Dhaka , Saturday, 7 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫ সাতই নভেম্বর পরাধীনতার শৃঙ্খল ভেঙে নতুন যাত্রা শুরুর দিন: ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মধুপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ​ফরিদপুরের চরভদ্রাসনে দুর্গম চরাঞ্চলে ‘স্বাবলম্বী প্রজেক্ট’ এর মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শিত যথাযোগ্য মর্যাদায় চরভদ্রাসনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত- বর্ণাঢ্য আয়োজন মুশফিকের রেকর্ড ভেঙে হৃদয়ের ২৪২, বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন অধ্যায় গাইবান্ধায় এলজিইডির রাস্তার কাজ যথাযথভাবে বুঝে নিচ্ছেন কর্মকর্তা’রা কাউখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে অভিষেক সেঞ্চুরিতেই ডাবল সেঞ্চুরি হৃদয়ের ত্রিশালে মাদকবিরোধী র‍্যালি, অংশ নিলেন শত শত তরুণ সংহতির দিনে বরিশাল বিএনপিতে অনৈক্যের প্রদর্শন, তিন মঞ্চে তিন আয়োজন চরভদ্রাসনে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক এক মাদক কারবারি রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখমের অভিযোগ, হাসপাতালে ভর্তি মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ কাচপুরে সোনারগাঁও উপজেলা বিএনপির শান্তিপূর্ণ মিছিল নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ রাজন গ্রেপ্তার নারায়ণগঞ্জ সদরের ১১টি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্রী ও ওষুধ বিতরণ বন্দরে এলজিইডির কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ​হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন ও তাল বীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, নারী গ্রেপ্তার ৭ নভেম্বর: সার্বভৌমত্ব, জাতীয় সংহতি ও বাংলাদেশের ইতিহাসের এক সন্ধিক্ষণ ওয়ান হেলথ বাংলাদেশ, চট্টগ্রাম চ্যাপ্টারের ১৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা দীঘিনালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ​হরিপুরে বিজিবির অভিযানে ১ লাখ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা গণহত্যাকারীদের এই দেশে রাজনীতির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 06:21:55 pm, Saturday, 7 November 2026
  • 0 বার পড়া হয়েছে

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,

টাঙ্গাইলের মধুপুরে হাবিবুর রহমান ওরফে হাবুর বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি এবং প্রতিবাদকারীদের নামে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহার, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার মহিষমারা ইউনিয়নের দক্ষিণ মহিষমারা গারো এলাকায় মধুপুর-গারোবাজার সড়কে স্থানীয় সাধারণ মানুষের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার কয়েক শত নারী পুরুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন মামলার ভুক্তভোগী রহিম বাদশা, হাবিবুর রহমান হাবুর স্ত্রী তাসলিমা আক্তার, মোনতাজ, সাইদসহ স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হাবিবুর রহমান ওরফে হাবুর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এলাকায় মাদক কারবারের বিস্তার ঘটানোর পাশাপাশি তার কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গেলে সাধারণ মানুষকে বিভিন্ন মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জড়ানো হচ্ছে। এতে প্রতিবাদ করতে গিয়ে অনেক নিরীহ মানুষ আইনি জটিলতা ও নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন।
বক্তারা আরও বলেন, মাদকবিরোধী অবস্থান নেওয়া এবং অন্যায়ের প্রতিবাদ করায় সাধারণ মানুষকে মামলার ভয় দেখিয়ে হয়রানি করা হচ্ছে। এ অবস্থায় এলাকার শান্তিপূর্ণ পরিবেশ ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।
মানববন্ধন থেকে অবিলম্বে হয়রানিমূলক মামলা প্রত্যাহার, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং হাবিবুর রহমান ওরফে হাবুর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এ সময় সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দেন তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫

মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় : 06:21:55 pm, Saturday, 7 November 2026