
মোঃ আবুল কালাম, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি,
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের কুশবু বেগমকে এক চীনা যুবক বিয়ে করেছেন। তাঁর বিয়ের বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
কুশবু বেগম বৌলাম গ্রামের হালিশ মিয়ার মেয়ে। তাঁর মায়ের নাম হেনা আকতার।
অন্যদিকে, চীনা যুবকের নাম জাংলং। তাঁর বাবার নাম ঝং ইউং গেল এবং মায়ের নাম হি ইউ ইয়িং।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুশবু বেগমের সঙ্গে চীনা যুবক জাংলংয়ের বিয়ে হয়েছে।

























