Dhaka , Tuesday, 18 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইল পুলিশের মাদক বিরোধী অভিযান: ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ গ্রেপ্তার ৯ পাইকগাছায় টেকসই মৎস্য উৎপাদনে মতবিনিময় মধুপুরে প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা ঢাকায় নারীদের জন্য বিশেষ বাসসেবা চালু করছে বিআরটিসি প্রশিক্ষণ শেষে খালি হাতে ফিরবেন নারীরা, জানতে পেরেই উদ্যোগ নিলেন মানবিক ডিসি জাহিদ ভাতগ্রাম কে আর এস ইনস্টিটিউশনে জিপিএ-৫ প্রাপ্তদের অভিভাবকদের সংবর্ধনা পরিচ্ছন্ন নগরী হিসেবে কক্সবাজারকে গড়ে তুলতে জনসচেতনতা জরুরি: রামুতে এমপি কাজল কক্সবাজার শহরের আবাসিক হোটেল থেকে ঢাকা মিরপুরের হানিফের মরদেহ উদ্ধার সরাইল উপজেলা প্রেসক্লাবে মতবিনিময় করেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক: এবি পার্টি পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে যা জানালেন মন্ত্রী দুর্গাপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কলমাকান্দায় ৬ দফা দাবিতে উত্তাল সড়ক, দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন নেত্রকোণার দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান জাল পুলিশ ক্লিয়ারেন্স চক্রের রহস্য উদঘাটন, চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে ৪ সদস্য গ্রেফতার মৎস্যসম্পদ রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে  সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী সরাইলে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, জুতায় মিলল মরদেহ রামগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ- ২০২৬ এর উদ্বোধন ও সফল চাষীদের সম্মাননা প্রদান নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত অভিনেত্রী রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেফতার ভারত পাকিস্তান শ্রীলংকাকে ছাড়িয়ে বাংলাদেশের রেকর্ড আল-আকসা প্রাঙ্গণে দেড় শতাধিক ইসরাইলি বসতি স্থাপনকারীদের প্রবেশ আজকের মুদ্রার রেট: ১৬ আগস্ট ২০২৬ এ্যাব চট্টগ্রামের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন রামুতে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সংসদ সদস্য কাজল রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

মধুপুরে প্রাথমিক বিদ্যালয়ের শি’ক্ষিকা লাকী’র আ’ত্মহ’ত্যা’র র’হস্য উ’ন্মো’চন

  • Reporter Name
  • আপডেট সময় : 03:18:05 pm, Thursday, 3 July 2025
  • 154 বার পড়া হয়েছে

