Dhaka , Sunday, 8 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রংপুরে র‍্যাবের জোড়া অভিযান: লালমনিরহাটসহ তিন জেলার ৫ মাদক কারবারি আটক লালমনিরহাটে জ্বালানি তেলের নিরাপত্তা ও সরবরাহ স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের মতবিনিময় সভা কাঁঠালিয়ার তালগাছিয়া দরবার শরীফে ইফতার মাহফিল অনুষ্ঠিত পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সভা বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদ: রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে :সড়ক ও সেতুমন্ত্রী সাড়ে পাঁচ মাসে কোরআনে হাফেজ ১০ বছরের জুবায়ের ​হরিপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় দারুল কুরআন নুরানী মাদ্রাসার উজ্জ্বল সাফল্য সাভারে ভেজাল তেল ও ডিটারজেন্ট কারখানা সিলগালা, ব্যবস্থাপক কারাদণ্ড ও জরিমানা। ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার পূর্বাচল প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল যোগে ছিনতাইকালে স্থানীয়দের গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত। দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২ কক্সবাজারের উন্নয়ন: সমস্যা-সম্ভাবনা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীর উদ্যোগে ইফতার মাহফিল। মমতা’র উদ্যোগে প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সমাজে অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে সরকার সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি পালন করছে: মীর হেলাল চট্টগ্রামের বায়েজিদে মাদকের অঘোষিত সাম্রাজ্য, নিয়ন্ত্রণে দুই ভাই সাইফুল ও টুটুল যমুনা ইলেকট্রনিক্সের ‘ডাবল খুশি অফার–সিজন ৪’ শুরু, ঈদের আনন্দ দ্বিগুণ হবে বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন নিখোঁজের চারদিন পর কক্সবাজার সদর হাসপাতালে লিফটের ঘরে মিলল এক নারীর মৃতদেহ সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ব্রাহ্মণবাড়িয়ার শামীমা আক্তার দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার পেল রমজানের উপহার। রূপগঞ্জের মুরাপাড়ায় মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি কক্সবাজারের রামু থেকে জাল টাকার সরঞ্জামসহ ডিবির হাতে যশোরের এক যুবক আটক পাইকগাছায় সেই মৎস্য ঘের নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরমে; বাঁধ কেটে দেওয়ার অভিযোগ খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ

চরফ্যাশনে গলায় ফাঁস দিয়ে এক তরুণীর রহস্যজনক – আত্মহত্যা

  • Reporter Name
  • আপডেট সময় : 04:43:05 pm, Tuesday, 14 February 2023
  • 158 বার পড়া হয়েছে

লোকসান হওয়ায় ব্যবসায়ীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ভোলা ।।

ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে সানজিদা নামে এক তরুণী( ১৬) ২০২৩ সালের এস,এস,সি পরীক্ষার্থীর রহস্যজনক আত্নহত্যার খবর পাওয়া গেছে। জানা যায়,বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে ওই স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে শশিভূষণ থানা পুলিশ। এ ঘটনায় ওই থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শশিভূষণ থানা পুলিশ ওই শিক্ষার্থীর ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে। শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।

আত্মহত্যা করা ওই শিক্ষার্থীর নাম সানজিদা আক্তার (১৬)। সে এওয়াজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. রুহুল আমীনের মেয়ে এবং শশিভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সানজিদা আসছে আগামী ২০২৩ সালের এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই শিক্ষার্থী তাঁর রুমের মধ্যে থাকা একটি আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তাঁর ঝুলন্ত লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। যেখানে লেখা ছিল, ‘‘আমার মা পৃথিবীর ব্যতিক্রমধর্মী একজন মা, ‘আই লাভ ইউ এইচ’’।

ওসি আরো জানান, আত্মহত্যা করা শিক্ষার্থীর পরিবারের কোনো অভিযোগ নেই। চিরকুটের বিষয়টি তাঁর পরিবারের কাছে জানতে চাইলে তাঁরা কোনো সদুত্তর দিতে পারেনি। পুলিশ ধারণা করছে, সানজিদার সঙ্গে হয়তো কোনো ছেলের প্রেমের সম্পর্ক ছিল। যা তাঁর পরিবার জেনে যাওয়ায় তাকে শাসন করেছে। হয়তো সেই শাসনে অভিমানে সে আত্মহত্যা করেছে এবং চিরকুটে তাঁর প্রেমিকের নামের প্রথম অক্ষর লিখে গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে র‍্যাবের জোড়া অভিযান: লালমনিরহাটসহ তিন জেলার ৫ মাদক কারবারি আটক

চরফ্যাশনে গলায় ফাঁস দিয়ে এক তরুণীর রহস্যজনক – আত্মহত্যা

আপডেট সময় : 04:43:05 pm, Tuesday, 14 February 2023