Dhaka , Saturday, 14 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বিশ্বের শীর্ষ ধনী থেকে এখন কততম বিল গেটস? গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা সোমবার মানুষ একসময় জামায়াতের ধারে কাছেও যাবে না: রাশেদ খাঁন পাইকগাছায় ৬০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক দীর্ঘ অপেক্ষার অবসান: লালখান বাজারে চালু হলো ফুটওভার ব্রিজ রূপগঞ্জে জেলা ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন রূপগঞ্জে জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ১২৭তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন নেত্রকোনার পুর্বধলায় ব্রি’র ‘প্রযুক্তি গ্রাম’ কার্যক্রমে কৃষক সমাবেশ ও মাঠ দিবস গাইবান্ধায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কাউখালীতে শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সংবাদ সম্মেলন: মিথ্যা সংবাদের প্রতিবাদ ও অপপ্রচারের নিন্দা হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার আদায়ের দাবিতে দুর্গাপুরে সিপিবির হাট সভা অনুষ্ঠিত পাইকগাছায় হিলফুল ফুজুলের উদ্যোগে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান ভুলতা-গাউছিয়ায় হকার উচ্ছেদের পর পাল্টেছে মহাসড়কের চিত্র, পুনর্বাসনে স্বস্তি ক্ষুদ্র ব্যবসায়ীদের সিলেটের ট্রিপল মার্ডার: খুনিদের আড়াল ও সাজানো জবানবন্দির অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের মধুপুরে নাইট শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত পূর্বধলায় কয়েক দিন ধরে নিখোঁজ মুরসালিন, সন্ধান চেয়ে পরিবারের আকুতি আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়: এবিএম সিরাজুল মামুন শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঐক্যবদ্ধ সমাজ গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার সব ধর্মের মানুষকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায় সরকার: বিজন কান্তি সরকার বাংলাদেশ জার্নালিস্ট প্রোটেকশন ফোরামের নতুন কমিটি ঘোষণা, সভাপতি আল-আমিন ও সম্পাদক সায়েম ও সাংগঠনিক শফিকুল পরকীয়ার জেরে শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ উন্নয়নের মাধ্যমেই পাহাড়ে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন দক্ষিণ মিঠাছড়িতে শিশু সুরক্ষায় ডিএসকের স্টেকহোল্ডারদের নেটওয়ার্ক কর্মশালা অনুষ্ঠিত আইইবি চট্টগ্রাম কেন্দ্র নির্বাচনে চেয়ারম্যান পদে নুরুল করিম, সম্পাদক পদে রাশেদ আলম বিজয়ী জুম্মাবার মুসলিম রাষ্ট্রে মন্দির ও মূর্তি তৈরির চেষ্টা সম্প্রতি নষ্টের ষড়যন্ত্র – ঈমাম সমাজ ঘুষ-দুর্নীতি ও নিয়োগ-বাণিজ্যে বিপর্যস্ত বরিশাল: জনসেবা বাদ, পরিদর্শন আর পদ-পদবি নিয়েই ব্যস্ত প্রশাসন! ঢাকঢোল পিটিয়ে গোলাপি শাড়ির বর্ণিল মিছিল : ১০৩ বছরের বিদ্যাপীঠে প্রাক্তন-বর্তমানের মিলনমেলা

নেত্রকোনার পুর্বধলায় ব্রি’র ‘প্রযুক্তি গ্রাম’ কার্যক্রমে কৃষক সমাবেশ ও মাঠ দিবস

  • Reporter Name
  • আপডেট সময় : 06:19:04 pm, Saturday, 14 November 2026
  • 4 বার পড়া হয়েছে

সাগর আহমেদ জজ, নেত্রকোণা প্রতিনিধি,

দেশের খাদ্য নিরাপত্তা সুসংহত করা ও প্রান্তিক কৃষকদের মাঝে আধুনিক ধানের জাত এবং প্রযুক্তির সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যে নেত্রকোণার পূর্বধলায় কৃষক সমাবেশ, নমুনা শস্য কর্তন এবং বীজ ও সংরক্ষণ পাত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১৪ নভেম্বর) পূর্বধলা উপজেলার বাদেবিন্না গ্রামে স্থাপিত ‘প্রযুক্তি গ্রাম’-এর বহুমুখী কার্যক্রম নিয়ে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর ‘স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি)’ প্রকল্পের অর্থায়নে এবং পূর্বধলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়।

