Dhaka , Monday, 25 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় লস্কর ও চাঁদখালী ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার দুই বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের অভিযানে হেরোইন ও গাঁজাসহ- চারজন গ্রেফতার। খুলনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত: পাইকগাছার ওয়াসিউজ্জামান চৌধুরী ফরিদপুরের চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু রাতের আঁধারে পদ্মার পাড় খনন মাটি পাচার, ঝুঁকিতে চরভদ্রাসনের রাস্তাঘাট ও ব্লক বাঁধ চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণকালে মেয়র ডা. শাহাদাত হোসেন মধুপুরে মোবাইলের দোকানে চুরি, নগদ টাকা ও মোবাইলসহ তিন লাখ টাকার মালামাল লুট লাল্দিমনিরহাটের আদিতমারীতে গৃহবধূকে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ মোংলায় রামিসা হত্যার বিচার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নোয়াখালীতে হামের উপসর্গে শিশুর মৃত্যু হাতিয়ায় ডাকাতের আস্তানায় অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার রূপগঞ্জে ইয়াবা-বিদেশি মদসহ ৩ মাদক কারবারি গ্রেফতার উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণকারীদের নিয়ে র‌্যাব-৭’র বিশেষ আয়োজন, উপর সামগ্রী বিতরণ ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে উদ্বিগ্ন, ট্রাম্পকে যা বললেন নেতানিয়াহু পাসপোর্টে ‘একসেপ্ট ইসরাইল’ ফেরাসহ যেসব পরিবর্তন আসছে স্ত্রীকে বাবার বাড়ি থেকে এনে কুপিয়ে হত্যা বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ কাজে দেবে : জ্যোতি ঈদযাত্রায় স্বস্তিতে ঘরে ফিরছেন যাত্রীরা, বাড়ছে বিশেষ ট্রেন ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রামুর কাউয়ারখোপে ভিজিএফ চাউল বিতরণ চন্দনাইশের গর্ব আফনান হায়াত নুহা সুস্থ জীবন, সুন্দর দেশ—মাদকমুক্ত হোক বাংলাদেশ” স্লোগানে, রূপগঞ্জে “নিরাপদ আগামী”র উদ্যোগে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল গরু বাজারে গিয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন রাষ্ট্র সংস্কারের বদলে ভাগ-বাটোয়ারার রাজনীতিতে ব্যস্ত বিএনপি: ঝালকাঠিতে মিয়া গোলাম পরওয়ার

কক্সবাজারে র‌্যাব পরিচয়ে ধর্ষণ ও ছিনতাই – দুই প্রতারক আটক।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:18:59 am, Monday, 14 August 2023
  • 350 বার পড়া হয়েছে

কক্সবাজারে র‌্যাব পরিচয়ে ধর্ষণ ও ছিনতাই - দুই প্রতারক আটক।।

তৌহিদ বেলাল।।

কক্সবাজারে ধর্ষণ ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত দুই ভুয়া র‌্যাবকে আটক করেছে র‌্যাব-১৫। রবিবার (১৩ আগস্ট) বিকেলে র‌্যাব-১৫ এর মিডিয়া সেলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আটককৃতরা হল- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার চৌধুরী পাড়ার ইউসুফের ছেলে জাহিদ হাসান ও চকনাধড়া পাড়ার আব্দুল লতিফের ছেলে সানোয়ার হাসান। শনিবার (১২ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় রাজা গেস্ট হাউজ থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব জানিয়েছে, মো. ফজল করিম নামে এক ব্যক্তি সুগন্ধা বিচ থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে নিজ বাসায় ফেরার পথে বাস টার্মিনালের অদূরে যানবাহন থেকে পৌর টোল আদায়কারী টোল আদায়ের লক্ষ্যে অটোরিকশাটি থামানো হয়। এ সময় ভুয়া র‌্যাব সদস্য পরিচয়দানকারী দুজন ব্যক্তি মোটরসাইকেলযোগে সেখানে হাজির হয়। হেড লাইটের উপরে র‌্যাব মনোগ্রাম লাগানো মোটরসাইকেলে আগত দুজনের মধ্যে একজন র‌্যাবের লোগো সম্বলিত টি-শার্ট পরা ছিল। তারা নিজেদের র‌্যাবের সদস্য পরিচয় দিয়ে অটোরিকশা যাত্রী ফজল করিমের কাছ থেকে নগদ ৯ হাজার টাকা, একটি ‘আইফোন-১১’ ও একটি রেডমি নোট ৮ প্রো স্মার্টফোন ছিনিয়ে নেয়।

র‌্যাব আরও জানায়, আটককৃতরা রাজা গেস্ট হাউজের একটি কক্ষে অবস্থানরত রাঙামাটি জেলা থেকে আগত এক পর্যটককে নিজেদের র‌্যাব পরিচয় দেয়। ওই পর্যটককে পরিচয় ও অন্যান্য বিষয়াদি জিজ্ঞাসাবাদের অজুহাতে তাকে পালাক্রমে ধর্ষণ করে।

ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে র‍্যাবের একটি দল ওই গেস্ট হাউজ থেকে অপরাধীদের আটক করে। এ সময় আটককৃতদের কাছ থেকে ছিনতাইকৃত জিনিসপত্র ও ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম বলেন, জিজ্ঞাসাবাদে আটককৃত ছিনতাইকারীরা উক্ত ঘটনাগুলোর সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি প্রদান করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় লস্কর ও চাঁদখালী ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ

কক্সবাজারে র‌্যাব পরিচয়ে ধর্ষণ ও ছিনতাই – দুই প্রতারক আটক।।

আপডেট সময় : 10:18:59 am, Monday, 14 August 2023