Dhaka , Sunday, 7 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শরীয়তপুরে প্রধান শিক্ষক সুজিত কর্মকারের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে ১৪২ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা লালমনিরহাটে বিশ্ব পরিবেশ দিবসের মানববন্ধন: নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও পরিবেশ আইন সংশোধনের দাবি রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু জঙ্গল সলিমপুরের আলিনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারে’র শিক্ষা, স্বপ্ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় গ্রীন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লক্ষ গাছ:- মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, গ্রাম পুরুষ শূন্য, গ্রেফতার ২ দুই দশকের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী পাচ্ছে দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের বাকি ৪ দিন : ভাইদের গোলের কীর্তি ব্যাংক সংস্কারে রাজনৈতিক সুশাসন জরুরি : তথ্যমন্ত্রী বিএসএফের ‘মানসিক ভারসাম্যহীন’ যুবককে পুশ ইনের চেষ্টা উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পাল্টাপাল্টি অগ্নিসংযোগ, আহত ৬ রামগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার দালালের খপ্পরে নিঃস্ব হয়ে রামগঞ্জের মনু মাস্টারের করুণ মৃত্যু অর্থমন্ত্রীর প্রতিশ্রুতিতে পতেঙ্গায় টানেল দিয়ে ওয়াসার পানি, ৬৩ বছর পর পতেঙ্গায় পানি, ৩ লাখ মানুষের স্বস্তি পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, প্রচার ও পরিচ্ছন্নতা অভিযান চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, নিউমার্কেট থেকে সদরঘাট পর্যন্ত প্রায় ২০০ অবৈধ দোকান উচ্ছেদ কুড়িগ্রামে পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ-ছাত্রলীগ নেতাসহ ৯ জন গ্রেপ্তার রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন জামায়াতের আমিরের পিতা হাছান আলীর ইন্তেকাল ছাত্রলীগের ঝটিকা মিছিলের পরেই লালমনিরহাটে পুলিশের সাঁড়াশি অভিযান: যুবলীগ সভাপতি মোতালেবসহ ১৫ নেতাকর্মী জেলহাজতে চমেক হাসপাতালের ২৪ সদস্য বিশিষ্ট নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ ঘোষণায় চট্টগ্রামে স্বাগত মিছিল রূপগঞ্জে পুলিশের সামনেই এনসিপির নেতা কর্মীদের উপর বিএনপির হামলা আহত- ১০ বিক্ষোভ করছে ‘ককরোচ জনতা পার্টি’, দেশে ফিরলেন পার্টির প্রতিষ্ঠাতা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

গাজীপুরে যুবকের গলাকাটা লাশ – উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় : 04:28:55 pm, Sunday, 7 May 2023
  • 341 বার পড়া হয়েছে

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় তালাবদ্ধ ঘর থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে বাঘের বাজার এলাকার ভাড়া বাড়ি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক আশরাফুল আলম (৩৩) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কানুহারী (করাচাপুর) গ্রামের ওমর ফারুকের ছেলে। টঙ্গীতে বসবাস করতেন আশরাফুল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ওমর ফারুক স্ত্রীকে নিয়ে বাঘের বাজার এলাকার হযরত আলীর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় প্যানটাক্স পোশাক কারখানায় নিরাপত্তা প্রহরীর চাকরি করতেন। তার ছেলে আশরাফুল আলম টঙ্গী এলাকায় থাকতেন। আশরাফুল নেশাগ্রস্ত ছিলেন। টঙ্গী থেকে প্রায়ই বাঘের বাজারে বাবা-মার কাছে এসে টাকা চাইতেন আশরাফুল। টাকা না দিলে বাবা-মাকে মারধর করতেন। শুক্রবার বাঘের বাজারে বাবার ভাড়া বাসায় যান আশরাফুল। এসময় টাকার জন্য তার মাকে মারধর করেন। শনিবার সকাল থেকে তাদের ঘর তালা দেওয়া ছিল। সন্ধ্যা হলেও তারা না আসায় আশেপাশের লোকজনের সন্দেহ হয়। পরে তারা স্থানীয় ইউপি সদস্য ও জয়দেবপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় আশরাফুলের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। ঘটনাস্থল থেকে একটি চাপাতিও উদ্ধার করা হয়েছে।
ঘটনার পর থেকে আশরাফুলের বাবা মা পলাতক রয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলের অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ তার বাবা-মা। এ ঘটনায় জড়িত থাকতে পারেন তারা।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

শরীয়তপুরে প্রধান শিক্ষক সুজিত কর্মকারের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গাজীপুরে যুবকের গলাকাটা লাশ – উদ্ধার

আপডেট সময় : 04:28:55 pm, Sunday, 7 May 2023