​অনুষ্ঠানে আমন ২০২৬ মৌসুমের উচ্চফলনশীল ও স্বল্পমেয়াদি ব্রি ধান১০৩ জাতের নমুনা শস্য কর্তন করা হয়। পাশাপাশি আসন্ন বোরো ২০২৬-২৭ মৌসুম সামনে রেখে স্থানীয় কৃষকদের মাঝে উন্নতমানের বোরো ধানের বীজ এবং আধুনিক ‘এলএসটিডি বীজ সংরক্ষণ পাত্র’ বিতরণ করা হয়।

ব্রি আঞ্চলিক কার্যালয়, নেত্রকোণার বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান মোঃ খালিদ হাসান তারেকের সঞ্চালনায় এবং এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আমিরুল ইসলাম। এছাড়াও স্থানীয় কৃষি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী এতে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান বলেন, “গবেষণালব্ধ আধুনিক কৃষি প্রযুক্তি ও উচ্চফলনশীল জাতগুলো দ্রুততম সময়ে প্রান্তিক কৃষকের মাঠে পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য। পূর্বধলার এই প্রযুক্তি গ্রাম সেই লক্ষ্য বাস্তবায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। নিচু ও বন্যাপ্রবণ এলাকার উপযোগী ব্রি ধান১১০ ছড়িয়ে দেওয়ার কার্যক্রম এবং বোরো-আমনের মাঝের সময়ে আউশ চাষ সম্প্রসারণের উদ্যোগ এ অঞ্চলের কৃষকদের দুর্যোগজনিত ক্ষতি থেকে রক্ষা করার পাশাপাশি খাদ্য নিরাপত্তাকে আরও সুসংহত করবে।” তিনি কৃষি যান্ত্রিকীকরণ, আলোকফাঁদ ব্যবহার ও বীজ সংরক্ষণ পাত্র বিতরণের এই উদ্যোগকে সমগ্র বাংলাদেশের জন্য অনুকরণীয় রোল মডেল হিসেবে উল্লেখ করেন।

​সভাপতির বক্তব্যে ড. মোঃ আনোয়ার হোসেন জানান, কৃষকরা যাতে এলাকার আবহাওয়া ও জমির ধরন বুঝে সঠিক জাত বেছে নিতে পারেন, সেজন্য গত বোরো মৌসুম থেকে এখানে ‘রাইস গার্ডেন’ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে কৃষকরা মাঠে দাঁড়িয়েই বিভিন্ন জাতের ফলনের পার্থক্য সরাসরি পর্যবেক্ষণ করতে পারছেন। তিনি আরও বলেন, শস্যের নিবিড়তা বাড়াতে সরিষা চাষের উপযোগী স্বল্পমেয়াদি ব্রি ধান১০৩ এবং যেখানে সরিষা হয় না সেখানে বোরোর পর আউশ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে, যাতে কোনো জমি পতিত না থাকে। এছাড়া অঞ্চলভিত্তিক নতুন জাত উদ্ভাবনে উদ্ভিদ প্রজনন, বায়োটেকনোলজি ও হাইব্রিড রাইস বিভাগের গবেষণা ট্রায়াল এবং যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপণ ও ফসল কর্তন কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিশেষ অতিথি মোঃ আমিরুল ইসলাম বলেন, ব্রি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ প্রচেষ্টায় নেত্রকোণার ধান উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আসছে। যান্ত্রিক চাষাবাদে কৃষকদের উৎপাদন খরচ ও শ্রম সাশ্রয় হচ্ছে এবং আধুনিক বীজ সংরক্ষণ পাত্র ব্যবহারের ফলে এলাকায় মানসম্মত বীজের সংকট দূর হবে।

অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা রাইস গার্ডেনের মাধ্যমে সরাসরি ফলন দেখে এবং বাম্পার ফলন পেয়ে আধুনিক চাষাবাদে ব্যাপক আগ্রহের কথা জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বের শীর্ষ ধনী থেকে এখন কততম বিল গেটস?

নেত্রকোনার পুর্বধলায় ব্রি’র ‘প্রযুক্তি গ্রাম’ কার্যক্রমে কৃষক সমাবেশ ও মাঠ দিবস

আপডেট সময় : 06:19:04 pm, Saturday, 14 November 2026