Dhaka , Sunday, 29 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
স্বর্ণের চেয়েও রূপার দাম বেশি কমেছে বাংলাদেশকে নিজেদের প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার আপিল শুনানি মঙ্গলবার তারাবো পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাল সংস্কার কর্মসূচি উদ্বোধন ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন রাউজানে অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার ১ চরভদ্রাসনে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১ জন গ্রেফতার – আদালতে প্রেরণ। পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে বেকারি কারখানায় হামলা-লুটপাটের অভিযোগ, সংবাদ সম্মেলন এসআরবির অভিযানে ৩ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ আটক ১ রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে রূপসী খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু ইনানীতে ফের বিস্ফোরণ, দগ্ধ বাপেক্সের ৭ কর্মকর্তা-কর্মচারী মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫ ১৭ বছরে এক মাদরাসায় হাজার হাফেজ রামুতে দারুল কুরআন নূরানী একাডেমীর দশম বর্ষপূর্তি উদযাপন পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৬ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা, সিলগালা মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, নেতৃত্বে খন্দকার মোতালিব হোসেন কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৯ ​মতলব উত্তরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, পুলিশের অভিযান অব্যাহত সিলেট সি‌টি’র সড়ক উন্নয়ন ও নির্মাণের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার: মন্ত্রী মুক্তাদির কার্নিভালের নামে শৈবাল বিচের পুরোনো সড়ক বন্ধ, ক্ষুব্ধ স্থানীয় ও পর্যটকরা নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রূপগঞ্জে দীপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলিউডে শাবনূর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো আসন পুনর্বিন্যাসে অনড় বিরোধীরা, রাহুলের কড়া বার্তা চামড়া খাতে নতুন সংগঠনের আত্মপ্রকাশ অন্যায়ের বিরুদ্ধে হয়েছিল জুলাই, অমানবিকতার বিরুদ্ধেও: তাজনূভা জাবীন মতলব উত্তরে ‘নিশ্চিত্তপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর দ্বিতীয় মেগা সেমিফাইনাল অনুষ্ঠিত

ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:27:42 pm, Sunday, 29 November 2026
  • 4 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, সকল ষড়যন্ত্র, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজপথে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরা অতীতেও রাজপথে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতি মোকাবেলায় রাজপথে থাকবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে হবে।

তিনি রবিবার (২৯ নভেম্বর) দুপুরে নগরীর সিরাজুদ্দৌলা রোডের দিদার মার্কেট চত্বরে
নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে তৃণমূলের নেতাকর্মীদের আন্দোলন সংগ্রাম আমি কাছ থেকে দেখেছি। অনেক নেতাকর্মী মিথ্যা মামলা, হামলা ও গুমের শিকার হয়েছেন। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তাঁরা রাজপথ ছেড়ে যাননি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে মাথানত করেননি, বরং কারাবরণ করেছেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের নেতাকর্মীরাও নির্যাতন নিপীড়ন সহ্য করে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছেন।

ডা. শাহাদাত বলেন, আজকের এই কর্মসূচিতে তৃণমূলের নেতাকর্মীরা সক্রিয় ও সংগঠিত ভূমিকা রেখেছে। আমি পুরো শহর ঘুরে এখানে এসেছি। আন্দোলন সংগ্রামের কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, বোমাবাজি ও নাশকতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। দেশের মানুষের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় যেকোনো অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ছোট ছোট মাসুম শিশুসহ নিরীহ মানুষের ওপর সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে কোনো ধরনের আপস করা যাবে না।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আড়াল করে বা অন্যের ওপর দায় চাপিয়ে পার পাওয়ার সুযোগ নেই। যারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত রয়েছে। দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে হবে। কোনো ষড়যন্ত্র যেন আমাদের ঐক্য নষ্ট করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। ইনশাআল্লাহ, ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, অতীতের ত্যাগ, সংগ্রাম ও সহযোদ্ধাদের অবদান ভুলে গেলে চলবে না। যারা দলের জন্য নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, তাঁদের স্মরণ করতে হবে এবং তাঁদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের পথচলা আরও সুসংগঠিত করতে হবে।

বিক্ষোভ সমাবেশ শেষে ডা. শাহাদাত হোসেন নেতৃত্বে প্রতিবাদ মিছিল দিদার মার্কেটের সামনে থেকে শুরু হয়ে চন্দনপুরা, নবাব সিরাজউদ্দৌলা রেড় হয়ে প্যারেড মাঠের সামনে গিয়ে শেষ হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, মহানগর বিএনপি নেতা সালাউদ্দিন কায়সার লাবু, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইদ্রিস আলী, ইউনুছ চৌধুরী হাকিম, জাকির হোসেন, ফরিদুল হক লিটন, ওয়ার্ড বিএনপির এস এম মুফিজ উল্লাহ, হাজী মোহাম্মদ ইমরান উদ্দিন, মহিউদ্দিন মিজান, মনজুর কাদের, জাহেদুল হক জাকু, আরিফুল হক ডিউক, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক একরামুল হক ছোট্ট, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, অঙ্গসংগঠনের নেতা গোলজার হোসেন, লিয়াকত আলী, আবদুল জলিল, আলিফ উদ্দিন রুবেল, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, এন মোহাম্মদ রিমন, নিয়াজ মোরশেদ, সালাউদ্দিন কাদের আসাদ, মোবারক বিন নাহিদ, এম এইচ টিটু সহ বিএনপি যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্বর্ণের চেয়েও রূপার দাম বেশি কমেছে

ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : 07:27:42 pm, Sunday, 29 November 2026