
মোঃ মাওলাদ হোসেন মঈন, পিরোজপুর জেলা প্রতিনিধি,
সারা দেশে অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য, নাশকতা এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে কাউখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যার পর এ কর্মসূচি পালিত হয়।
কাউখালী উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিকসন এবং সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদার
ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
এ ছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান মামুন, সদস্য সচিব শারিফুল আজম সোহেল এবং যুবদল নেতা মাওলদ হোসেন মঈন। এ সময় স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা ভান্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগে প্রাণহানির ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি দেশব্যাপী নাশকতা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহবান জানান।

























