Dhaka , Saturday, 7 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫ সাতই নভেম্বর পরাধীনতার শৃঙ্খল ভেঙে নতুন যাত্রা শুরুর দিন: ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মধুপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ​ফরিদপুরের চরভদ্রাসনে দুর্গম চরাঞ্চলে ‘স্বাবলম্বী প্রজেক্ট’ এর মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শিত যথাযোগ্য মর্যাদায় চরভদ্রাসনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত- বর্ণাঢ্য আয়োজন মুশফিকের রেকর্ড ভেঙে হৃদয়ের ২৪২, বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন অধ্যায় গাইবান্ধায় এলজিইডির রাস্তার কাজ যথাযথভাবে বুঝে নিচ্ছেন কর্মকর্তা’রা কাউখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে অভিষেক সেঞ্চুরিতেই ডাবল সেঞ্চুরি হৃদয়ের ত্রিশালে মাদকবিরোধী র‍্যালি, অংশ নিলেন শত শত তরুণ সংহতির দিনে বরিশাল বিএনপিতে অনৈক্যের প্রদর্শন, তিন মঞ্চে তিন আয়োজন চরভদ্রাসনে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক এক মাদক কারবারি রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখমের অভিযোগ, হাসপাতালে ভর্তি মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ কাচপুরে সোনারগাঁও উপজেলা বিএনপির শান্তিপূর্ণ মিছিল নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ রাজন গ্রেপ্তার নারায়ণগঞ্জ সদরের ১১টি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্রী ও ওষুধ বিতরণ বন্দরে এলজিইডির কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ​হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন ও তাল বীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, নারী গ্রেপ্তার ৭ নভেম্বর: সার্বভৌমত্ব, জাতীয় সংহতি ও বাংলাদেশের ইতিহাসের এক সন্ধিক্ষণ ওয়ান হেলথ বাংলাদেশ, চট্টগ্রাম চ্যাপ্টারের ১৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা দীঘিনালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ​হরিপুরে বিজিবির অভিযানে ১ লাখ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা গণহত্যাকারীদের এই দেশে রাজনীতির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

​ফরিদপুরের চরভদ্রাসনে দুর্গম চরাঞ্চলে ‘স্বাবলম্বী প্রজেক্ট’ এর মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শিত

  • Reporter Name
  • আপডেট সময় : 06:20:31 pm, Saturday, 7 November 2026
  • 0 বার পড়া হয়েছে

আহম্মেদ আল ইভান,
​
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দুর্গম চর হরিরামপুর ইউনিয়নের অবহেলিত ও সুবিধা বঞ্চিত চরাঞ্চলের মানুষের মাঝে বাস্তবায়িত ‘স্বাবলম্বী প্রজেক্ট’-এর মাঠ পর্যায়ের কার্যক্রম অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পরিদর্শন করা হয়েছে। “আমরা কাজ করি (একেকে)” নামক সংস্থার উদ্যোগে এবং জার্মানির স্বনামধন্য দাতা সংস্থা ‘কিন্টার নট হেল্পি’ (KinderNotHilfe)-এর আর্থিক অনুদানে এই প্রজেক্টটি পরিচালিত হচ্ছে।
​
আজ শনিবার (৭ নভেম্বর) পরিদর্শনের এই বিশেষ কার্যক্রমে উপস্থিত ছিলেন দাতা সংস্থা কিন্টার নট হেল্পি-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর সিলভিয়ার বায়ের, সংস্থাটির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শুভময় হক এবং “আমরা কাজ করি (একেকে)” সংস্থার নির্বাহী পরিচালক এম এ জলিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​
পরিদর্শনকালে আমিন খার ডাংঙ্গী গ্রামে চর হরিরামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান
শেখ বিল্লাল হোসেনের বাড়ির উঠানে, চরঅঞ্চলের প্রায় দুই শতাধিক অসহায় নারী-পুরুষ উপস্থিত ছিলেন। অতিথিরা প্রজেক্টের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং উপকারভোগী সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলেন।
​
প্রজেক্টের মূল উদ্দেশ্য অনুষ্ঠানে জানানো হয়, ‘স্বাবলম্বী প্রজেক্ট’-এর মূল লক্ষ্য হলো গ্রামীণ ও চরাঞ্চলের পিছিয়ে থাকা নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করা, তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং দল গঠনের মাধ্যমে নিজেদের স্বাস্থ্য, চিকিৎসা ও শিক্ষার অধিকার সম্পর্কে সচেতন করে তোলা। চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এই প্রজেক্টটি একটি সময়োপযোগী ও কার্যকর ভূমিকা পালন করে আসছে।
​
মাঠ পর্যায়ের এই কার্যক্রমে স্থানীয় নারী-পুরুষদের ব্যাপক অংশগ্রহণ এবং অতিথিদের উৎসাহব্যঞ্জক উপস্থিতি পুরো এলাকাটিকে মুখরিত করে তোলে। পরিদর্শনের শেষ পর্যায়ে অতিথিরা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পরিদর্শনকালে জার্মান সংস্থার প্রতিনিধিরা স্থানীয় আসমা বেগম, জরিনা খাতুন, শিল্পী আক্তার, চর হরিরামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ বিল্লাল হোসেন সহ স্থানীয় নারী ও পুরুষ প্রমুখরা কথা বলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫

​ফরিদপুরের চরভদ্রাসনে দুর্গম চরাঞ্চলে ‘স্বাবলম্বী প্রজেক্ট’ এর মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শিত

আপডেট সময় : 06:20:31 pm, Saturday, 7 November 2026