Dhaka , Tuesday, 10 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
এবার বরিশাল প্রেসক্লাবের অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পেশাদার সাংবাদিকরা: স্বৈরাচারমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মির্জাপুরে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ শিক্ষককে পুলিশে সোপর্দ পুনর্ভর্তি ও সেশন ফি আতঙ্কে অভিভাবকরা, বরিশালসহ সারাদেশে একই চিত্র কক্সবাজার পৌর নেজামে ইসলাম পার্টির কমিটি নবায়ন, আমীর খালেদ সাইফী ও সম্পাদক ইউছুফ মক্কী রেজুখালে চেকপোস্টে পেটের ভেতরে ২,৩৪৫ ইয়াবাসহ দুই বোন আটক দক্ষিণ মিঠাছড়িতে দফাদার ও গ্রাম পুলিশের অবসরকালীন বিদায় সংবর্ধনা সাদা মাটি পাহাড়ের পর্যটন শিল্পের উন্নয়নে ডেপুটি স্পিকারের একগুচ্ছ পরিকল্পনা রূপগঞ্জে ২৫ কোটি টাকার সড়কের মাঝখানে শতাধিক বিদ্যুতের খুঁটি \ ভোগান্তিতে পথচারী \ দুর্ঘটনা বাড়ছে ঈদগাঁওয়ে গণশৌচাগারে সন্তান প্রসব, নবজাতক ফেলে হাসপাতালে ভর্তি মা কক্সবাজারের কলাতলীতে হোটেল-মোটেল জোনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ঠাকুরগাঁওয়ে বিজিবির বিশেষ অভিযান: ২৪০ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা আজমেরী বাসে হঠাৎ আগুন বোয়ালমারীতে দুই বেকারি সিলগালা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা জমি বিক্রি করে টাকা দিতে রাজি না হওয়ায়, মাকে হত্যার অভিযোগ- আদালতের নির্দেশে তিন মাস পরে লাশ উত্তোলন”- তদন্তে সিআইডি” সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে চোরাই ড্রাম ট্রাকসহ চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার রূপগঞ্জে বিআরটিসি বাসে অগ্নিসংযোগ সোনারগাঁওয়ে চুরির অপবাদে পিটিয়ে হত্যার ঘটনায় এশিয়া মহাসড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন লক্ষ্মীপুরে আনন্দ পরিবহনের বাস উল্টে ৩ জন নিহত আহত ১৫ রামগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্যক্তিগত কারণ দেখিয়ে রামগঞ্জ পৌর এনসিপি সদস্য সচিবের পদত্যাগ সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই শরীফুল ইসলাম ঈদগাঁওয়ে এসকে ফাউন্ডেশনের নামে অর্থ আদায়ের অভিযোগ আসছে লঘুচাপ, টানা ৩ দিন বৃষ্টির আভাস যেসব অঞ্চলে মধুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত লাইসেন্স ছাড়া ব্যবসা; পাইকগাছায় ৪ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এবার বরিশাল প্রেসক্লাবের অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পেশাদার সাংবাদিকরা: স্বৈরাচারমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

  • Reporter Name
  • আপডেট সময় : 05:16:21 pm, Tuesday, 10 November 2026
  • 1 বার পড়া হয়েছে

