Dhaka , Saturday, 28 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলিউডে শাবনূর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো আসন পুনর্বিন্যাসে অনড় বিরোধীরা, রাহুলের কড়া বার্তা চামড়া খাতে নতুন সংগঠনের আত্মপ্রকাশ অন্যায়ের বিরুদ্ধে হয়েছিল জুলাই, অমানবিকতার বিরুদ্ধেও: তাজনূভা জাবীন মতলব উত্তরে ‘নিশ্চিত্তপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর দ্বিতীয় মেগা সেমিফাইনাল অনুষ্ঠিত নেত্রকোণার দুর্গাপুরে সিপিবি নারী সেলের সম্মেলন অনুষ্ঠিত আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে চরভদ্রাসন উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল এক বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে ডায়ালাইসিস সেবা মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভা \ বিক্ষোভ পাখির অবাধ বিচরণে মুগ্ধতা ছড়াচ্ছে পাইকগাছার ফ্যান্টাসী গার্ডেন কক্সবাজারে নিরাপত্তা জোরদারে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন মলমূত্র ও আবর্জনায় দূষিত আলিয়ার মাঠ, হারাচ্ছে খেলাধুলার উপযোগিতা দীঘিনালার দুর্গম শীলছড়িতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ মোটরসাইকেলের সিটের নিচে ও পেটে ইয়াবার চালান, চট্টগ্রামে ২১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ আটক ২ রামগঞ্জের লামনগর একাডেমীর আঞ্চলিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রামগঞ্জ থানার ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি, অডিও ভাইরাল জেলে সম্প্রদায়ের ভাগ্য বদলাবে এই শিশুরাই: চট্টগ্রামের ডিসি রূপগঞ্জে গুলিভর্তি দুটি পেনগানসহ যুবক গ্রেপ্তার মধ্যনগরে দুই গ্রামের সংঘর্ষে আহত অন্তত ৩০ জন সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই: মন্ত্রী ফকির মাহবুব আনাম রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বাসে দুর্বৃত্তদের আগুন বর্ণাঢ্য আয়োজনে বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮ বছর পূর্তি উদযাপন টাংগাইল মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তিতে, পুনর্মিলনী অনুষ্ঠিত ঝালকাঠিতে জনসমর্থনে শুক্তাগড় ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন এমপি জামাল চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা পাইকগাছায় বাঁশ-বেতের পণ্য বিক্রি করে জীবিকা চলে গোষ্ঠ দাসসহ শতাধিক পরিবারের

আসন পুনর্বিন্যাসে অনড় বিরোধীরা, রাহুলের কড়া বার্তা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:41:33 pm, Saturday, 28 November 2026
  • 11 বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক,

ভারতের লোকসভার আসন পুনর্বিন্যাস বা নির্বাচনী এলাকার সীমানা নতুন করে নির্ধারণের সরকারি উদ্যোগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিরোধী দলগুলো। আগামী ৩০ নভেম্বর শুরু হতে যাওয়া পার্লামেন্টের বিশেষ অধিবেশনে এ নিয়ে বড় ধরনের রাজনৈতিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) কংগ্রেসের পার্লামেন্টারি কৌশল নির্ধারণ কমিটির বৈঠকে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী স্পষ্ট করে বলেন, পার্লামেন্টে সংখ্যা কম থাকলেও প্রস্তাবিত বিলের বিরোধিতা অব্যাহত থাকবে। তার অভিযোগ, বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থেই এ উদ্যোগ নিয়েছে।

বৈঠক শেষে কংগ্রেস সংসদ সদস্য গৌরব গগৈ জানান, লোকসভার বর্তমান আসনসংখ্যা অপরিবর্তিত রেখেই নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের পক্ষে তারা। তার অভিযোগ, নারী সংরক্ষণ কার্যকরের জন্য সীমানা পুনর্বিন্যাসের প্রয়োজন নেই। বরং এ উদ্যোগের আড়ালে সরকার ভোটারদের নির্বাচনী এলাকা নির্ধারণে প্রভাব বিস্তার করতে চাইছে এবং নির্বাচন কমিশনকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।

অন্যদিকে, শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা সব রাজ্যে সমান হারে লোকসভার আসন ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এতে মোট আসন বেড়ে ৮৫০ হতে পারে। পাশাপাশি ২০৫১ সাল পর্যন্ত রাজ্যগুলোর মধ্যে আসনের অনুপাত অপরিবর্তিত রাখার প্রস্তাব রয়েছে।

এর আগে গত এপ্রিল মাসে জনগণনার শর্তে আনা সংবিধানের ১৩১তম সংশোধনী বিল বিরোধীদের আপত্তিতে আটকে যায়। নতুন প্রস্তাবে বিরোধীদের আপত্তি কতটা সামাল দেওয়া সম্ভব হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আসন পুনর্বিন্যাসে অনড় বিরোধীরা, রাহুলের কড়া বার্তা

আপডেট সময় : 08:41:33 pm, Saturday, 28 November 2026