
গাইবান্ধা প্রতিনিধি,
সাংবাদিককে অপমানের অভিযোগে ঢাকাই সিনেমার নায়িকা পরীমনিকে বয়কটের ঘোষণা দিয়েছেন গাইবান্ধার সাংবাদিকরা। তারা এই চিত্রনায়িকার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশও করেছেন।
এ সময় ‘উচ্ছৃঙ্খল’ পরীমনির অসংবেদনশীল আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশও করেন স্থানীয় সাংবাদিক নেতারা।
রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের জেলা পুলিশ লাইনস রোডে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে গাইবান্ধার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সমাবেশের মাধ্যমে তারা বলেন, গত ৫ নভেম্বর ঢাকার আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুর বিরুদ্ধে অসদাচরণ ও ভিত্তিহীন অভিযোগ তোলেন পরীমনি। তিনি ওই সাংবাদিককে গালাগাল করেন এবং অশালীন স্পর্শের দাবি তোলেন। অথচ ভুক্তভোগী ওই সাংবাদিক শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছেন এবং তার একটি হাত অকেজো।

