আরিফ আহমেদ,

বরিশাল প্রেসক্লাবের অনিয়ম ও দুর্নীতি বন্ধ এবং ফ্যাসিস্ট ও স্বৈরাচারমুক্ত করার দাবিতে এবার ঐক্যবদ্ধ হয়েছেন সদস্যপদবঞ্চিত পেশাদার সাংবাদিকরা। তাদের অভিযোগ, দুই যুগেরও বেশি সময় সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার পরও আওয়ামী লীগ মতাদর্শে লালিত প্রেসক্লাবের নেতৃত্ব তাদের সদস্যপদ দেয়নি। জুলাই বিপ্লবের পর রাজনৈতিক পটপরিবর্তন হলেও একই নেতৃত্ব জামায়াতে ইসলামীর প্রত্যক্ষ মদদ ও সহযোগিতায় আগের ধারাবাহিকতা বজায় রেখেছে। সম্প্রতি ১১ জনকে নতুন সদস্য হিসেবে মনোনীত করা হলেও তাদের মধ্যে কয়েকজনের পেশাগত পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি সিটি করপোরেশনের কর্মচারী ও কলেজের পিয়নকেও সদস্য করার অভিযোগ রয়েছে। অথচ দীর্ঘদিন ধরে আবেদন করেও প্রকৃত সাংবাদিকদের অনেকে সদস্যপদ পাননি। ২৫ বছরের বেশি সাংবাদিক পেশায় যুক্ত সাংবাদিক সালেহ টিটু, জসিম জিয়া, শাহিন হাফিজ, রুহুল আমিন, আরিফ আহমেদসহ অসংখ্য দেশপ্রেমিক ও বরিশালের প্রতি দায়বদ্ধ সাংবাদিক আজ পর্যন্ত প্রেসক্লাবের সদস্য হতে পারেন নাই।
এসব অভিযোগ তুলে বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব থেকে সরিয়ে একটি ব্যবস্থাপনা কমিটি গঠন, প্রকৃত পেশাদার সাংবাদিকদের সদস্যপদ প্রদান এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন সাংবাদিকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশালের প্রায় ১০০ সাংবাদিকের স্বাক্ষরসংবলিত স্মারকলিপি জেলা প্রশাসক মামুন খন্দকারের হাতে তুলে দেওয়া হয়। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পাঠানো স্মারকলিপিতে প্রেসক্লাবকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে সব পেশাদার সাংবাদিকের জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়েছে এই স্মারকলিপিতে।
এসময় জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, প্রেসক্লাব সাংবাদিক ও সম্পাদকদের জন্য। এখানে অন্য কারও সম্পৃক্ততা সবসময় বিতর্ক তৈরি করে। সাংবাদিকদের নিজেদের মধ্যে আলোচনা করে ফলপ্রসূ পদক্ষেপ নেওয়া উচিত। স্মারকলিপিটি তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেবেন। পাশাপাশি প্রেসক্লাবের প্রকৃত সাংবাদিক সদস্য ও নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।
বিষয়টি জানতে পেরে কয়েকজন পেশাদার সাংবাদিক নিয়ে জেলা প্রশাসক সাথে বৈঠক করেন সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ। তিনি বলেন, জেলা প্রশাসকের সাথে বৈঠকে আমরাও প্রকৃত সাংবাদিকদের সদস্যপদ প্রদানের বিষয়ে সুপারিশ ও বঞ্চিত সাংবাদিকদের দাবীর সাথে সহমত পোষণ করেছি।
স্মারকলিপিতে আবেদনকারীরা উল্লেখ করেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তৃণমূল পর্যায়ে সাংবাদিকতা করতে গিয়ে তারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। সবার আগে বাংলাদেশ – এই আদর্শে বিশ্বাসী হয়েও দীর্ঘ ১৮-১৯ বছর ধরে প্রেসক্লাবের সদস্যপদ পাননি তাদের অনেকেই। তাদের অভিযোগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বরিশাল মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং মহানগর আওয়ামী লীগের সদস্য থাকায় দীর্ঘদিন ক্লাবটিতে রাজনৈতিক আধিপত্য বিস্তার করেছেন।
সদস্যপদ না পাওয়ার অভিজ্ঞতা শুধু আবেদনকারীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রায় ৩০ বছর সাংবাদিকতা করেও সিনিয়র সাংবাদিক সালেহ টিটু, শাহিন হাফিজ, আরিফ আহমেদ এবং জসিম জিয়া সদস্য পদ পাননি বলে অভিযোগ রয়েছে। ফলে সদস্যপদ প্রদানের ক্ষেত্রে পেশাগত অভিজ্ঞতা, অবদান ও যোগ্যতার মূল্যায়ন কীভাবে হচ্ছে, সেই প্রশ্ন সামনে এসেছে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের রাজনৈতিক পরিচয় নিয়েও বিতর্ক রয়েছে। ২০২৪ সালের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। নির্বাচনী প্রচারণায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ভোট চাওয়ার বিষয়টিও আলোচনায় আসে। সে সময় তাকে মহানগর আওয়ামী লীগের সদস্য ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেওয়া হয়েছিল। অন্যদিকে সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুকে স্থানীয় রাজনৈতিক পরিচিতি ও প্রকাশিত দলীয় কমিটির তথ্যে বরিশাল মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকের রাজনৈতিক পরিচয় ভিন্ন হলেও প্রেসক্লাবের সাংগঠনিক সিদ্ধান্তে রাজনৈতিক প্রভাব কতটা রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন বঞ্চিত সাংবাদিকরা।
