Dhaka , Saturday, 11 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নতুন সিনেমার প্রচারে কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জয়া আহসান দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা সরাইল থানাপুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৬ জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, জুলাইয়ের পরেও ভোট চুরি হয়েছে: নোয়াখালীতে হাসনাত আব্দুল্লাহ নোয়াখালীতে মাদকবিরোধী গণসমাবেশ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে ইউএনও মোঃ জুবায়ের হোসেনকে বিদায় সংবর্ধনা পাইকগাছায় সড়ক নির্মাণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ; ইউএনওর কাছে আবেদন রাজধানীর পরিবহনে বড় রদবদল: সায়েদাবাদে থাকবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস কাঁচপুরে সীতাকুণ্ডের শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ড রায় “আজকের গৃহীত ছোট ছোট সচেতন পদক্ষেপই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবীর নিশ্চয়তা:- ড. মোঃ জিয়াউদ্দিন কুতুবপুরে জনি হত্যা: বাকি আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাঘে ধরলে ছাড়ে, কিন্তু আমি ধরলে ছাড়ি না, সাংবাদিকদের বিএনপি নেতার হুমকি ঢাকা-সিলেট মহাসড়কে যানজট, যতবিপর্যয় বৃষ্টির পানি অসুস্থ গ্রাম পুলিশ রনি দেব পাশে মনসুরনগর ইউনিয়ন পরিষদ, চিকিৎসা সহায়তায় ৩০ হাজার টাকা প্রদান সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি: প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্বকাপের একটি টিকিট প্যাকেজ প্রায় ৫০ কোটি, মুহূর্তেই সোল্ড আউট রেকর্ডভাঙা মেসির সঙ্গে ফোনকলে যা বললেন ক্লোসা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখী মানুষের পাশে সবসময় আছেন, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে :- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এ আই দিয়ে এমপির ভুয়া ছবি প্রকাশ করায় রামগঞ্জে বিএনপি’র প্রতিবাদ সভা খুলনায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের মাঝে সরকারি অনুদান প্রদান দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন দক্ষিণ মিঠাছড়ির পানিবন্দি এলাকা পরিদর্শনে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত রামুর খুনিয়াপালং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিপুল পরিমান নেশাজাতীয় স্ক্যাপ সিরাপসহ ১ জন গ্রেপ্তার, ট্রাক ও অটোরিক্সা জব্দ পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ

ইসরাইলি বোমা হামলায় লেবাননে- নিহত দিপালীর লাশ নিজ বাড়ীতে- জানাজা শেষে দাফন সম্পন্ন।

  • Reporter Name
  • আপডেট সময় : 07:00:09 pm, Friday, 8 May 2026
  • 32 বার পড়া হয়েছে

আহম্মেদ আল ইভান,

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার লেবানন প্রবাসী দিপালী আক্তার (৩৪) ইসরাইলী বোমা হামলায় নিহত হওয়ার এক মাস পর শুক্রবার সকালে তার লাশ বাড়ীতে এনে দাফন করা হয়েছে। নিহতের লাশ বাড়ীতে আনার পর উক্ত পরিবারে শোকের মাতম চলছে। এর আগে গত ৮ এপ্রিল ইসরাইলী ভয়াবহ বোমা হামলায় দিপালী আক্তার লেবাননের রাজধানী বৈরুতে নিহত হন। নিহত দিপালী আক্তার চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পূর্ব চরশালেপুর গ্রামের শেখ মোফাজ্জলের মেয়ে। শুক্রবার সকাল ১০ টায় নিহতের গ্রামের বাড়ীর মুন্সির চর বাজারে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে বাড়ির অদুরে তাদের জমিতে দাফন করা হয়।

তার নামাজে জানাযায় অংশ নেন চরভদ্রাসন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যায়েদ হোসাইন, ফরিদপুর প্রবাসী কল্যান সেন্টারের সহকারী পরিচালক আশিক ছিদ্দিকী, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ জনতা। এ সময় ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম নিহতের পিতার সাথে মুঠোফোনে কথা বলে তাকে সান্তনা দেন এবং উক্ত পরিবারে সর্ব প্রকার সহায়তার আশ্বাস দেন।

জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টায় নিহত দিপালী আক্তারের লাশ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামে। পরে সেখান থেকে শুক্রবার সকাল ৮.৩০ এ তার লাশ গ্রামের বাড়ীতে এসে পৌঁছায়। এ সময় নিহতের বাড়ীতে শোকের মাতম নেমে আসে। নিহত দিপালীর পরিবারে দুই ভাই, তিন বোন ও বৃদ্ধ পিতা রয়েছেন। বোনদের মধ্যে দিপালী আক্তার ছিলেন মেজ। দিপালীর মাতা রোজিনা খাতুন পাঁচ বছর আগে আকস্মিক বজ্রপাতের আঘাতে মারা যায় এরপর থেকে দিপালী আক্তার লেবানন দেশের রাজধানী বৈরুতে গিয়ে গৃহকর্মীর কাজ করে নিজ পরিবারের ব্যায় ভার মিটিয়ে আসছিল। পরিবারের দেন্যতার কারনে দিপালী আক্তার নিজের জীবন যৌবন বিসর্জন দিয়ে বিয়েও করেননি।

আরও জানা যায়, দিপালী আক্তার গত পাঁচ বছর ধরে লেবাননে গৃহকর্মী হিসেবে চাকুরী করে আসছিল। গত ৮ এপ্রিল উক্ত নারী তার মালিকের (কফিলের) পরিবারের সাথে লেবাননের রাজধানী বৈরুতে অবস্থান করছিল। এ সময় বৈরুতে ভয়াবহ ইসরাইলী এয়ার ষ্ট্রাইক হামলা হয়। এ হামলায় উপজেলার উক্ত নারী সহ কফিলের পরিবারের সাত সদস্য নিহত হয়। পরে নিহত দিপালীর মরদেহ লেবাননের রাজধানী বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়। সেখান থেকে ফরিদপুর ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যান সেন্টার দুতাবাসের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের নিজ খরচে দিপালী আক্তারের লাশ বাড়ীতে পৌঁছান।

এ ব্যপারে ফরিদপুর প্রবাসী কল্যান সেন্টারের সহকারী পরিচালক আশিক ছিদ্দিকী বলেন,“ প্রায় এক সাম আগে লেবাননে ভয়াবহ বোম হামলায় দিপালীর আক্তারের মৃত্যুর খবর পেয়ে আমরা সব সময় পরিবারটির সাথে যোগাযোগ রেখেছি। নিহতের লাশ দেশে ফিরিয়ে আনার ব্যাবস্থা করেছি। আমরা লাশের পরিবহন খরচও বহন করেছি এবং পরবর্তিতে নিহতের পরিবারকে আরও তিন লক্ষ টাকা অনুদান দেওয়া হবে”।

নিহত দিপালীর বৃদ্ধ পিতা শেখ মোফাজ্জল (৭০) বলেন, “ সংসারে একমাত্র উপার্জনক্ষম মেয়েকে হারিয়ে পাগলের মতো হয়ে গিয়েছিলাম। এখন তার লাশটা কাছে পেয়ে একটু ভালো লাগছে”। দিপালী আক্তারের আরেক বোন লাইজু আক্তার আহাজারী করে বলেন, “আপায় আমাগো খাওয়াতে পড়াতে যাইয়্যা জীবন দিয়ে দিলো। এখন শুধু তার স্মৃতিটুকু লইয়্যা বাইচ্যা থাকুন লাগবো। আপনারা আমার বইনের লাইগ্যা দোয়া কইরেন”।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খামেনিকে উৎসর্গ করে আদনান সামির ৪ গান

ইসরাইলি বোমা হামলায় লেবাননে- নিহত দিপালীর লাশ নিজ বাড়ীতে- জানাজা শেষে দাফন সম্পন্ন।

আপডেট সময় : 07:00:09 pm, Friday, 8 May 2026