Dhaka , Sunday, 8 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি করে জনগণের পকেট কাটছে সরকার: নূরুল ইসলাম বুলবুল তারেক রহমানের সঙ্গে হাত মিলাইছি, আমারে ডাইক্কা নিছে তার বিরুদ্ধে অনেকেই আমাকে নানা কথা বলেছিল: ফারাহ খান ৭ নভেম্বরের চেতনা থেকেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার যাত্রা শুরু হয়েছিল :- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, পাহাড়তলী “হাজী ক্যাম্প একাদশ ক্লাব”এর জার্সি উন্মোচন ৭ নভেম্বর সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য, স্বাধীনতা এবং গণতান্ত্রিক চেতনার কথা স্মরণ করিয়ে দেয়: নাজিমুর রহমান অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়ানোর অভিযোগে সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা শ্রীপুরে ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত পাইকগাছা হাসপাতালে রোগীদের উন্নত খাবার পরিবেশন মধুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত মধুপুরে বাগবাড়ী মোড়-চাপড়িহাট সড়কের বেহাল দশা, ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী ঋণের শেকলে দুবলার চরে ১০ হাজার জেলের জীবনযুদ্ধ ঈদগাঁওয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রোনালদোর ৭ নম্বর জার্সি কি অবসরে পাঠাচ্ছে পর্তুগাল? ভোট চুরির পর এবার মোদি সরকারের বিরুদ্ধে আরও এক চুরির অভিযোগ রাহুল গান্ধীর সরাইলে কৃষকদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ৭ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? লংমার্চে নাহিদ ইসলাম অংশ না নেওয়ায় গুঞ্জন আরও ডালপালা মেলে ঢাকায় গ্রামপুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫ সাতই নভেম্বর পরাধীনতার শৃঙ্খল ভেঙে নতুন যাত্রা শুরুর দিন: ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মধুপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ​ফরিদপুরের চরভদ্রাসনে দুর্গম চরাঞ্চলে ‘স্বাবলম্বী প্রজেক্ট’ এর মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শিত যথাযোগ্য মর্যাদায় চরভদ্রাসনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত- বর্ণাঢ্য আয়োজন মুশফিকের রেকর্ড ভেঙে হৃদয়ের ২৪২, বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন অধ্যায়

তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি করে জনগণের পকেট কাটছে সরকার: নূরুল ইসলাম বুলবুল

  • Reporter Name
  • আপডেট সময় : 08:22:08 pm, Sunday, 8 November 2026
  • 1 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

সরকার তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি করে জনগণের পকেট কাটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। রোববার (৮ নভেম্বর) সিলিন্ডার গ্যাস, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় তিনি এ মন্তব্য করেন।

রোববার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত এ কর্মসূচির আয়োজন করে।

মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘সরকার তেল-গ্যাসের মূল্য সমন্বয়ের নামে বারবার মূল্য বৃদ্ধি করে জনগণের পকেট কাটছে। পৃথিবীর বিভিন্ন দেশে যখন তেল ও গ্যাসের মূল্য কম সেখানে আমাদের দেশে দাম বৃদ্ধি করা হচ্ছে। সরকারের মন্ত্রীরা চোখ বন্ধ করে জাতির সঙ্গে মিথ্যাচার করছে, প্রতারণা করছে।

দেশে সারের সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘চাহিদার আলোকে সার বরাদ্দ দেওয়া হচ্ছে না। অথচ কৃষিমন্ত্রী দাবি করছেন, দেশে সারের কোনো সংকট নেই। একদিকে সারের বরাদ্দ নেই অন্যদিকে দলীয়করণের মাধ্যমে ডিলার নিয়োগ দিয়ে হাজার টাকার সারের বস্তা ১৮০০-২০০০ টাকায় বিক্রি করে জনগণের পকেট কেটে নেওয়া হচ্ছে।

এ সময় সরকারের নীতি ও সিদ্ধান্তের সমালোচনা করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন জোরদার করার আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘বাজারের সিন্ডিকেট কেবল নয় বরং প্রধানমন্ত্রী নিজেও সিন্ডিকেটের কবলে পড়েছে। সিন্ডিকেটের কারণে নিজে কোনো সিদ্ধান্ত দিতে পারছেন না। যার কারণে সরকারের নিয়ন্ত্রণ প্রধানমন্ত্রীর হাতে নেই। সরকার নিয়ন্ত্রণ করছে বিএনপির ভেতরের সিন্ডিকেট।

তিনি বলেন, ‘বিএনপি সরকার সব কিছুর দাম বৃদ্ধি করলেও কেবলমাত্র মানুষের জীবনের মূল্য কমেছে!’

সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড় হয়ে কাকরাইল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, হাফেজ রাশেদুল ইসলাম, ডাকসু ভিপি সাদিক কায়েমসহ অনেকে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি করে জনগণের পকেট কাটছে সরকার: নূরুল ইসলাম বুলবুল

তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি করে জনগণের পকেট কাটছে সরকার: নূরুল ইসলাম বুলবুল

আপডেট সময় : 08:22:08 pm, Sunday, 8 November 2026