Dhaka , Monday, 31 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পূর্বাচলে বেড়াতে এসে বন্ধুদের হাতে বন্ধু খুন/ লাশ উদ্ধার/ দুই বন্ধু গ্রেফতার তিস্তা-ধরলার পলিমাটির সুর ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াস: লালমনিরহাটে সূর্যমুখী সংগীত একাডেমির মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা বিলুপ্তির মুখে বাঙালির আবহমান কৃষ্টি: লালমনিরহাটে ঐতিহ্য ধরে রাখতে ‘দি নিউ কাজলী অপেরা পুতুল নাচ’ প্রদর্শনী খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সাভারে খাদ্যমন্ত্রী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া বেশি দামে সার বিক্রি: কলমাকান্দায় দুই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা রক্তস্নাত মাটিতে ৫৫ বছর পর শহীদ আব্দুল জব্বারের সমাধিতে প্রথম শ্রদ্ধাঞ্জলি সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

ভারতের নিষেধাজ্ঞা, বুড়িমারী স্থলবন্দরে আটকে পড়েছে শতাধিক পণ্যবাহী যানবাহন

  • Reporter Name
  • আপডেট সময় : 04:03:24 pm, Monday, 19 May 2025
  • 539 বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি

ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে আচমকা বেশ কিছু পণ্যে নিষেধাজ্ঞা আরোপ করে। শনিবার ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দেয়া বিধিনিষেধের ফলে লালমনিরহাটের পাটগ্রামে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দরে ‘বুড়িমারী স্থলবন্দর” শতাধিক পণ্যবাহী যানবাহন আটকে পড়েছে। তন্মধ্যে রয়েছে খাদ্যদ্রব্য, বর্জ্য তুলা ও সুতার ট্রাক।

সোমবার -১৯ মে- দুপুরে বুড়িমারী স্থল শুল্ক –কাস্টমস- ও বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করে। এর আগে আরেকটি নিষেধাজ্ঞার ফলে গত ৮ এপ্রিল সড়কপথে ভারতের অভ্যন্তরে বিমানবন্দর ব্যবহার করে ভিন্ন কোন দেশে তৈরি পোশাক রপ্তানি বন্ধ হয় ।

জানা যায়, শনিবার ভারত সরকার দেশটির বৈদেশিক বাণিজ্য -উন্নয়ন ও নিয়ন্ত্রণ- আইনের একটি ধারা প্রয়োগ করে আমদানি ও বন্দর সীমাবদ্ধতা নীতি, ২০২৫-২৬ কার্যকর করে। জারিকৃত ওই  বিজ্ঞপ্তিতে তৈরি পোশাক, ফল বা ফলের স্বাদযুক্ত কার্বনেট পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য আইটেম যেমন- স্ন্যাকস, চিপস ও মিষ্টান্ন, তুলা-সুতা, প্লাস্টিক, পিভিসি ও কাঠের আসবাবপত্র বাংলাদেশ থেকে কোন বন্দর দিয়ে আমদানির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়।

সেই বিজ্ঞপ্তিতে দেশটির পশ্চিমবঙ্গের অধীন চ্যাংড়াবান্দা ও ফুলবাড়ী স্থলবন্দরের বিষয়টি উল্লেখ করা হয়। তবে এক্ষেত্রে নেপাল-ভুটানে বাংলাদেশের পণ্য ভারত হয়ে রপ্তানির ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবেনা বলে উল্লেখ করা হয়।

বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রামে অবস্থিত ‘বুড়িমারী স্থলবন্দর’ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্দা স্থলবন্দরের মাধ্যমে ভারতে ফলের স্বাদযুক্ত কার্বনেট পানীয় –জুস-, প্রক্রিয়াজাত খাদ্য আইটেম যেমন- স্ন্যাকস, চিপস ও মিষ্টান্ন, বর্জ্য তুলা-সুতা এবং কিছু প্লাস্টিক ও পিভিসিজাতীয় পণ্য রপ্তানি করা হয়।

কিন্তু ভারত সরকার নতুন করে বিধিনিষেধ আরোপ করায় বুড়িমারী স্থলবন্দরে সকালে ২০টি  রপ্তানির  পণ্যবোঝাই গাড়ি আটকে যায়। পরে দুপুর নাগাদ প্রায় শতাধিক যানবাহন আটকে পড়ে। এতে রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা পড়েছেন বিপাকে।

সিঅ্যান্ডএফ এজেন্ট রেকায়েত হোসেন লাবু বলেন, ‘নিষেধাজ্ঞায় বুড়িমারী স্থলবন্দরে ফলের জুস, বিস্কুট ও নুডলসের বেশকিছু গাড়ি আটকে আছে। এছাড়াও অন্যান্য রপ্তানি পণ্যের গাড়িও রয়েছে। ফলে রপ্তানিকারক ও ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন।’

জানা যায়, স্বাদযুক্ত ও কার্বনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী, তুলা ও সুতির সুতার বর্জ্য, প্লাস্টিক ও পিভিসি তৈরিপণ্য আমদানি, নিজস্ব শিল্পের জন্য ইনপুট তৈরি করে এমন রঙিন পদার্থ, রং, প্লাস্টিসাইজার, কাঠের আসবাবপত্র ও অন্যান্য পণ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের কোনো স্থল কাস্টমস স্টেশন –এলসিএস-/ ইন্টিগ্রেটেড চেকপোস্ট –আইসিপি- এবং পশ্চিমবঙ্গের –এলসিএস- চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি দিয়ে প্রবেশের অনুমতি দেয়া হবে না। তবে, বাংলাদেশ থেকে মাছ, এলপিজি, ভোজ্যতেল এবং চূর্ণী পাথর প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় বলা হয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের সহ : পরিচালক –ট্র্যাফিক- মেহেদি হাসান বলেন, ‘ভারত বাংলাদেশ থেকে কিছু পণ্য রপ্তানির ক্ষেত্রে  বিধিনিষেধ আরোপ করেছে এমন  বিজ্ঞপ্তি দেখেছি। রপ্তানি পণ্যেবাহী গাড়িগুলো সকালে স্থলবন্দরের শেডে প্রবেশ করেছে। কিন্তু নিষেধাজ্ঞার কারণে আজ ভারতে প্রবেশ করেনি। গাড়িগুলো ব্যবসায়ীদের ব্যক্তিগত হেফাজতে রয়েছে।“

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’

ভারতের নিষেধাজ্ঞা, বুড়িমারী স্থলবন্দরে আটকে পড়েছে শতাধিক পণ্যবাহী যানবাহন

আপডেট সময় : 04:03:24 pm, Monday, 19 May 2025