Dhaka , Monday, 8 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শরীয়তপুরে প্রধান শিক্ষক সুজিত কর্মকারের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে ১৪২ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা লালমনিরহাটে বিশ্ব পরিবেশ দিবসের মানববন্ধন: নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও পরিবেশ আইন সংশোধনের দাবি রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু জঙ্গল সলিমপুরের আলিনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারে’র শিক্ষা, স্বপ্ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় গ্রীন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লক্ষ গাছ:- মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, গ্রাম পুরুষ শূন্য, গ্রেফতার ২ দুই দশকের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী পাচ্ছে দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের বাকি ৪ দিন : ভাইদের গোলের কীর্তি ব্যাংক সংস্কারে রাজনৈতিক সুশাসন জরুরি : তথ্যমন্ত্রী বিএসএফের ‘মানসিক ভারসাম্যহীন’ যুবককে পুশ ইনের চেষ্টা উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পাল্টাপাল্টি অগ্নিসংযোগ, আহত ৬ রামগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার দালালের খপ্পরে নিঃস্ব হয়ে রামগঞ্জের মনু মাস্টারের করুণ মৃত্যু অর্থমন্ত্রীর প্রতিশ্রুতিতে পতেঙ্গায় টানেল দিয়ে ওয়াসার পানি, ৬৩ বছর পর পতেঙ্গায় পানি, ৩ লাখ মানুষের স্বস্তি পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, প্রচার ও পরিচ্ছন্নতা অভিযান চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, নিউমার্কেট থেকে সদরঘাট পর্যন্ত প্রায় ২০০ অবৈধ দোকান উচ্ছেদ কুড়িগ্রামে পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ-ছাত্রলীগ নেতাসহ ৯ জন গ্রেপ্তার রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন জামায়াতের আমিরের পিতা হাছান আলীর ইন্তেকাল ছাত্রলীগের ঝটিকা মিছিলের পরেই লালমনিরহাটে পুলিশের সাঁড়াশি অভিযান: যুবলীগ সভাপতি মোতালেবসহ ১৫ নেতাকর্মী জেলহাজতে চমেক হাসপাতালের ২৪ সদস্য বিশিষ্ট নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ ঘোষণায় চট্টগ্রামে স্বাগত মিছিল রূপগঞ্জে পুলিশের সামনেই এনসিপির নেতা কর্মীদের উপর বিএনপির হামলা আহত- ১০ বিক্ষোভ করছে ‘ককরোচ জনতা পার্টি’, দেশে ফিরলেন পার্টির প্রতিষ্ঠাতা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

জগন্নাথপুরে পতিত জমিতে আউশের বাম্পার ফলন ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:50:26 pm, Friday, 4 August 2023
  • 183 বার পড়া হয়েছে

