Dhaka , Wednesday, 2 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি নেপাল নিয়ে বিদেশিদের যে অনুরোধ মনীষার আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায় ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া দূর্যোগ মোকাবেলায় প্রতিটি খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছেঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাটুরিয়ায় নারী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক গ্রেফতার পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম বক্তাবলীতে জয়নাল ও তার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধন মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার

আলেমগণ নিজেরাই বি’ভেদ তৈরী করলে ইসলামী ক’ল্যা’ণ রা’ষ্ট্রের সম্ভাবনা পি’ছিয়ে যাবে – ড. আ ফ ম খালিদ হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 03:54:11 pm, Thursday, 3 July 2025
  • 208 বার পড়া হয়েছে

নুর মোহাম্মদ কক্সবাজার,

আলেমগণ নিজেরাই বিভেদ তৈরী করলে বাংলাদেশে ইসলামী কল্যাণমূলক রাষ্ট্রের সম্ভাবনা পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, অনেক রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে। বিভেদ করার সময় নাই। আলেমদেরকে আগামী দিনে জাতির নেতৃত্ব দিতে হবে। সমস্ত হিংসা-বিদ্বেষ, পারস্পরিক ঘৃণা ভুলে সবাইকে একই মঞ্চে আসতে হবে।

বুধবার (২ জুলাই) দুপুরে কক্সবাজার জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) কক্সবাজার ক্যাম্পাসে আয়োজিত “আরবি ভাষা ও ইসলামী সংস্কৃতি বিষয়ক কর্মশালায়” প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ইংরেজি আন্তর্জাতিক ভাষা হলেও আরবি ভাষার বিশ্বব্যাপী সুখ্যাতি রয়েছে। প্রকৃত জ্ঞান ও আরবী ভাষা শিক্ষার মাধ্যমে আগামী দিনে দেশ ও সমাজ গঠনে জামিয়ার ছাত্রদের তৈরি করতে হবে।

উপদেষ্টা বলেন, কক্সবাজারে মসজিদ ভিত্তিক গণশিক্ষার পাশাপাশি ৭১ টি মন্দিরে শিশু শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।

কক্সবাজার জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক সালাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, কোরআন হাদিসের আলোকে, যুগের সাথে তাল মিলিয়ে আলেম- ওলামাদের পৃথিবীকে জানার চেষ্টা করতে হবে। বাংলা, আরবির পাশাপাশি ইংরেজি ভাষা শিক্ষায় মনযোগী হতে হবে। তিনি বলেন, মানব সেবার জন্য অর্থ বড় বিষয় নয়, প্রকৃত মানব সেবার মানসিকতার প্রয়োজন রয়েছে। শুধুমাত্র নীতি বাক্য দিয়ে সমাজ ও দেশ বদলানো যাবেনা। দারিদ্র্য বিমোচন ও মানুষের দূর্যোগে ছুটে যেতে হবে। দেশ ও সমাজকে বদলাতে গেলে উম্মাহর জন্য উপকারী শত সহস্র কাজ করতে হবে।

সভায় বক্তব্য রাখেন, আন্তর্জাতিক ইসলামিক স্কলার, মদিনা বিশ্ববিদ্যালয়ের মদিনা প্রফেসর ও গবেষক ড. যায়েদ বিন মুহাম্মদ, সৌদি প্রশিক্ষক ড. বরিক বিন মুহাম্মদ, ড. সাউদ বিন আবদুল আজিজ, ড. মনছুর বিন আবদুল আজিজ।

অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের শায়খুল হাদিস আবদুল গফুর নদিম। সমাপনী বক্তব্য রাখেন চট্টগ্রাম জামিয়াতুন নুর আল আলামিয়ার পরিচালক আল্লামা ওবাইদুল্লাহ হামযা।

ঢাকাস্থ সৌদি দূতাবাসের তত্বাবধানে জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) সার্বিক সহযোগিতায় জামিয়ার সপ্তাহ ব্যাপী শিক্ষক-শিক্ষার্থীদেরকে আরবি ভাষা ও ইসলামি সংস্কৃতি কর্মশালা প্রশিক্ষণ ও কর্মশালা পরিচালিত হচ্ছে। গত রবিবার বিকেলে সৌদি মেহমানরা কক্সবাজার জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) প্রাঙ্গণে পৌছলে তাদের অভ্যর্থনা জানানো হয়।

প্রশিক্ষণ কোর্স সম্পর্কে হাফেজ মাওলানা সালাহুল ইসলাম জানান, সৌদি দূতাবাসের তত্বাবধানে বিশ্ববিখ্যাত গবেষকগণ আরবী ভাষা ও ইসলামি সাংস্কৃতি বিষয়ে প্রশিক্ষণ দিবেন। যা আরবি ভাষা ও সাহিত্যে বাংলাদেশকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে।

উল্লেখ্য, জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) কক্সবাজার শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার পথ সুগম করার নিমিত্তে বহির্বিশ্বের নানান বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদনে সক্ষম হয়েছে। গত বছর ২৪ জুলাই বিশ্বের অন্যতম ইসলামি শিক্ষাকেন্দ্র মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বিপাক্ষিক সনদের সমতা চুক্তি (মুয়াদালা) সম্পন্ন হয়। যা জামিয়ার ইতিহাসে এক অভূতপূর্ব সাফল্য।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আলেমগণ নিজেরাই বি’ভেদ তৈরী করলে ইসলামী ক’ল্যা’ণ রা’ষ্ট্রের সম্ভাবনা পি’ছিয়ে যাবে – ড. আ ফ ম খালিদ হোসেন

আপডেট সময় : 03:54:11 pm, Thursday, 3 July 2025