Dhaka , Tuesday, 24 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় পুশবিরোধী অভিযান; ৪ চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা বায়েজিদে নাশকতার ষড়যন্ত্র: মহিউদ্দীন ও ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা পাইকগাছা থানার ওসির সঙ্গে মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে ৩ জন নিহত, আহত ২ ঈদগাঁওয়ের কালিরছড়ায় প্রশাসনের অভিযান: জব্দ ২ লাখ ঘনফুট অবৈধ বালু, উন্মুক্ত নিলামে বিক্রি ধর্মপাশার বৌলাম গ্রামে চীনা যুবককে বিয়ে করলেন কুশবু বেগম দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন প্রায় এক হাজার রোগী দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৭৯ বোতল ভারতীয় মদ জব্দ সন্তানদের সঠিক পরিচর্যাই উন্নত জাতি গঠনের মূল ভিত্তি: ডেপুটি স্পিকার মধুপুরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ১১ ডিসেম্বর শুরু হচ্ছে ‘গোল হান্টার নাইট ফুটবল টুর্নামেন্ট’ সিজন-২, চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা রামুর ইয়াবাকারবারী কচ্ছপিয়ার মনির আহম্মেদ ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা নিয়ে আটক সাতকানিয়ায় এসআরবি-১৫-এর বিশেষ অভিযান, হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মো. ফারুক গ্রেপ্তার ৪৪ তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের চট্টগ্রাম রেঞ্জে স্টাডি ট্যুর উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার ঈদগাঁওয়ে দুই সন্তানের জননী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ভান্ডারিয়ায় বাসে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে কাউখালীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নেত্রকোনার পূর্বধলায় মধ্যরাতের পুলিশি অভিযান, সাবেক ভাইস চেয়ারম্যানসহ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল শ্রীপুরে কুমার নদের ভাঙনে বিলীন হওয়ার শঙ্কায় পাবলিক টয়লেট খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আব্দুল আউয়াল কবির ডিসি জাহিদের উদ্যোগের প্রশংসা ফরেন সার্ভিস একাডেমির ডিজির দেশের প্রথম বিশ্বসুন্দরী এখন কোথায় ৯১ রানেই অলআউট বাংলাদেশ ‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে মেটার সতর্কবার্তা মজুরি নিয়ে মালিক-শ্রমিক ঐকমত্য হয়নি, আবারও বসবে বোর্ড ধরলা নদী সংরক্ষণে স্থানীয় মতামত ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ তিন্দুর সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল মধুপুরের বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ পাইকগাছায় নবাগত এসিল্যান্ড অনিক এর যোগদান

বায়েজিদে নাশকতার ষড়যন্ত্র: মহিউদ্দীন ও ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • আপডেট সময় : 04:01:43 pm, Tuesday, 24 November 2026
  • 2 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় নাশকতা, অগ্নিসংযোগ ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু মোহাম্মদ মহিউদ্দীন এবং তার অন্যতম সহযোগী মো. লিটন প্রকাশ ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, দখলবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে তারা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্রশস্ত্র ও অগ্নিসংযোগের সরঞ্জাম নিয়ে গোপন বৈঠক এবং নাশকতার প্রস্তুতি নিচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই শিশুও রয়েছে। তারা হলেন— আদনান আহমেদ শামীম (২০), হামিদুল ইসলাম (১৭), মো. আরিফ (৩৬), রবিন (১৯) ও মো. হৃদয় হোসেন (২০)। এ সময় ঘটনাস্থল থেকে নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা ১১টি বাঁশের তৈরি মশাল এবং ১৫টির বেশি বাঁশ ও কাঠের লাঠি জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মামলার এজাহারভুক্ত ৫১ জন আসামি এখনো পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে নেপথ্যে থেকে অর্থের জোগান ও সরঞ্জাম সরবরাহের মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে উল্লেখ করা পলাতক আসামিদের মধ্যে রয়েছেন নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু মোহাম্মদ মহিউদ্দীন, তার সহযোগী হিসেবে পরিচিত মুক্তিযোদ্ধা কলোনি এলাকার ৩০৬ দাগের মো. লিটন প্রকাশ ‘সোর্স লিটন’, নাশকতায় অর্থায়নের অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা দিদার আলম চৌধুরী প্রকাশ ‘লেন্ড দিদার’, ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সি ইউনিটের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রকাশ ‘কানা নাজিম’, ওয়ার্ড সভাপতি আবদুল মালেক ও সাধারণ সম্পাদক হুমায়ন।

এ ছাড়াও মোস্তফিজুর রহমান লিটন প্রকাশ ‘ভিপি লিটন’, যুবলীগ নেতা গোলাম রসুল সাদ্দাম, সাবেক নগর ছাত্রলীগের পাঠাগার সম্পাদক সেলিম উদ্দিন জয়, আশিকুর রহমান খোকন প্রকাশ ‘বোমা খোকন’ এবং আবদুল কুদ্দুস বাপ্পি প্রকাশ ‘কানা কুদ্দুস’সহ আরও কয়েকজনের নাম এজাহারে উল্লেখ রয়েছে।

এদিকে, মামলার এজাহারভুক্ত শীর্ষ আসামিদের নাম চূড়ান্ত অভিযোগপত্র (চার্জশিট) থেকে বাদ দিতে মোটা অঙ্কের অর্থ লেনদেন ও তদবিরের অভিযোগ উঠেছে। স্থানীয় একাধিক সূত্রের দাবি, আসামিপক্ষের লোকজন প্রভাবশালী মহলকে ম্যানেজ করার চেষ্টা চালাচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত লিটনসহ কয়েকজনকে আইনি প্রক্রিয়া থেকে রেহাই দিতে স্থানীয় সরকার দলীয় কয়েকজন প্রভাবশালী নেতাও নেপথ্যে থেকে তদবির ও মধ্যস্থতা করছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে এলাকায় সাধারণ মানুষ ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে দাবি স্থানীয়দের।

এ বিষয়ে বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল আল-হারুনের কাছে জানতে চাইলে তিনি বলেন,“আপনারা যেভাবে শুনছেন , এলাকায় আমিও লোকমুখে শুনেছি।”তবে থানা কমিটি বিলুপ্ত,ওয়ার্ড কমিটির কার্যক্রম চলছে।

অন্যদিকে, বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। নাশকতার প্রস্তুতির খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির অপচেষ্টায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “আমি একটু ব্যস্ত আছি, পরে আপনাকে বিস্তারিত জানাব।”

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় পুশবিরোধী অভিযান; ৪ চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

বায়েজিদে নাশকতার ষড়যন্ত্র: মহিউদ্দীন ও ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : 04:01:43 pm, Tuesday, 24 November 2026