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,

টাঙ্গাইলের মধুপুরের কুড়ালিয়া ইউনিয়নের কেউটাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লুৎফুন্নাহার লাকী এর আত্মহত্যার রহস্য উন্মোচিত হয়েছে। তার আত্মহত্যার পিছনের প্রতারক সহকারী শিক্ষক ইবনে মাসুদ। মিথ্যা প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক পরবর্তীতে অন্তঃসত্ত্বা লাকীকে বিয়ে না করার কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে এমন তথ্য লাকীর লেখা একটি ডায়েরিতে পাওয়া গেছে।
লুৎফুন্নাহার লাকী উপজেলার আউশনারা ইউনিয়নের হলুদিয়া গ্রামের আব্দুল লতিফের বড় মেয়ে। লাকী আক্তারের বাবা আব্দুল লতিফের জন্মস্থান উপজেলার কুড়ালিয়া গ্রামে। সে দীর্ঘ প্রায় বিশ বছর যাবত স্বপরিবারে হলুদিয়া গ্রামে বসবাস করেন। এখান থেকেই বেড়ে ওঠা লাকি আক্তার গত ২৪ জুন তার নিজ কক্ষে আত্মহত্যার জন্য কীটনাশক পান করেন।
পরবর্তীতে তাঁকে দ্রুত মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তৃব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনদিন মৃত্যুর সাথে লড়াই করে গত ২৭ জুন তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
তার এ অস্বাভাবিক মৃত্যুর পর বেড়িয়ে আসে চাঞ্চল্যকর অনেক তথ্য। লাকী আক্তারের থাকার কক্ষে পাওয়া যায় একটি ডায়েরি আর সেই ডায়েরি খুলতেই চোখ পড়ে তার লেখা পাঁচটি পাতায় আত্মহত্যার আসল রহস্য। ডায়েরির পাতায় লেখা প্রতিটি শব্দে ছিলো বিষাদের সুর। ২০২৪ সালে প্রশিক্ষনে গিয়ে পরিচয় হয় গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইবনে মাসুদের সাথে। মাসুদ সুকৌশলে অল্প সময়ের মধ্যে সহজসরল লাকি আক্তারকে তার প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। সর্বশেষ দীর্ঘ প্রায় ২বছরের প্রেমের অবৈধ ফসল এসে বাসা বাঁধে লাকির গর্ভে। লোকলজ্জার ভয়ে কোনো উপায়ন্তর না দেখে বিয়ে করার জন্য মাসুদকে অনুরোধ জানায়। বিয়ের কথা শুনে মাসুদের নিজের বিয়ে করা বউয়ের কথা মনে পড়ে যায়। তখন লাকি হয়ে যায় গানের কলি আর টিকটকের নায়িকার নাম।
সর্বশেয লাকি আক্তার এ পৃথিবীতে সম্মান নিয়ে বেঁচে থাকার জন্য ছুটে যান মাসুদের কাছে কিন্তু মাসুদ-সাব জানিয়ে দেন, আমি বিবাহিত কোনো ভাবেই তোমাকে বিয়ে করা সম্ভব নয়।
হতাশ হয়ে বাড়ি ফিরে এসে লাকি তার ডায়েরির পাতায় মাসুদের প্রতারনার ইতিহাস তুলে ধরেন, তিনি লিখেন, পৃথিবীতে মৃত্যু যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। লাকী আক্তার ডায়োরীতে আত্মহত্যার আগ মুহুর্তে লিখেছেন
আজ বিকেল পর্যন্তও বেঁচে থাকার ইচ্ছে মনের গভীর কোণে উঁকি দিয়ে ছিলো কিন্তু তোমার অবজ্ঞার কারণে আজ আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েই ফেললাম।
তুমি জানতে তোমার বাসা থেকে বের হওয়ার পর আমি কোনো দুর্ঘটনা নিশ্চিত ঘটাবো তবুও আমাকে আটকালে না। তুমি চাচ্ছো আমি মরে যাই আর তুমি জগৎ সংসার নিয়ে সুখে থাকবে? আমি এখন পোকা মারার বিষ খাব।
এভাবেই প্রতারক মাসুদের বিরুদ্ধে ডায়েরির পাঁচ পাতায় অভিযোগ লিখে আত্মহত্যার পথ বেছে নিলেন স্কুল শিক্ষিকা লুৎফুন্নাহার লাকি।
আত্মহত্যার প্ররোচনার দায়ে লাকীর আক্তারের বাবা আব্দুল লতিফ ইবনে মাসুদের নামে গত ২৮ জুন মধুপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এবিষয়ে মধুপুর থানা ইনচার্জ এমরানুল কবীর রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিয়ের প্রলোভন দিয়ে মাসুদ শিক্ষিকার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে এবং এক পর্ষায়ে সে গর্ভবতী হলে মাসুদকে বিয়ে করতে বলে কিন্তু সে বিয়ে করতে অপারগতা প্রকাশ করলে শিক্ষিকা লোকলজ্জার ভয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। আত্মহত্যার প্ররোচনায় দায়ে ইবনে মাসুদের নামে মামলা হয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরাইল পুলিশের মাদক বিরোধী অভিযান: ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ গ্রেপ্তার ৯

মধুপুরে প্রাথমিক বিদ্যালয়ের শি’ক্ষিকা লাকী’র আ’ত্মহ’ত্যা’র র’হস্য উ’ন্মো’চন

আপডেট সময় : 03:18:05 pm, Thursday, 3 July 2025