Dhaka , Saturday, 21 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ পাইকগাছায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ \ আহত দুই আবারও ভাঙনের ঝুঁকিতে বরিশাল: কীর্তনখোলা তীরের সাতানি ও নয়ানি জুড়ে আতঙ্ক সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ০২ জন আসামী গ্রেফতার কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সাজেকে সেনা টহল দলের ওপর জেএসএসের গুলিবর্ষণ, পাল্টা জবাব সেনাবাহিনীর ‎গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত প্রশ্নের মুখে রেলওয়ে সরবরাহকারী সমিতির সভাপতি, সংবাদ সম্মেলনে উত্তেজনা ‎চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ,গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গাইবান্ধায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মালয়েশিয়াগামী ট্রলার লাবণী পয়েন্টে, নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাবলেট উদ্ধার ধর্মপাশার কাকিয়াম গ্রামে সৌরবিদ্যুৎ প্রকল্পের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ককসবাজার রামুতে এসি বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত কক্সবাজারে ছোট ভাইকে গুলি করে হত্যা: ৮ বছর পর পলাতক আসামি ফারুক গ্রেপ্তার ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনবল তৈরির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি বদলে দেওয়া সম্ভব :- প্রতিমন্ত্রী মীর হেলাল ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ডিসেম্বরজুড়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ এমপি নাসের রহমানের, বিএনপির বিক্ষোভ ও সমাবেশ রাজনগরে। ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষের বৃষ্টি নামলেই থেমে যায় কাজের থাবা মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার সম্প্রীতি ও সাম্যের বন্ধনে বাংলাদেশকে একটি মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য”: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নেত্রকোনার বারহাট্টায় এক রাতেই একাধিক আওয়ামী লীগ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ০১ জন আসামী গ্রেফতার ত্রিশালে দুই বাসের সংঘর্ষ, ফিশারিতে উল্টে পড়ল ইমাম পরিবহন ৫৮ বছরের ঐতিহ্য শের-ই-বাংলা মেডিকেল কলেজের: বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী, আজো কাটেনি হাসপাতালের সেবা সংকট

পাইকগাছায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:16:45 pm, Saturday, 21 November 2026
  • 1 বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন, পাইকগাছা (খুলনা),

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে খুলনার উপকূলীয় জনপদ পাইকগাছায় টানা তিন দিনের বিরামহীন বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অসময়ের এ বৃষ্টিতে মাঠে থাকা পাকা আমন ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। একই সঙ্গে শীতকালীন সবজি চাষ ও ইটভাটা শিল্পে দেখা দিয়েছে ব্যাপক ক্ষতির আশঙ্কা। অন্যদিকে বৃষ্টির কারণে কাজকর্ম বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দিনমজুর, শ্রমিক ও নিম্নআয়ের মানুষ।

উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন স্থানে টানা বৃষ্টিতে নিচু জমি, ফসলের মাঠ ও সড়কে পানি জমেছে। অনেক জমিতে পাকা আমন ধান কাটার উপযুক্ত সময় হলেও বৃষ্টির কারণে কৃষকরা ধান ঘরে তুলতে পারছেন না। জমিতে ধান পড়ে থাকা, অতিরিক্ত আর্দ্রতায় ধানের মান নষ্ট হওয়া এবং কাটা ধান শুকাতে না পারায় লোকসানের আশঙ্কা করছেন তারা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৩ হাজার ১৮০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে।

এদিকে শীতকালীন সবজি চাষের ভরা মৌসুমে এমন বৃষ্টি কৃষকদের নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে। জমিতে পানি জমে থাকলে মুলা, ফুলকপি, বাঁধাকপি, শিম ও টমেটোসহ বিভিন্ন সবজির চারা ও ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অতিরিক্ত আর্দ্রতায় গাছের গোড়ায় পচন ও রোগবালাই দেখা দিতে পারে। এতে সবজির উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাজারে সরবরাহ ও দামের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে উপজেলার ইটভাটা শিল্প। উপজেলায় মোট ১৪টি ইটভাটা রয়েছে। বর্তমানে ইট তৈরির মৌসুম শুরু হওয়ায় ভাটাগুলোতে কাঁচা ইট তৈরি ও শুকানোর কাজ চলছিল। কিন্তু টানা বৃষ্টিতে খোলা মাঠে শুকানোর জন্য রাখা লাখ লাখ কাঁচা ইট ভিজে নষ্ট হয়েছে। এতে কোটি টাকার লোকসানের আশঙ্কা করছেন ভাটা মালিকরা। পাশাপাশি উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় হাজার হাজার শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে ইট উৎপাদন ও সরবরাহেও প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন এসএমবি ব্রিকসের মালিক এসএম নাজমুল হুদা মিথুন, যমুনা ব্রিকসের মালিক মাহবুবুর রহমান ও বিবিএম ব্রিকসের মালিক মোঃ খলিলুর রহমান।

অন্যদিকে বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। দিনমজুর, নসিমন-করিমন, ইজিবাইক, রিকশা ও ভ্যানচালক, নির্মাণশ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষের কাজকর্ম প্রায় বন্ধ হয়ে পড়েছে। দৈনিক আয়ের ওপর নির্ভরশীল এসব মানুষের উপার্জন বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। দিনমজুর আবু তালেব, সুবহান ও জাহাঙ্গীর বলেন, ‘টানা তিন দিন বৃষ্টির কারণে ভ্যান নিয়ে বাইরে বের হতে পারিনি। কোনো আয়-রোজগার না থাকায় সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।’

এছাড়া বৃষ্টির পানিতে উপজেলার বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে ক্রেতাদের উপস্থিতি কমে যাওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ীরাও পড়েছেন লোকসানের মুখে। শিক্ষা, চিকিৎসা ও জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া সাধারণ মানুষকেও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টির ধারা অব্যাহত থাকলে কৃষি, মৎস্য, ইটভাটা, ক্ষুদ্র ব্যবসা ও শ্রমজীবী মানুষের অর্থনৈতিক ক্ষতি আরও বাড়বে। বিশেষ করে উপকূলীয় এ অঞ্চলের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষক ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো, মাঠপর্যায়ে ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণ এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন বলেন, উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কৃষকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি বলেন, মহামারি আকার ধারণ না করলে আমন ধানের তেমন ক্ষতির আশঙ্কা নেই। আমন ধান এখনো কর্তন না করায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম। তবে কিছু সরিষা ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠপর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব ও বৃষ্টির পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সার্বিক নজরদারি রয়েছে। আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার পাশাপাশি প্রশাসন সতর্ক ও সজাগ রয়েছে।

উল্লেখ্য, ঘুর্ণিঝড় আকভানের প্রভাবে গত বৃহস্পতিবার মধ্যে রাত থেকে এ উপজেলায় শুরু হওয়া বৃষ্টি সর্বশেষ শনিবার বেলা ৩ টা পর্যন্ত অব্যহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ

পাইকগাছায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন

আপডেট সময় : 07:16:45 pm, Saturday, 21 November 2026