Dhaka , Saturday, 7 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫ সাতই নভেম্বর পরাধীনতার শৃঙ্খল ভেঙে নতুন যাত্রা শুরুর দিন: ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মধুপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ​ফরিদপুরের চরভদ্রাসনে দুর্গম চরাঞ্চলে ‘স্বাবলম্বী প্রজেক্ট’ এর মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শিত যথাযোগ্য মর্যাদায় চরভদ্রাসনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত- বর্ণাঢ্য আয়োজন মুশফিকের রেকর্ড ভেঙে হৃদয়ের ২৪২, বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন অধ্যায় গাইবান্ধায় এলজিইডির রাস্তার কাজ যথাযথভাবে বুঝে নিচ্ছেন কর্মকর্তা’রা কাউখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে অভিষেক সেঞ্চুরিতেই ডাবল সেঞ্চুরি হৃদয়ের ত্রিশালে মাদকবিরোধী র‍্যালি, অংশ নিলেন শত শত তরুণ সংহতির দিনে বরিশাল বিএনপিতে অনৈক্যের প্রদর্শন, তিন মঞ্চে তিন আয়োজন চরভদ্রাসনে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক এক মাদক কারবারি রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখমের অভিযোগ, হাসপাতালে ভর্তি মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ কাচপুরে সোনারগাঁও উপজেলা বিএনপির শান্তিপূর্ণ মিছিল নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ রাজন গ্রেপ্তার নারায়ণগঞ্জ সদরের ১১টি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্রী ও ওষুধ বিতরণ বন্দরে এলজিইডির কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ​হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন ও তাল বীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, নারী গ্রেপ্তার ৭ নভেম্বর: সার্বভৌমত্ব, জাতীয় সংহতি ও বাংলাদেশের ইতিহাসের এক সন্ধিক্ষণ ওয়ান হেলথ বাংলাদেশ, চট্টগ্রাম চ্যাপ্টারের ১৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা দীঘিনালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ​হরিপুরে বিজিবির অভিযানে ১ লাখ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা গণহত্যাকারীদের এই দেশে রাজনীতির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

যথাযোগ্য মর্যাদায় চরভদ্রাসনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত- বর্ণাঢ্য আয়োজন

  • Reporter Name
  • আপডেট সময় : 06:19:40 pm, Saturday, 7 November 2026
  • 0 বার পড়া হয়েছে

আহম্মেদ আল ইভান,

ফরিদপুরের চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস–২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, র‍্যালি, শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি এবং বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা, চরভদ্রাসন থানার পক্ষে এসআই মোরশেদ হোসেন, উপজেলা বিএনপির ওহিদুজ্জামান মোল্লা, আব্দুল কুদ্দুস ভিপি বাদশা, বাদল আমিন, শাহজাহান সিকদার, মো. কুদ্দুস আলী, মঞ্জুরুল হক মৃধা, ওবায়দুল বাড়ি দীপু খান, গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, যুবদলের মোজাফফর হোসেন জাফর, আব্দুল ওহাব মোল্লা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

দিবসটি উপলক্ষে সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চরভদ্রাসন বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার বণিক সমবায় সমিতির হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিকে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের যৌথ উদ্যোগে পৃথক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে চরভদ্রাসন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

দিবসটির কর্মসূচিতে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। র‍্যালি ও আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা বাজারের বিভিন্ন অলিগলি পরিষ্কার করেন। এ সময় বাজারে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, যানজটমুক্ত চলাচল নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাজারের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে দিকনির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয়।

এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় উপজেলার বিভিন্ন মসজিদে মিলাদ-মাহফিল ও বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

দিবসটির বিভিন্ন কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫

যথাযোগ্য মর্যাদায় চরভদ্রাসনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত- বর্ণাঢ্য আয়োজন

আপডেট সময় : 06:19:40 pm, Saturday, 7 November 2026