তাদের মতো সমাজের আরও স্বেচ্ছাসেবীসহ ভালো মানুষগুলো এগিয়ে এলে ছোট ছোট সমস্যাগুলো নিজেরাই সমাধান করতে পারবে। উপজেলা প্রশাসন সবসময় ভালো কাজে পাশে থাকবে।
স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জ বাস টার্মিনালের পিছন থেকে সোনাপুর উত্তর বাজার ব্রীজ পর্যন্ত  প্রায় দুই কিলোমিটার জায়গায় বাজারের ব্যবসায়ীরা ময়লা আবর্জনা ও বর্জ্য ফেলার কারনে পানি নিষ্কাশন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ভয়াবহ বন্যায় পানি চলাচল করতে না পারায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এটি পরিষ্কারের উদ্যোগ নেয়।
সোনাপুর বাজারের ব্যবসায়ী মাষ্টার আবুল হোসেন বলেন- বাজারের ব্যবসায়ীরা যদি আন্তরিক হয় তাহলে এ খালটি আর্শিবাদ হবে। প্রশাসন এবং শহরবাসীর প্রচেষ্টায় দখলকারী, দুষনকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং খালটিকে সব সময় পরিস্কার রাখতে হবে। এসময় তিনি পৌর কর্তৃপক্ষকে শহরের ময়লা আবর্জনা পরিস্কারে আরো আন্তরিক হওয়ার আহবান জানান।
খালপাড়ে বসবাসকারী মোঃ ছেরাজুল হক জানান- এ খালটিতে একসময় পালতোলা নৌকা চলতো। চাঁদপুর থেকে আসতো চাল-ডাল- পেয়াজ রসুনসহ নিত্যপন্য। আর এ উপজেলা থেকে ঢাকায় যেত সোনালী আঁশ পাট- নারিকেল-সুপারি ও কাগুজি লেবু। অথচ সে খালের উপর দিয়ে হেঁটে যাওয়া সম্ভব।
ব্যবসায়ী ইসমাইল হোসেন- তারেক আজিজ ও রাজন জানান বিরেন্দ্র খাল পরিস্কার একটি আধুনিক সুবিধা সংবলিত লেক পার্কে পরিণত করা সম্ভব। পরিস্কার কার্যক্রম বাস্তবায়ন করা গেলে উপজেলা শহরের মানুষ স্বাস্থ্যসম্মত পরিবেশ ফিরে পাবে। বিরেন্দ্র খালকে দখলমুক্ত করে বাঁচিয়ে রাখাটা জরুরি। 
রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের প্রতিষ্ঠাতা মাহমুদ ফারুক বলেন- খালে পানি আটকে প্রচুর মানুষ পানিবন্ধী হয়ে আছে। রামগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ভেকুমেশিন -খননযন্ত্র- সংগ্রহ করে এটি পরিষ্কারের উদ্যোগ নেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞ। দীর্ঘ ৪০ বছর পর খালটি পরিস্কারের উদ্যোগ গ্রহণ করায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

তিন যুগেরও বেশি সময় পর রামগঞ্জের বিরেন্দ্র খালে প্রাণের সঞ্চার।।

আপডেট সময় : 06:05:15 am, Sunday, 15 September 2024