Dhaka , Wednesday, 18 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
​সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের মোটরসাইকেল র‍্যালি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নাশকতার অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে:- বেলায়েত হোসেন বুলু বরিশালসহ বিভাগের চার জেলায় যুবদলের আংশিক কমিটি : টাকার বিনিময়ে নেতৃত্ব বাছাইয়ের অভিযোগ আদালত প্রাঙ্গণের সেই ঘটনায় নিজের সাফাই গেয়ে যা বললেন পরীমনি রাওয়ালপিন্ডি টেস্টে বোলারদের দাপট, চালকের আসনে পাকিস্তান ১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ ব্যবসা সহজীকরণ ও রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইল বাংলাদেশ আওয়ামী লীগ ফাঁদে পড়ল? পেকুয়ায় ৭ হাজার ৬৮৪ পিস ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ; শিবসা নদীতে অবমুক্ত চট্টগ্রামে একাধিক চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি আরমান গ্রেপ্তার দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ১১ শিক্ষার্থীকে সংবর্ধনা কাউখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত: পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদানের ওপর গুরুত্বারোপ ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা: বাণিজ্যমন্ত্রী জাল নোট চেনার কৌশল শেখাতে নোয়াখালীতে কর্মশালা সরাইলে মরহুম মোশাররফ হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর অনুষ্ঠিত মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন যাত্রীসেবা বাড়াতে চট্টগ্রাম–নাজিরহাট রেল লাইনে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল বন্দর থানার অভিযানে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চকরিয়ায় কয়লার আগুনে পুড়ে কিশোরের মৃত্যু, দগ্ধ ভাই শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ করাতে ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ অধিক্ষেত্র রক্ষায় সোচ্চার নেত্রকোনার নিকাহ রেজিস্ট্রাররা, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কালিয়াকৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী-লীগ সভাপতি আব্দুল আলীম গ্রেপ্তার সাংবাদিক আল আমিনকে হত্যার হুমকি, জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ‘ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন’ আয়ের হিসাবে রোনালদোর ধারেকাছেও নেই মেসি যে কারণে টেলিগ্রাম নিষিদ্ধ করল জর্ডান-ইরাক দুবাইয়ে স্বর্ণের দামে স্বস্তি! বাংলাদেশের সঙ্গে ভরিতে ব্যবধান কত? বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট-২০২৬

ইবি উপ-উপাচার্যের নাম্বার সম্বলিত হোয়াটসঅ্যাপের ‘চ্যাট ভাইরাল’, থানায় জিডি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:49:37 pm, Tuesday, 12 March 2024
  • 367 বার পড়া হয়েছে

ইবি উপ-উপাচার্যের নাম্বার সম্বলিত হোয়াটসঅ্যাপের ‘চ্যাট ভাইরাল’, থানায় জিডি।।

ইবি প্রতিনিধি।।

মালি নিয়োগ নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমানের মোবাইল নাম্বার সম্বলিত হোয়াটসঅ্যাপে কথোপকথনের একাধিক স্ক্রিনশট ফেইসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ইবি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। গত সোমবার উপ-উপাচার্যের পক্ষে তার একান্ত সচিব সোহেল রানা এ জিডি (জিডি নং: ৪৪৪) করেন। ইবি থানার অফিসার ইনচার্জ মামুন রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

জিডিতে বলা হয়, গত ১০মার্চ রাত ১১টায় ইবি ভাইরাল নিউজ নামক অজ্ঞাতনামা ফেসবুক আইডি থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্যকে জড়িয়ে (মালী নিয়োগ নিয়ে প্রো ভিসি খাম্বা মাহবুবুর রহমানের সাথে তার ঘনিষ্ট চন্দনের কথোপকথন ফাঁস। রশিদের চাকুরি শিওর করেছেন প্রো-ভিসি খাম্বা মাহবুব-শীর্ষক) একটি মিথ্যা স্ট্যাটাস দেয়। উক্ত বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখতে পেয়ে অজ্ঞাতনামা ফেসবুক আইডির সম্পর্কে এবং এরূপ মিথ্যা স্ট্যাটাসের বিষয়ে জানার চেষ্টা করে ব্যর্থ হই। এমতাবস্থায় উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডাইরীভুক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গত রোববার রাতে উপ-উপাচার্যের মোবাইল নাম্বার (০১৭১১০০৭১৯২) সম্বলিত হোয়াটসঅ্যাপে কথোপকথনের তিনটি স্ক্রিনশট সংযুক্ত করে পোস্টটি করা হয়। স্ক্রিনশটগুলো রশিদ নামে এক নিয়োগপ্রার্থীকে মালি পদে নিয়োগ দিতে অর্থ লেনদেনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্ট্রার চন্দন কুমার দাসের সাথে উপ-উপাচার্যের কথোপকথন বলে পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়। ভাইরাল হওয়া স্ক্রিনশটগলোতে দেখা যায় নিয়োগের বিষয়ে আপডেট জানতে চেয়ে উপ-উপাচার্যকে মেসেজ দেওয়া হয়। তখন উপ-উপাচার্য তাকে চন্দন বলে সম্বোধন করে এ বিষয়ে পরবর্তীতে জানাবেন বলে জানান। তখন প্রতিউত্তরে চন্দন লিখেন ‘ওকে স্যার, আই এম ওয়েইটিং ইউর কনফার্মেশন। স্যার রশিদ আমার কাছে ৮ দিয়ে গেছে। প্লিজ একটু দেখেন স্যার।’ তখন উপ-উপাচার্য তার সাধ্যমতো চেষ্টা করছেন বলে মেসেজ দেন। এর প্রায় আড়াই ঘন্টা পর রশিদের চাকরি নিশ্চিতের কথা জানিয়ে পুনরায় চন্দনকে মেসেজে লিখেন ‘রশিদ ডান। ডোন্ট ওরি। ভিসি প্রবলেম করতেছিলো। বাট এভরিথিং ওকে নাও।’ এছাড়াও অর্থের পরিমাণ বাড়াতে রশিদকে বলার জন্য চন্দনকে মেসেজ দেন তিনি। এবং বাড়ানোর বিষয়টা খেয়াল রাখতে পরবর্তীতে আবারও মেসেজ দেওয়া হয়। জবাবে চন্দন লিখেন, ‘আমি বলেছি স্যার। আফটার জয়েনিং ২ দিতে চেয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে চন্দন কুমার দাস বলেন, স্ক্রিনশটগুলো আমি দেখেছি। এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক। এ বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করছি আইনশৃঙ্খলা বাহিনী ভালোভাবে বিষয়টি বিশ্লেষণ করে একটি সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, এ নিয়ে ইতোমধ্যে থানায় জিডি করা হয়েছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

​সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের মোটরসাইকেল র‍্যালি

ইবি উপ-উপাচার্যের নাম্বার সম্বলিত হোয়াটসঅ্যাপের ‘চ্যাট ভাইরাল’, থানায় জিডি।।

আপডেট সময় : 03:49:37 pm, Tuesday, 12 March 2024