Dhaka , Thursday, 14 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিত প্রয়াসের আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বিএসএফ-এর গুলিতে হাতীবান্ধা সীমান্তে যুবক নিহত: দায় অস্বীকার করলেও প্রতিবাদ বিজিবির ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার খুটাখালীর থেকে এক মসজিদের ইমাম এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজারে “মাদক নিয়ন্ত্রণ ও যুব সমাজের সম্পৃক্ততা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় দুই কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২ জ্বর ঠোসা কেন হয়, হলে করণীয় কী, জানালেন তাসনিম জারা শি’কে ‘মহান নেতা’ বলে প্রশংসায় ভাসালেন ট্রাম্প প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী হতে হবে চীন ও যুক্তরাষ্ট্রকে: শি জিনপিং শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে আনা হলো দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে ঢাকাসহ ১০ অঞ্চলে কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা ঢাবি মসজিদে সাদিক কায়েমের বিয়ে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্পেনের অভিজাত এলাকায় ১৬৫ কোটিতে মেসির সাম্রাজ্য হাজী সেলিমের ২০ বছরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল ঢাকা জেলা প্রশাসন নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, জরিমানা লাখ টাকা মাদক বিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারই সেরা রাজাপুরে দুইটি এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি জামাল পাইকগাছায় বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিতর অভিযোগ ঢাকায় আসছে ‘ডোনাল্ড ট্রাম্প’ মাদারীপুর সরকারি কলেজের নতুন ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন নরসিংদীর পলাশে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মির্জাপুর কুমুদিনী হাসপাতালে এক মায়ের একসঙ্গে চার সন্তান প্রসব লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টা: ঘাতক স্ত্রী আটক গণসচেতনতা ও সমন্বিত উদ্যোগেই জলাবদ্ধতামুক্ত হবে চট্টগ্রাম: মেয়র ডা. শাহাদাত হোসেন সীতাকুন্ডে র‍্যাব-৭ চট্টগ্রাম, জেলা ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের অভিযান, ৫ লক্ষ ৭৮ হাজার ৬ শত কেজি চাল জব্দ গ্রেফতার ০১

পাটগ্রাম থানা থেকে দুইজন আ’সামী’কে ছিনিয়ে নেয় দু’র্বৃত্ত’রা, ও’সিসহ আ’হত ২০

  • Reporter Name
  • আপডেট সময় : 05:48:03 pm, Thursday, 3 July 2025
  • 104 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় বুধবার রাতে হামলা চালায় দুর্বৃত্তরা । সেই সময় তারা সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেয় তারা । এই হামলায় থানার ওসিসহ অন্তত ২০ জন আহত হন । তন্মধ্যে দুইজন পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । এই ঘটনায় রাতভর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করে ।

এনসিপি নেতা সারজিস এই ঘটনায় বিএনপিকে দায়ী করলেও স্থানীয় বিএনপি তাদের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছেন।

সাজাপ্রাপ্ত আসামি  বেলাল হোসেন পাটগ্রাম উপজেলার মমিনপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে ও সোহেল রানা চপল মির্জার কোর্ট এলাকার সামসুল হকের ছেলে।

এদিকে জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলম এই ঘটনার পিছনে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ তুলেছেন । তিনি গভীর রাতে ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দেন । এই স্ট্যাটাস সম্পর্কিত একটি খবর দৈনিক আজকের বাংলায় প্রচার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রমতে , বুধবার রাত আনুমানিক ১০.৩০ মিনিটে দিকে ২০০ থেকে ২৫০ জন মানুষ থানা চত্বরে ঢুকে ভাঙচুর করে। তারা থানার চেয়ার, টেবিল, কম্পিউটার ও ল্যাপটপ ভাঙচুর করে, গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করে। এছাড়াও ইট-পাটকেল ছুড়ে থানার জানালার কাঁচ ও দরজা ভেঙে ফেলে। পুলিশ তাদের বাধা দিলে উভয়পক্ষে সংঘর্ষ হয়।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘পুলিশ সদস্যদের দুইজন গুরুতর আহত । তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা ছয়জন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘দুর্বৃত্তরা আমাদের কাছ থেকে জোরপূর্বক হাজতখানার তালার চাবি নিয়ে বেলাল হোসেন ও সোহেল রানা চপল নামে সাজাপ্রাপ্ত দুই আসামি কে ছিনিয়ে নেয়।’

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ারশেল নিক্ষেপ করলেও উত্তেজনা বেড়ে যায়। পরে লালমনিরহাট, হাতিবান্ধা ও কালীগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি বলেন , ‘হামলার সাথে জড়িত অনেককে চিনতে পেরেছি। তারা স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।’

পুলিশের জানিয়েছে , বুধবার সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সরোরবাজার এলাকায় চাঁদাবাজির সময় বেলাল ও সোহেলকে হাতেনাতে আটক করা হয়। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এদিকে পুলিশের অভিযোগ , সাজাপ্রাপ্ত আসামিদের মুক্ত করতে ওয়ালিউর রহমান সোহেলের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই সংঘবদ্ধ হামলা চালিয়েছে।

পাটগ্রাম উপজেলা বিএনপির সা. সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল এই দাবি অস্বীকার করেন । তিনি বলেন, ‘আমি থানায় যাই নি । আর আমাদের কোনো নেতাকর্মীও এই হামলায় জড়িত নন। যাদের আটক করা হয়েছে তারা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন।’

তিনি আরও বলেন, ‘একটি রাজনৈতিক দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপিকে জড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছে।’

এই ঘটনা প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির -এনসিপি- উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম একটি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘বিএনপি নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে পাটগ্রামে পরিবহন থেকে চাঁদা আদায় করে আসছে। চাঁদাবাজির সময় হাতেনাতে ধরা পড়লে তাদের ছিনিয়ে আনতেই পরিকল্পিতভাবে থানা ঘেরাও, হামলা ও ভাঙচুর করা হয়। হামলাকারীরা পুলিশ সদস্যদেরও মারধর করে।’ তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ট্যাগ করেন।

লালমনিরহাটের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। ডিআইজি স্যার ও জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করছেন। বিস্তারিত পরে জানানো হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল

পাটগ্রাম থানা থেকে দুইজন আ’সামী’কে ছিনিয়ে নেয় দু’র্বৃত্ত’রা, ও’সিসহ আ’হত ২০

আপডেট সময় : 05:48:03 pm, Thursday, 3 July 2025