Dhaka , Friday, 17 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা

ইকরামুল হাসান শাকিলের পায়ে হেঁটে  এভারেস্ট জয়ে কালিয়াকৈরবাসী উচ্ছ্বসিত  

  • Reporter Name
  • আপডেট সময় : 11:42:36 am, Tuesday, 20 May 2025
  • 615 বার পড়া হয়েছে

ইকরামুল হাসান শাকিলের পায়ে হেঁটে  এভারেস্ট জয়ে কালিয়াকৈরবাসী উচ্ছ্বসিত  

মো.ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ইকরামুল হাসান শাকিল। পায়ে হেঁটে কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকত থেকে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেছেন।  তার এই অর্জন ও স্বপ্ন পূরণে  আবেগ আপ্লুত মা শিরিনা বেগম। এলাকা ও কালিয়াকৈর বাসী উচ্ছ্বসিত।
 কালিয়াকৈর উপজেলা ফুলবাড়িয়া ইউনিয়নের গজারী বন  ঘেরা বাগচালা গ্রামে মৃত খবির উদ্দিনের বড় ছেলে ইকরামুল হাসান শাকিল। তারা তিন ভাই। শাকিলের  বাবা খবির উদ্দিন ২০১৯ সালে মারা গেছেন।
বাবার মৃত্যুর পর ছোট দুই ভাই সজিব আহম্মেদ  ও সাকিব আহম্মেদকে নিয়ে শুরু হয় তাদের সংগ্রামের জীবন। তবে বয়োবৃদ্ধ  মা শিরিনা বেগম সবসময়  শান্তশিষ্ট ও আত্মপ্রত্যয়ী  শাকিলকে অনুপ্রেরণা দিয়ে গেছেন সব কাজে৷
সোমবার (১৯ মে) দুপুরে তার মাউন্ট এভারেস্ট জয়ের খবর ছড়িয়ে পড়লে উপজেলা কালিয়াকৈর সহ নিজ  এলাকার মানুষ আনন্দ প্রকাশ করেন। অনেকে তার গ্রামের বাড়িতে ভিড় জমান। সবার মুখে সন্তানের প্রশংসা শুনে তার মা শিরিনা বেগম
খুশিতে  আবেগ আপ্লুত হয়ে পড়েন । 
এলাকাবাসী জানান, শাকিল  তার অদম্য ইচ্ছাশক্তি কাজে লাগিয়ে  চূড়ান্ত লক্ষ্যে পৌছে দিয়েছে। এ সংগ্রাম তার দীর্ঘদিনের স্বপ্ন।  শাকিলের এ অর্জন শুধু কালিয়াকৈর ও গাজীপুর বাসীর নয়  নয়, সারা বাংলাদেশের।  তার এই প্রচেষ্টা আগামী দিনের পর্বত আরোহীদের জন্য অনুপ্রেরণা যোগাবে। 
জানা যায়, শাকিল ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানী সৈকত থেকে হেঁটে দুঃসাহসিক ‘সি টু সামিট’ যাত্রা শুরু করেন। শুরুতে তিনি চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও মুন্সীগঞ্জ হয়ে ১২ দিনে ঢাকায় পৌঁছান। সেখানে কিছু দিন বিশ্রাম শেষে আবার হাঁটতে শুরু করেন এবং গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে ২৮ মার্চ পঞ্চগড়ে পৌঁছান।
এরপর ২৯ মার্চ তিনি সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেন। ভারতের জলপাইগুড়ি ও দার্জিলিং হয়ে ৩১ মার্চ পৌঁছান নেপালে। দীর্ঘ ১ হাজার ৪০০ কিলোমিটার পথ হেঁটে তিনি ২৯ এপ্রিল এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছান এবং সেখান থেকে শুরু হয় মূল পর্বতারোহণ। শাকিলের এ ঐতিহাসিক অর্জনের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন তার অভিযান সমন্বয়কারীরা।
 এলাকার শিক্ষার্থী   মনিরুল ইসলাম ও সাজ্জাদ হোসেন   বলেন, আমরা শাকিলের জন্য গর্বিত৷ ওর কারণে সারা  দেশ আমাদের এলাকা পরিচিতি এনে দিয়েছে । মানুষ চেষ্টা করলে সব পারে, সেটি শাকিল ভাই প্রমাণ করেছেন।
শাকিলের মা শিরিনা বেগম বলেন, ওর বাবার মৃত্যুর পর সংসারে  অনেক কষ্ট হয়েছে। এভারেস্ট উঠতে চেয়েছে। অনেক কষ্ট করেছি কিন্তু বাধা দেইনি কখনো৷ আজ শাকিলের স্বপ্ন  পূরণ হওয়ায় আমি অনেক খুশি হয়েছি ও আল্লাহর নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি  ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের।

ইকরামুল হাসান শাকিলের পায়ে হেঁটে  এভারেস্ট জয়ে কালিয়াকৈরবাসী উচ্ছ্বসিত  

আপডেট সময় : 11:42:36 am, Tuesday, 20 May 2025