Dhaka , Saturday, 14 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বিশ্বের শীর্ষ ধনী থেকে এখন কততম বিল গেটস? গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা সোমবার মানুষ একসময় জামায়াতের ধারে কাছেও যাবে না: রাশেদ খাঁন পাইকগাছায় ৬০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক দীর্ঘ অপেক্ষার অবসান: লালখান বাজারে চালু হলো ফুটওভার ব্রিজ রূপগঞ্জে জেলা ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন রূপগঞ্জে জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ১২৭তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন নেত্রকোনার পুর্বধলায় ব্রি’র ‘প্রযুক্তি গ্রাম’ কার্যক্রমে কৃষক সমাবেশ ও মাঠ দিবস গাইবান্ধায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কাউখালীতে শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সংবাদ সম্মেলন: মিথ্যা সংবাদের প্রতিবাদ ও অপপ্রচারের নিন্দা হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার আদায়ের দাবিতে দুর্গাপুরে সিপিবির হাট সভা অনুষ্ঠিত পাইকগাছায় হিলফুল ফুজুলের উদ্যোগে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান ভুলতা-গাউছিয়ায় হকার উচ্ছেদের পর পাল্টেছে মহাসড়কের চিত্র, পুনর্বাসনে স্বস্তি ক্ষুদ্র ব্যবসায়ীদের সিলেটের ট্রিপল মার্ডার: খুনিদের আড়াল ও সাজানো জবানবন্দির অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের মধুপুরে নাইট শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত পূর্বধলায় কয়েক দিন ধরে নিখোঁজ মুরসালিন, সন্ধান চেয়ে পরিবারের আকুতি আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়: এবিএম সিরাজুল মামুন শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঐক্যবদ্ধ সমাজ গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার সব ধর্মের মানুষকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায় সরকার: বিজন কান্তি সরকার বাংলাদেশ জার্নালিস্ট প্রোটেকশন ফোরামের নতুন কমিটি ঘোষণা, সভাপতি আল-আমিন ও সম্পাদক সায়েম ও সাংগঠনিক শফিকুল পরকীয়ার জেরে শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ উন্নয়নের মাধ্যমেই পাহাড়ে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন দক্ষিণ মিঠাছড়িতে শিশু সুরক্ষায় ডিএসকের স্টেকহোল্ডারদের নেটওয়ার্ক কর্মশালা অনুষ্ঠিত আইইবি চট্টগ্রাম কেন্দ্র নির্বাচনে চেয়ারম্যান পদে নুরুল করিম, সম্পাদক পদে রাশেদ আলম বিজয়ী জুম্মাবার মুসলিম রাষ্ট্রে মন্দির ও মূর্তি তৈরির চেষ্টা সম্প্রতি নষ্টের ষড়যন্ত্র – ঈমাম সমাজ ঘুষ-দুর্নীতি ও নিয়োগ-বাণিজ্যে বিপর্যস্ত বরিশাল: জনসেবা বাদ, পরিদর্শন আর পদ-পদবি নিয়েই ব্যস্ত প্রশাসন! ঢাকঢোল পিটিয়ে গোলাপি শাড়ির বর্ণিল মিছিল : ১০৩ বছরের বিদ্যাপীঠে প্রাক্তন-বর্তমানের মিলনমেলা

কাউখালীতে শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সংবাদ সম্মেলন: মিথ্যা সংবাদের প্রতিবাদ ও অপপ্রচারের নিন্দা

  • Reporter Name
  • আপডেট সময় : 06:16:49 pm, Saturday, 14 November 2026
  • 7 বার পড়া হয়েছে

মোঃ মাওলাদ হোসেন মঈন, পিরোজপুর জেলা প্রতিনিধি,

পিরোজপুরের কাউখালীতে দৈনিক আমার দেশসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে মিথ্যা, কাল্পনিক ও বানোয়াট দাবি করে প্রতিবাদ জানিয়েছে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে আশ্রমের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সহ-সাধারণ সম্পাদক এডভোকেট কমল দত্ত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি দৈনিক আমার দেশসহ কিছু গণমাধ্যমে কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ অসত্য। আশ্রমের বর্তমান কার্যকরী কমিটি সম্পূর্ণ বৈধ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠনতন্ত্র এবং দেশের আইন মেনে গঠিত হয়েছে।
আশ্রমের প্রাক্তন কোষাধ্যক্ষ বিপুল বরণ ঘোষ অডিটে প্রমাণিত কোটি টাকার বেশি তহবিল আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে ইতিমধ্যে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। নিজের অপরাধ ঢাকতে তিনি কুচক্রী মহলের সহায়তায় এসব অপপ্রচার চালাচ্ছেন।
রতন লাল কর আশ্রমের প্রতিষ্ঠালগ্ন থেকেই জড়িত এবং বাংলাদেশি বংশোদ্ভূত ও প্রাক্তন সাধারণ সম্পাদক রনঞ্জয় কৃষ্ণ দত্ত তিতাস গ্যাসের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে অবসর নেওয়ার পর অসুস্থতার কারণে পদ থেকে অব্যাহতি নেন। তাদের বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
আগামী ২৫ নভেম্বর শ্রীশ্রী মদ্ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম আবির্ভাব উৎসবকে বাধাগ্রস্ত করতে একটি স্বার্থান্বেষী মহল অপচেষ্টা চালাচ্ছে। উৎসব সুষ্ঠু করতে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতাকে সাধুবাদ জানালেও ধর্মীয় প্রতিষ্ঠানে অযাচিত হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আশ্রমের নির্বাহী সভাপতি অধ্যক্ষ পরিমল কর্মকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল, সহ-সভাপতি শংকর দেবনাথ এবং সহ-সাধারণ সাংগঠনিক সম্পাদক ভক্ত রঞ্জন কর্মকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বের শীর্ষ ধনী থেকে এখন কততম বিল গেটস?

কাউখালীতে শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সংবাদ সম্মেলন: মিথ্যা সংবাদের প্রতিবাদ ও অপপ্রচারের নিন্দা

আপডেট সময় : 06:16:49 pm, Saturday, 14 November 2026