জগন্নাথপুরে পতিত জমিতে আউশের বাম্পার ফলন ।।

জগন্নাথপুর

(সুনামগঞ্জ) প্রতিনিধি।।

সুনামগঞ্জের জগন্নাথপুরে আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। জমিতে প্রত্যাশার চেয়ে ভালো ফলন পেয়ে কৃষকদের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি।
জানাগেছে, বেশ কিছু দিন ধরে উপজেলার বিভিন্ন অঞ্চলে আউশ ধান কাটার ধুম পড়েছে। এর মধ্যে জগন্নাথপুর উপজেলা কৃষি অধিপ্তরের উদ্যোগে উপজেলার মিরপুর ইউনিয়নের মিরপুর বাজারের পাশের হাওরে উৎপাদিত স্থানীয় হলিয়ারপাড়া গ্রামের কৃষক রুহেল মিয়ার জমির পাকা ধান আনুষ্ঠানিক ভাবে কর্তন করা হয়েছে। এ সময় নমুনা শস্য কর্তনে উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ সহ অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকেরা অংশ গ্রহণ করেন।
এনামুল হক, আছলম উদ্দিন, রহিম আলী, গপেশ দাস, আবদুল কাদির সহ উপজেলার বিভিন্ন অঞ্চলের কৃষকদের মধ্যে অনেকে জানান, হাওর বেষ্টিত উপজেলা হচ্ছে জগন্নাথপুর। এ উপজেলায় নিচু জলাভূমির পরিমাণ বেশি। যে কারণে বোরো ধান বেশি আবাদ হয়ে থাকে। তুলনায় উঁচু জমির পরিমাণ কম। তার উপর সকল জমি আবাদ হয় না। বোরো’র পরে রয়েছে আমনের অবস্থান। উপজেলাজুড়ে আমন কমবেশি আবাদ হয়। তবে আউশে কৃষকদের যতো অনীহা। পরিমাণে কম হলেও আউশ আবাদের যতেষ্ট সম্ভাবনা রয়েছে। তবুও কাঙ্খিত আউশ আবাদ হচ্ছে না। ফলে অধিকাংশ আউশ জমি পতিত থাকে। কারণ হিসেবে তারা জানান, যে সময় আউশ রোপন হয়, তখন তেমন বৃষ্টিপাত হয় না। ফলে পানির অভাবে জমি আবাদ কষ্টকর হয়ে যায়। তার উপর উঁচু জমি হওয়ায় কয়েকবার করে হালচাষ করতে হয়। এতে খরচ ও কষ্ট বেশি হয় থাকে। সেই তুলনায় ফলন হয় কম। এসব নানা কারণে আউশ আবাদে কৃষকরা পিছিয়ে থাকেন।
তবে এবার জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে আউশ আবাদে কৃষকদের নানা ভাবে উৎসাহিত করা হয়। কৃষকদের খরচ কমাতে সরকারি কৃষি প্রণোদনা হিসেবে উন্নতমানের ধানের বীজ, সার সহ অন্যান্য উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। মাঠে ময়দানে গিয়ে জমি আবাদে শিখিয়ে দেয়া হয় নানা কলা-কৌশল ও প্রয়োজনীয় পরামর্শ। এতে অনেক অনাবাদি পতিত জমি এবার আবাদের আওতায় এসেছে। সেই সাথে কম খরচে জমি আবাদ করতে পেরেছেন কৃষকরা। অন্য বছরের তুলনায় এবার জমিতে বেশি ধান উৎপাদন হয়েছে। কেদার প্রতি কমপক্ষে ১২ থেকে ১৩ মণ ধান পেয়ে কৃষকদের মুখে হাসি ফুটে উঠেছে। রুহেল মিয়া সহ অন্যান্য কৃষকরা জানান, এবার কৃষি অধিদপ্তরের কৃষি সহায়তা ও পরামর্শে জমি আবাদ করে কম খরচে বেশি ধান পাওয়ায় অনেক খুশি হয়েছি। আগামীতে আরো বেশি করে আউশ জমি আবাদ করবো।
এ ব্যাপারে জানতে চাইলে ৪ আগস্ট শুক্রবার জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ জানান, জগন্নাথপুর উপজেলায় দিনদিন জনপ্রিয় হচ্ছে আউশ ধান। এবার উপজেলার কলকলিয়া, পাটলি ও মিরপুর ইউনিয়ন এলাকার উঁচু জমিতে আউশ বেশি আবাদ হয়েছে। সরকার কৃষি প্রণোদনা দিয়ে কৃষকদের জমি আবাদে উৎসাহিত করছে। কৃষকেরাও সরকারি প্রণোদনার সুফল পাচ্ছেন। তাই জমিতে ভালো ধান পেয়ে কৃষকরা অনেক খুশি হয়েছেন। সবাই আগামীতে আউশ আবাদে আগ্রহী হচ্ছেন। এতে আশা করছি, আগামীতে সকল পতিত জমি আবাদের আওতায় চলে আসবে এবং আউশ আরো জনিপ্রয় হয়ে উঠবে। এবার জগন্নাথপুর উপজেলায় ২২৫১ হেক্টর আউশ জমি আবাদ হয়েছে। এতে সরকারি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮৭৭৫ মেট্রিকটন ধান। তবে এবার প্রত্যাশার চেয়ে ভালো ফলন হওয়ায় কৃষক ভাইদের সাথে আমরাও খুশি হয়েছি

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

শরীয়তপুরে প্রধান শিক্ষক সুজিত কর্মকারের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

জগন্নাথপুরে পতিত জমিতে আউশের বাম্পার ফলন ।।

আপডেট সময় : 04:50:26 pm, Friday, 4 August 2023