তবে এসব অভিযোগের বিষয়ে সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, “পরপর তিনবার আমি সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি। কোথাও কোনো অনিয়ম বা দুর্নীতি কেউ প্রমাণ করতে পারলে আমি প্রেসক্লাবে আর থাকব না।” অন্যদিকে সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুর বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
ইতিপূর্বে বরিশাল প্রেসক্লাবের প্রতিটি নির্বাচন ঘীরে লাখ লাখ টাকা বন্টনের অভিযোগ ছিলো। বরিশাল প্রেসক্লাবের নির্বাচন ঘিরে অর্থের প্রভাব বিস্তারের অভিযোগও নতুন নয়। অতীতে সাধারণ সম্পাদক পদে এস এম জাকির হোসেন ও কাজী মিরাজ মাহমুদের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে সদস্যদের অর্থ দিয়ে প্রভাবিত করার অভিযোগ উঠেছে। একাধিক সাংবাদিকের অভিযোগ, বিভিন্ন নির্বাচনে কোনো কোনো সদস্যকে এক লাখ, ৫০ হাজার ও ৩০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়েছে। সর্বশেষ নির্বাচনে এই অর্থের পরিমাণ আগের তুলনায় দ্বিগুণ হয়েছে বলেও একাধিক অভিযোগ রয়েছে। ফলে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং অতীতের নির্বাচনী আয়-ব্যয়ের হিসাব প্রকাশের দাবি আরও জোরালো হচ্ছে।
নতুন করে বিতর্ক তৈরি হয়েছে গত ২৯ অক্টোবর কার্যনির্বাহী পরিষদের সভায় ১১ জনকে সদস্য হিসেবে মনোনীত করার ঘটনায়। প্রকাশিত তালিকায় কয়েকজনের পেশাগত পরিচয় নিয়ে সাংবাদিকদের আপত্তি রয়েছে। অভিযোগকারীদের দেওয়া তথ্য অনুযায়ী, তালিকায় আলোচিত দু’জন সিটি করপোরেশনের কর্মচারী এবং অন্যজন একটি কলেজের পিয়ন। এসব সদস্যপদ দেওয়ার ক্ষেত্রে তাদের সাংবাদিকতার নিয়মিত চর্চা ও পেশাগত যোগ্যতা কীভাবে যাচাই করা হয়েছে, সেই প্রশ্ন তুলেছেন আবেদনকারীরা।
এ ছাড়া অতীতে নির্বাচনে জয় নিশ্চিত করতে নামসর্বস্ব কিংবা অনিয়মিত প্রকাশিত সংবাদপত্রের পরিচয় ব্যবহার করে পছন্দের ব্যক্তিদের সদস্য ও ভোটার করার অভিযোগ রয়েছে। ব্যবসায়ী, প্রভাবশালী ব্যক্তি এবং সাংবাদিকতা যাদের মূল পেশা নয়, তাদেরও সদস্য করার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও সদস্য তালিকা যাচাইয়ের দাবি জানিয়েছেন বঞ্চিত সাংবাদিকরা।
এরই মধ্যে ২০২৭-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক সাইফুর রহমান মিরণ। নির্বাচন কমিশনার হয়েছেন দেবাশীষ চক্রবর্তী ও নাসিমুল হক। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। ১০ নভেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা তৈরির সিদ্ধান্তের খবরও প্রকাশিত হয়েছে।
ফলে নতুন ১১ জনের সদস্যপদ, নির্বাচন কমিশন গঠন এবং ভোটার তালিকা চূড়ান্ত করার সময়সীমা ঘিরে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। নতুন মনোনীতদের মধ্যে কারা ভোটার হচ্ছেন, দীর্ঘদিনের আবেদনকারীরা কেন সদস্য হতে পারেননি এবং সদস্যপদ প্রদানের ক্ষেত্রে গঠনতন্ত্রের বিধান সবার জন্য সমানভাবে প্রয়োগ হয়েছে কি না, তা প্রকাশের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।
তাদের দাবি, গত সাত বছরে কতজন সদস্যপদের আবেদন করেছেন, কতজনকে সদস্য করা হয়েছে, কতজনের আবেদন বাতিল হয়েছে এবং বাতিলের কারণ কী, এসব তথ্য প্রকাশ করতে হবে। একই সঙ্গে সদস্যপদ ও ভোটার তালিকা নিরপেক্ষভাবে যাচাই করে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশে নির্বাচন আয়োজন করতে হবে।
বরিশাল প্রেসক্লাব কোনো রাজনৈতিক দলের কার্যালয় কিংবা নির্দিষ্ট গোষ্ঠীর ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়। এটি সাংবাদিক সমাজের সম্মিলিত পেশাগত সংগঠন। সেখানে সাংবাদিকতার অভিজ্ঞতা, পেশাগত অবদান ও যোগ্যতাই সদস্যপদের প্রধান মানদণ্ড হওয়া উচিত বলে মনে করেন নগর চিন্তাবিদ কাজী মিজানুর রহমান এবং শাহ সাজেদা। তারা বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষার প্রতিষ্ঠানেই যদি প্রকৃত সাংবাদিকরা সদস্যপদ থেকে বঞ্চিত হন, তাহলে সেই বৈষম্য ও অভিযোগের জবাবদিহি নিশ্চিত করবে কে? বরিশালের প্রায় ১০০ সাংবাদিকের স্মারকলিপির মধ্য দিয়ে সেই প্রশ্নই এবার প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার বরিশাল প্রেসক্লাবের অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পেশাদার সাংবাদিকরা: স্বৈরাচারমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

এবার বরিশাল প্রেসক্লাবের অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পেশাদার সাংবাদিকরা: স্বৈরাচারমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

আপডেট সময় : 05:16:21 pm, Tuesday, 10 November 2026