Dhaka , Tuesday, 10 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মির্জাপুরে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ শিক্ষককে পুলিশে সোপর্দ পুনর্ভর্তি ও সেশন ফি আতঙ্কে অভিভাবকরা, বরিশালসহ সারাদেশে একই চিত্র কক্সবাজার পৌর নেজামে ইসলাম পার্টির কমিটি নবায়ন, আমীর খালেদ সাইফী ও সম্পাদক ইউছুফ মক্কী রেজুখালে চেকপোস্টে পেটের ভেতরে ২,৩৪৫ ইয়াবাসহ দুই বোন আটক দক্ষিণ মিঠাছড়িতে দফাদার ও গ্রাম পুলিশের অবসরকালীন বিদায় সংবর্ধনা সাদা মাটি পাহাড়ের পর্যটন শিল্পের উন্নয়নে ডেপুটি স্পিকারের একগুচ্ছ পরিকল্পনা রূপগঞ্জে ২৫ কোটি টাকার সড়কের মাঝখানে শতাধিক বিদ্যুতের খুঁটি \ ভোগান্তিতে পথচারী \ দুর্ঘটনা বাড়ছে ঈদগাঁওয়ে গণশৌচাগারে সন্তান প্রসব, নবজাতক ফেলে হাসপাতালে ভর্তি মা কক্সবাজারের কলাতলীতে হোটেল-মোটেল জোনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ঠাকুরগাঁওয়ে বিজিবির বিশেষ অভিযান: ২৪০ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা আজমেরী বাসে হঠাৎ আগুন বোয়ালমারীতে দুই বেকারি সিলগালা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা জমি বিক্রি করে টাকা দিতে রাজি না হওয়ায়, মাকে হত্যার অভিযোগ- আদালতের নির্দেশে তিন মাস পরে লাশ উত্তোলন”- তদন্তে সিআইডি” সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে চোরাই ড্রাম ট্রাকসহ চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার রূপগঞ্জে বিআরটিসি বাসে অগ্নিসংযোগ সোনারগাঁওয়ে চুরির অপবাদে পিটিয়ে হত্যার ঘটনায় এশিয়া মহাসড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন লক্ষ্মীপুরে আনন্দ পরিবহনের বাস উল্টে ৩ জন নিহত আহত ১৫ রামগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্যক্তিগত কারণ দেখিয়ে রামগঞ্জ পৌর এনসিপি সদস্য সচিবের পদত্যাগ সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই শরীফুল ইসলাম ঈদগাঁওয়ে এসকে ফাউন্ডেশনের নামে অর্থ আদায়ের অভিযোগ আসছে লঘুচাপ, টানা ৩ দিন বৃষ্টির আভাস যেসব অঞ্চলে মধুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত লাইসেন্স ছাড়া ব্যবসা; পাইকগাছায় ৪ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত অস্ত্রোপচারের আগে দেশবাসীর দোয়া চাইলেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর

মির্জাপুরে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ শিক্ষককে পুলিশে সোপর্দ

  • Reporter Name
  • আপডেট সময় : 01:17:17 pm, Tuesday, 10 November 2026
  • 1 বার পড়া হয়েছে

সীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,

টাঙ্গাইলের মির্জাপুরে একাধিক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে তপন সরকার নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। সোমবার সকালে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নতুন কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক তপন সরকার সম্প্রতি বিদ্যালয়ের একাধিক ছাত্রীর শরীরে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি ভুক্তভোগী শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে অভিভাবকদের জানায়। পরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা বিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবি জানান। এরই পরিপ্রেক্ষিতে সোমবার সকালে বিদ্যালয়ে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে সালিশ বৈঠক বসে। বৈঠক চলাকালে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত শিক্ষক তপন সরকারকে মারধর করেন। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরে স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। ভুক্তভোগী এক ছাত্রীর অভিভাবক বলেন, এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে কোনো শিক্ষার্থীর সঙ্গে কেউ এমন অসদাচরণ করার সাহস না পায়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান। তবে অভিযুক্ত শিক্ষক তপন সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, প্রথম যে অভিযোগটি করা হয়েছিল, সেটি সঠিক। কিন্তু পরের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। এর বেশি কিছু বলার নেই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া আক্তার জানান, এর আগেও এমন ঘটনা ঘটেছিল। তখন অভিযুক্ত শিক্ষককে সতর্ক করা হয়েছিল। কিন্তু আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করেন। এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শরমিষ্ঠা রানী মজুমদার বলেন, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে যান। স্থানীয়দের মারধরের পর অভিযুক্ত শিক্ষক লিখিত ও মৌখিকভাবে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। শিক্ষা অফিস থেকে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষককে মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়রা তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেন। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ শিক্ষককে পুলিশে সোপর্দ

মির্জাপুরে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ শিক্ষককে পুলিশে সোপর্দ

আপডেট সময় : 01:17:17 pm, Tuesday, 10 November 2026